বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ভারতের উত্তর প্রদেশের ঝাঁসির একটি আদালত। ২০১০ সালের একটি মামলায় দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর এ আদেশ দেওয়া হয়েছে। একটি টেলিভিশন রিয়েলিটি শোতে এক যুবককে অপমান করার অভিযোগ এবং পরবর্তী সময়ে তাঁর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মামলাটি দায়ের করা হয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মামলার […]
নাট্যচর্চার দীর্ঘ ৪৯ বছরের পথচলা উদ্যাপন করতে যাচ্ছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী নাট্য সংগঠন নান্দনিক নাট্য সম্প্রদায়। সংগঠনটির ৪৯ বছর পূর্তি উপলক্ষে আগামী ২২ ও ২৩ অক্টোবর দুই দিনব্যাপী বিশেষ উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবের অন্যতম আকর্ষণ কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত মঞ্চনাটক ‘নৃপতি’। পাশাপাশি উৎসবের দ্বিতীয় দিন প্রদর্শিত হবে সোহেল রানা বয়াতি নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া […]
বিজ্ঞানের জগতে পদার্থের অস্বাভাবিক এক নতুন অবস্থা নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। দীর্ঘ গবেষণার পর অতিশীতল পরমাণুর আচরণ পর্যবেক্ষণ করে এই অবস্থার সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। ‘ফ্র্যাকশনাল ফারমি সি’ নামে পরিচিত এই অবস্থায় কণাগুলো চরম উত্তেজনার মধ্যেও সুশৃঙ্খল বিন্যাস বজায় রাখে। কোয়ান্টাম পদার্থবিজ্ঞানে কণার পারস্পরিক মিথস্ক্রিয়া এবং অস্বাভাবিক পরিস্থিতিতে তাদের আচরণ বোঝার ক্ষেত্রে এই গবেষণা নতুন দিগন্ত […]
সরকারি চাকরি বাংলাদেশের লাখো তরুণ-তরুণীর কাছে শুধু একটি পেশা নয়, বরং আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা অর্জনের স্বপ্ন। সেই স্বপ্ন পূরণে বছরের পর বছর পড়াশোনা, কোচিং, বই কেনা এবং যাতায়াতের পেছনে অর্থ ব্যয় করেন চাকরিপ্রার্থীরা। কিন্তু নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, অর্থের বিনিময়ে উত্তর সরবরাহ এবং পরীক্ষাকেন্দ্রে অনিয়মের অভিযোগ সেই স্বপ্নকে বারবার অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। […]
জাপানে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং তাঁদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে দুই দেশের মধ্যে নতুন একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ‘মেমোরেন্ডাম অব কো-অপারেশন অন এমপ্লয়মেন্ট স্কিলস ডেভেলপমেন্ট’ (ইএসডিপি-এমওসি) নামের এ চুক্তির আওতায় আগামী বছরের ১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু করবে জাপান। গত ১৭ অক্টোবর দুই দেশের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়। সোমবার প্রবাসী […]
যুদ্ধক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং নির্ভুলভাবে দায়িত্ব পালনের সক্ষমতা অর্জনে শারীরিক দক্ষতার পাশাপাশি প্রয়োজন পেশাগত পারদর্শিতা, মানসিক দৃঢ়তা ও সমন্বিত প্রশিক্ষণ। বাংলাদেশ সেনাবাহিনীর বার্ষিক অ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা এসব সক্ষমতা যাচাই ও বিকাশের একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় রামু সেনানিবাসে সম্পন্ন হয়েছে চলতি বছরের প্রতিযোগিতা। এতে ১৭টি দলের অংশগ্রহণে চ্যাম্পিয়ন […]
অনলাইনে বিজ্ঞাপন দেখার সময় কোনো লিংকে ক্লিক না করলেও স্মার্টফোন বা অন্যান্য ডিজিটাল যন্ত্রে গোপনে স্পাইওয়্যার প্রবেশ করতে পারে। বিজ্ঞাপন প্রদর্শনের ব্যবস্থাকে কাজে লাগিয়ে ব্যবহারকারীদের যন্ত্রে নজরদারির সফটওয়্যার ছড়িয়ে দেওয়ার প্রমাণ পেয়েছেন গবেষকেরা। কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্র সিটিজেন ল্যাবের এক অনুসন্ধানে ইসরায়েলভিত্তিক একটি ডিজিটাল বিজ্ঞাপনী সংস্থার বিরুদ্ধে এমন কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ উঠে এসেছে। […]
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন মানুষের দৈনন্দিন জীবনের নানা কাজে ব্যবহৃত হচ্ছে। কোনো শারীরিক সমস্যা দেখা দিলে অনেকেই চিকিৎসকের কাছে যাওয়ার আগে চ্যাটবটের কাছে জানতে চান, কী কারণে এমন হচ্ছে বা কী ওষুধ খাওয়া উচিত। সহজে ও দ্রুত উত্তর পাওয়া গেলেও স্বাস্থ্যবিষয়ক এসব পরামর্শের ওপর অতিরিক্ত নির্ভরতা বিপজ্জনক হয়ে উঠতে পারে। কারণ, এআইয়ের দেওয়া সব […]
বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের সম্মানজনক ও নিরাপদে নিজ দেশে প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন, বিপুলসংখ্যক রোহিঙ্গার দীর্ঘদিন বাংলাদেশে অবস্থানের কারণে দেশের পরিবেশ ও প্রতিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সফররত জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি ইসাবেল বিশপের নেতৃত্বাধীন […]
বয়স ৩০ কিংবা ৪০ পেরিয়ে গেছে। কৈশোরের ব্রণ নিয়ে দুশ্চিন্তার দিনও অনেক আগেই শেষ হয়েছে বলে মনে করেছিলেন। কিন্তু হঠাৎ একদিন আয়নায় তাকিয়ে দেখলেন, চিবুক কিংবা চোয়ালের পাশে উঠেছে যন্ত্রণাদায়ক ব্রণ। কয়েক দিন পর আবারও দেখা দিল নতুন ফুসকুড়ি। অথচ রূপচর্চার রুটিনে বড় কোনো পরিবর্তন আনেননি। তাহলে বয়স বাড়ার পরও কেন ফিরে আসছে ব্রণের সমস্যা? […]