ব্রাজিলিয়ান লিগে ফ্লুমিনেন্সের বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণ জয় তুলে নিয়েছে সান্তোস। নেইমারের প্রত্যাবর্তনের ম্যাচে গাবিগোলের সমতাসূচক গোল এবং ফিলিপে কুতিনহোর জয়সূচক গোলে ঘুরে দাঁড়ায় দলটি। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও বিরতির পর আক্রমণে গতি বাড়িয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে সান্তোস। শেষ পর্যন্ত গ্যাব্রিয়েল বোন্তেম্পোর তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে কুতিনহো জয় নিশ্চিত করেন। শুরুতেই ধাক্কা খায় সান্তোস […]
গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম নয় মাসে দেশে ডাকাতি, খুন, নারী নির্যাতন, দস্যুতা, শিশু নির্যাতন ও অপহরণসহ বিভিন্ন অপরাধের ঘটনা কমেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তুলনামূলক পরিসংখ্যানে এ চিত্র উঠে এসেছে। সোমবার (১৯ অক্টোবর) প্রকাশিত এ পরিসংখ্যানে ২০২৫ ও ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত অপরাধের সংখ্যার তুলনা করা হয়েছে। এতে দেখা যায়, […]
ভারতের মুম্বাইয়ে বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি এ হামলা চালিয়েছেন বলে জানা গেছে। এতে অভিনেতা অক্ষত থাকলেও তাঁর গাড়িচালক আহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় একটি ফুটবল মাঠ থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে। হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে […]
ব্যক্তিগত জীবনের আলোচিত অধ্যায় থেকে আপাতত দূরে থেকে নিজের মতো সময় কাটাচ্ছেন অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসানের সঙ্গে বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণা দেওয়ার পর বেশ কিছুদিন সামাজিক যোগাযোগমাধ্যমে নীরব ছিলেন তিনি। এবার প্রকৃতির সান্নিধ্যে কাটানো কয়েকটি মুহূর্তের ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। তবে নতুন ছবিগুলোর সঙ্গে ব্যক্তিগত […]
নিজের সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তুলতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সন্তানদের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে হলে শুধু নিজের বাড়ি বা এলাকার পরিচ্ছন্নতা নয়, পুরো শহরকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে হবে। সোমবার (১৯ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের […]
ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার জন্য আগামী মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী নভেম্বরে চীনে অনুষ্ঠিতব্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনের ফাঁকে এ বৈঠক আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে এমন বৈঠক হলে ইউক্রেন যুদ্ধের সমাধানে রাশিয়ার স্বার্থ প্রাধান্য পেতে […]
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত রাজনৈতিক বাস্তবতায় বিরোধী দলের নেতারা আজ সংসদে প্রতিনিধিত্ব করছেন উল্লেখ করে তাদের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কেবল বিরোধিতা করার জন্য বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচারকে আবার ফিরে আসার পথ উন্মুক্ত করে দিলে তা জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের সঙ্গে গাদ্দারি হবে। সোমবার […]
কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ঘাসে লাগা আগুনে চার সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু সেনাসদস্য। তাঁদের মধ্যে ১৯ জনের অবস্থা সংকটাপন্ন। আগুনে আহত মোট ৩৯ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইটের একটি প্রশিক্ষণ এলাকায় এ ঘটনা ঘটে। রোববার (১৮ অক্টোবর)কর্মকর্তারা হতাহতের তথ্য […]
রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে অস্ত্র হাতে দেখা যাওয়ার ঘটনা নিয়ে সমালোচনার মুখে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার কথা জানান এই বিএনপি […]
চীনের রাজধানী বেইজিংয়ের জনসংখ্যা ২০৩৫ সালের মধ্যে ‘অতি-বয়স্ক’ পর্যায়ে পৌঁছাতে পারে। তখন শহরটির মোট বাসিন্দার প্রায় এক-তৃতীয়াংশের বয়স হবে ৬০ বছর বা তার বেশি। এতে বয়স্ক নাগরিকদের সামাজিক নিরাপত্তা, পেনশন ব্যবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রমের ওপর চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বেইজিং ডেইলির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। […]