ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ঐতিহাসিক সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর একটি ছবি ভাঙচুরের ঘটনা ঘটেছে। আবু তৈয়ব হাবিলদার নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ছবিটি দেয়াল থেকে নামিয়ে ফ্রেম ভেঙে ছিঁড়ে ফেলেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ডাকসু সংগ্রহশালায় এ ঘটনা ঘটে। আবু তৈয়ব হাবিলদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি ডাকসু নির্বাচনে […]
শিল্প-কারখানায় চলমান গ্যাস সংকট সাময়িকভাবে কাটিয়ে আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে সরবরাহ এক-দেড় মাস আগের অবস্থায় ফিরে আসবে বলে আশাবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি সংকট মোকাবিলায় সরকারের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী সমাজ ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন তিনি। সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যবসায়ী নেতা ও গণমাধ্যম ব্যক্তিত্বদের […]
দেশে ব্যাংকের টাকা পরিশোধ না করে বছরের পর বছর আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন বড় ঋণখেলাপিদের অনেকে। কারও নামে থাকা সম্পদ ঋণের বিপরীতে আদায়যোগ্য পাওনার তুলনায় নগণ্য, আবার কারও খোঁজই মিলছে না দেশে। এরই মধ্যে ঋণের অর্থ বিদেশে পাচার করে সেখানে বাড়ি, জমি, ব্যবসা কিংবা বিনিয়োগ গড়ে তোলার অভিযোগও রয়েছে। ফলে ব্যাংকের পাওনা আদায়ের লড়াই এবার […]
উচ্চশিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোতে নীতি প্রণয়ন ও গবেষণা কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে পৃথকভাবে খুলনা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও গবেষণার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর (আচার্য) হিসেবে […]
রাজধানীর পদ্মা জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় নয় মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পিআইসিইউতে দায়িত্বে থাকা কোনো চিকিৎসককে পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন স্বজনরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, কার্ডিয়াক অ্যারেস্টে শিশুটির মৃত্যু হয়েছে এবং দায়িত্বে অবহেলার অভিযোগ সঠিক নয়। রোববার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ফেসবুক […]
ভ্রমণে গিয়ে তাড়াহুড়ো করে পাহাড়ের চূড়ায় উঠে সূর্যোদয় দেখা, বিখ্যাত স্থাপনার সামনে ছবি তুলতে দীর্ঘ লাইনে দাঁড়ানো কিংবা এক দিনে একের পর এক দর্শনীয় স্থান ঘুরে বেড়ানো—ছুটি কাটানোর এই চেনা ধারণা থেকে ধীরে ধীরে সরে আসছেন তরুণ প্রজন্ম। জনপ্রিয় পর্যটনকেন্দ্রের তালিকা ধরে ছুটে বেড়ানোর বদলে এখন অনেকেই একটি জায়গাকে একটু ধীরে, কাছ থেকে চেনার চেষ্টা […]
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে আনারুল মিয়া (২৭) নামে এক বহিরাগতকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিচার্স কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, টিউশন শেষে হেঁটে হলে ফেরার সময় একটি […]
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে। ছবি তৈরি, লেখা, তথ্য খোঁজা কিংবা নানা ধরনের কাজ এখন কয়েকটি নির্দেশ বা প্রম্পটের মাধ্যমেই করা সম্ভব। তবে এআই ব্যবহারের এই সুবিধার আড়ালে রয়েছে পরিবেশের ওপর বাড়তে থাকা চাপ। বিশেষ করে এআই সেবা চালাতে ব্যবহৃত ডেটা সেন্টারগুলোর যন্ত্রপাতি ঠান্ডা রাখতে বিপুল পরিমাণ পানির প্রয়োজন হচ্ছে। ডেটা সেন্টারে […]
ইরান থেকে আমদানি করা সব ধরনের পণ্য ও সামগ্রী ইয়েমেনে প্রবেশ এবং দেশটির বাজারে বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার। রোববার (১৩ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, আমদানি নিয়ন্ত্রণ ও অর্থায়নবিষয়ক জাতীয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ইয়েমেনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও কমিটির প্রধান আহমেদ গালেব। […]
শিল্পকারখানায় বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ স্বাভাবিক করতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকেই পরিস্থিতির উন্নতি হবে বলে ব্যবসায়ী নেতাদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে মিল-কারখানাগুলো দ্রুত স্বাভাবিক উৎপাদনে ফিরতে পারবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ২০টির বেশি ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের […]