মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার সমর্থন ছাড়া ইসরায়েলের অস্তিত্ব টিকে থাকত না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মতপার্থক্য বাড়তে থাকার মধ্যেই তিনি এ মন্তব্য…
ইরানের সঙ্গে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া এই চুক্তির বিস্তারিত শিগগিরই প্রকাশ করা হবে। একই সঙ্গে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কারিগরি আলোচনা শুরু করার পরিকল্পনা রয়েছে। সোমবার জি-৭ সম্মেলনে ফ্রান্সের […]
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘লাঠি ও পাথর মেরে’ ক্ষমতা থেকে সরানোর ডাক দিয়েছে সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ বারাক। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, নেতানিয়াহু আসন্ন সাধারণ নির্বাচন বানচালের চেষ্টা করতে পারেন। আর এমনটি হলে তাকে ‘লাঠি ও পাথর’ মেরে ক্ষমতা থেকে বিতাড়ন করতে হবে বলে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। তার এই মন্তব্য ঘিরে ইসরায়েলের রাজনৈতিক […]
এক সপ্তাহের ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার বিকেলে স্থানীয় সময় ৫:১৮ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলে ৬.২ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল দাভাও ওরিয়েন্টাল প্রদেশের গভর্নর জেনিরোসো শহর থেকে প্রায় ১১৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সাগরের তলদেশে এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় […]
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে একটি বিমান বিধ্বস্ত হয়ে ১১ জন স্কাইডাইভার ও একজন পাইলট নিহত হয়েছেন। বেটস কাউন্টি ইমারজেন্সি ম্যানেজমেন্টের এক মুখপাত্র জানান, স্কাইডাইভিং সেবাদানকারী একটি কোম্পানি ভাড়া নেওয়া বিমানটি স্থানীয় সময় রোববার (১৪ জুন) সকাল প্রায় ১১টা ২০ মিনিটে উড্ডয়ন করে। তিনি বলেন, বিমানটি প্রয়োজনীয় উচ্চতায় উঠতে পারেনি। এরপর এটি হঠাৎ বাম দিকে তীব্রভাবে ঘুরে […]
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে অপরিশোধিত জ্বালানির মূল্য। ইতোমধ্যে ৪ শতাংশ মূল্যহ্রাস ঘটেছে বলে জানিয়েছে সিএনএন। সোমবার (১৫ জুন)এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার পর প্রতি ব্যারেলে ৩ দশমিক ৯ শতাংশ দাম কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের ব্র্যান্ড ব্রেন্ট ক্রুড তেলের। এই মূল্যহ্রাসের জেরে […]
দীর্ঘদিনের সংঘাত ও উত্তেজনার পর অবশেষে শান্তিচুক্তিতে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্র। ছবি: এআই দিয়ে তৈরি দীর্ঘদিনের সংঘাত ও উত্তেজনার পর অবশেষে শান্তিচুক্তিতে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্র। চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালি টোলমুক্তভাবে উন্মুক্ত করার এবং মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। রোববার (১৪ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পৃথক ঘোষণায় […]
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতে হরমুজ প্রণালিতে ১০৭ দিন ধরে আটকা রয়েছে ভারতের পতাকাবাহী ১৩টি জাহাজ। এই জাহাজগুলোতে অন্তত ৫৬২ জন ভারতীয় নাবিক আছেন বলে জানা গেছে। রোববার (১৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। প্রতিবেদন অনুযায়ী, সাড়ে তিন মাসেরও বেশি সময় ধরে সাগরে আটকে থাকা জাহাজগুলোতে দেখা […]
গাজার বিশাল ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা হাজার হাজার ফিলিস্তিনির মরদেহ চিরতরে হারিয়ে যাওয়ার আশঙ্কা দিন দিন বাড়ছে। উদ্ধারকাজের ধীরগতি এবং দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার কারণে এই মরদেহগুলো হয়তো আর কখনোই শনাক্ত করা সম্ভব হবে না। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। জেরুজালেমে আইসিআরসি-এর […]
পাকিস্তানে দারিদ্র্যের হার বেড়ে ২৮.৯ শতাংশে পৌঁছেছে। একই সময়ে শিক্ষা খাতে ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে ২০২৫ অর্থবছরে জিডিপির মাত্র ০.৮ শতাংশে নেমে এসেছে। ২০২৩ অর্থবছরে এই হার ছিল ১.৫ শতাংশ। পাকিস্তান ইকোনমিক সার্ভে ২০২৫-২৬–এ এই তথ্য জানানো হয়েছে। খবর জিও নিউজের। সার্ভে অনুযায়ী, ২০১৮-১৯ সালে দারিদ্র্যের হার ছিল ২১.৯ শতাংশ, যা এখন উল্লেখযোগ্যভাবে বেড়ে বহু […]
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তি ঘিরে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রোববার চুক্তি স্বাক্ষর হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেও তা নাকচ করেছে তেহরান। এমন পরিস্থিতিতে ট্রাম্পের বক্তব্যের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন হাজার হাজার ইরানি। শনিবার (১৩ জুন) সামাজিক মাধ্যমে ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে সমঝোতা চুক্তি রোববারই স্বাক্ষরিত হবে। একই […]
লেবানন-ইসরায়েল সীমান্তে ড্রোন হামলা ও পাল্টা হুমকির ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। হিজবুল্লাহ ইসরায়েলি একটি সামরিক অবস্থানে ড্রোন হামলার দাবি করার পর বৈরুতের দাহিয়েহকে নিয়ে কঠোর বার্তা দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ দাবি করেছে, স্থানীয় সময় রাত ১২টা ৫০ মিনিটে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী হুলা শহরে একটি […]
বিশ্বে যখনই যুদ্ধসহ অন্য যে কোনো সমস্যা দেখা দেয় তখনই বেড়ে যায় সোনার দাম। কারণ বিনিয়োগকারীরা মুদ্রাস্ফীতির বিপরীতে সোনাকে বিনিয়োগের সবচেয়ে নিরাপদ বস্তু হিসেবে বিবেচনা করেন। কিন্তু মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ চললেও এবার এমন চিত্র দেখা যাচ্ছে না। এর বদলে সোনার দাম কমছে। জানুয়ারিতে প্রতি আউন্স সোনার দাম ছিল ৫ হাজার ৩০৩ […]