নিশানার নিখুঁততা, দ্রুত সিদ্ধান্ত এবং চাপের মধ্যে স্থির থাকার দক্ষতার পরীক্ষা নিয়ে শেষ হলো চলতি বছরের বাংলাদেশ সেনাবাহিনী শুটিং প্রতিযোগিতা। পাঁচ দিন ধরে চলা এই প্রতিযোগিতায় সাতটি ডিভিশনের ৮৪ জন শুটার ছয়টি ইভেন্টে নিজেদের সক্ষমতা তুলে ধরেন। শেষ দিনের ফলাফলে চট্টগ্রাম সেনা শুটিং ক্লাব চ্যাম্পিয়ন এবং ঘাটাইল সেনা শুটিং ক্লাব রানারআপ হয়েছে। সেনাবাহিনীর শুটিং প্রতিযোগিতার […]
কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবিরে বসবাসরত ২২ বছর বয়সী কবি রো হেফজুরের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। ১৪৮ পৃষ্ঠার বইটির নাম ‘স্টিল আই ব্রিদ: ভয়েসেস দ্য ওয়ার্ল্ড মাস্ট হিয়ার’ (Still I Breathe: Voices the World Must Hear)। চলতি বছরের শুরুর দিকে বইটি প্রকাশিত হলেও সম্প্রতি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ এক সাহিত্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এর মোড়ক উন্মোচন করা […]
রংপুরের গঙ্গাচড়ার গান্নারপাড় গ্রামের এক সাধারণ শিক্ষক পরিবারের ছেলে মুসনাদ ই আহমেদ। একসময় মাত্র ৭ হাজার টাকা বেতনে কল সেন্টারে চাকরি করতেন তিনি। রাতের শিফটে চাকরির পাশাপাশি দিনের বেলায় টিউশনি করেছেন। পরে আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করে পেয়েছেন প্রথম আন্তর্জাতিক আয়ের স্বাদ। সেই মুসনাদই এখন স্কাইটেক সলিউশনসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তাঁর প্রতিষ্ঠানে […]
ভালোবাসার সম্পর্কে সবকিছু কি সমান সমান হতে হবে? কে কতবার ফোন করলেন, কে কতবার দেখা করার পরিকল্পনা করলেন—এভাবে ভালোবাসার হিসাব মেলানো সম্ভব নয়। কেউ হয়তো কথায় যত্ন প্রকাশ করেন, কেউ আবার কাজের মাধ্যমে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সম্পর্কের দায়িত্ব কি দুজনেই নিচ্ছেন? সম্পর্ক ভেঙে যাওয়ার শুরুটা অনেক সময় বড় কোনো ঝগড়া কিংবা বিচ্ছেদের ঘোষণা দিয়ে […]
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেড। প্রতিষ্ঠানটির এমআইএস (কাস্টমার ডেমোগ্রাফি অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট) বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদের বিবরণ বিভাগ: এমআইএস (কাস্টমার ডেমোগ্রাফি অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট) পদ: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১ চাকরির ধরন: ফুলটাইম বেতন: আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা: ১ থেকে ৩ বছর […]
পুলিশের বিশেষ শাখা (এসবি) পেল নতুন নেতৃত্ব। অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসানকে সংস্থাটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দীর্ঘদিন মাঠ প্রশাসন, পুলিশ সদর দপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কাজ করা এই কর্মকর্তার নতুন দায়িত্ব গ্রহণকে পুলিশের শীর্ষ পর্যায়ে চলমান দায়িত্ব পুনর্বিন্যাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র […]
কানাডার তুষারঢাকা বিশাল পর্বতমালা কিংবা ১৯৩০ সালের বুদাপেস্টের ব্যস্ত সড়ক—চিত্রনাট্যে এমন দৃশ্য থাকলেও এখন আর সেসব জায়গায় গিয়ে শুটিং করতেই হবে, এমন নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে স্টুডিওতে বসেই বদলে ফেলা যাচ্ছে শুটিংয়ের দৃশ্যপট। এতে ভারতে চলচ্চিত্র নির্মাণের খরচ কমছে, একই সঙ্গে বেঁচে যাচ্ছে শুটিংয়ের সময়ও। আরব নিউজের এক প্রতিবেদনের বরাত দিয়ে প্রথম আলো […]
৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য পাঁচটি চলচ্চিত্র জমা পড়েছে। ছবিগুলো হলো—নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনির ‘দম’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। অস্কার বাংলাদেশ কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জমা পড়া চলচ্চিত্রগুলোর মধ্য থেকে […]
২০০২ সালে যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের টোপেকায় খুন হন কারেন হার্কনেস ও মাইক সিসকো। তদন্তের শুরু থেকেই সন্দেহের কেন্দ্রে ছিলেন সিসকোর সাবেক স্ত্রী ডানা চ্যান্ডলার। প্রায় এক দশক পর গ্রেপ্তার হন তিনি। এরপর হয়েছে তিন দফা বিচার, একবার সাজা বাতিল, একবার মিসট্রায়াল এবং সর্বশেষ আবারও দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা। কিন্তু এত কিছুর পরও মামলার সব প্রশ্নের […]
লিওনেল মেসির ক্যারিয়ারে যোগ হলো আরেকটি মাইলফলক। ইন্টার মায়ামির জার্সিতে ১০০ গোল পূর্ণ করেছেন আর্জেন্টাইন তারকা। তাঁর শততম গোলের ম্যাচেই ক্রুজ আজুলকে ২–০ গোলে হারিয়ে ক্যাম্পিওনেস কাপ জিতেছে মায়ামি। মায়ামির হয়ে মেসির ১০০তম গোলটি এসেছে হেডে। ম্যাচের ২৪ মিনিটে ডান দিক থেকে লুইস সুয়ারেজের দারুণ ক্রসে নিজের মার্কারকে টপকে উঠে হেড করেন মেসি। বল জালে […]