ত্রিদেশীয় সিরিজ শুরুর আগেই চোটের সমস্যায় পড়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক লিটন দাস। সেই চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। এবার চলমান সিরিজে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরেছেন এই উইকেটকিপার ব্যাটার। তবে প্রাথমিকভাবে পাওয়া তথ্যে স্বস্তির ইঙ্গিত মিলেছে। লিটনের চোট গুরুতর নয় বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ […]
দেশে অগ্নিকাণ্ড এখন আর বিচ্ছিন্ন কোনো দুর্ঘটনা নয়; বরং মানুষের জীবন, আবাসন নিরাপত্তা ও অর্থনীতির জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। রাজধানীর বহুতল ভবন থেকে শুরু করে পর্যটনকেন্দ্র—বিভিন্ন স্থানে আগুনের ঘটনায় প্রাণহানি ও সম্পদহানির খবর সামনে আসছে নিয়মিত। আগুন লাগার পর উদ্ধার তৎপরতা শুরু হলেও অনেক ক্ষেত্রে ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফলে প্রশ্ন […]
মুক্তির আগে দেব ও শুভশ্রী গাঙ্গুলীর নতুন সিনেমা ‘দেশু ৭’ ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ। কলকাতা থেকে ত্রিপুরার আগরতলা—বিভিন্ন শহরে প্রচারণায় অংশ নিয়েছিলেন এই জুটি। তবে প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার আলোচনায় সিনেমাটির বক্স অফিস সংগ্রহ। প্রথম তিন দিনে ২ কোটি রুপির বেশি আয় করলেও দেবের আগের সিনেমা ‘ধূমকেতু’র প্রথম সপ্তাহান্তের সংগ্রহকে ছাড়িয়ে যেতে […]
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের সরকারি ছুটির আগে শেষ কর্মদিবস ছিল সোমবার (১৯ অক্টোবর)। এদিন রাজধানীর প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে সব মন্ত্রণালয়ে স্বাভাবিক কার্যক্রম চললেও দুপুরের পর থেকেই দেখা যায় ছুটির আমেজ। ছুটিতে ঢাকার বাইরে যাওয়ার প্রস্তুতি নেওয়া কর্মকর্তা-কর্মচারীদের অনেকে কাজ শেষ করে আগেভাগেই অফিস ছাড়েন। ফলে দিনের শেষভাগে সচিবালয়ের বিভিন্ন স্থানে তুলনামূলক নীরবতা ও […]
বছর ঘুরে আবারও এসেছে দুর্গাপূজা। ঢাকের বাদ্য আর শিউলি ফুলের সুবাসে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে চারদিকে। সাধারণ মানুষের পাশাপাশি শারদীয় উৎসবে মেতেছেন শোবিজ অঙ্গনের তারকারাও। এবার পূজার বিশেষ সাজে একগুচ্ছ ছবি প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন মডেল ও অভিনেত্রী সেমন্তী সৌমি। ঐতিহ্যবাহী সাজে সেমন্তী রোববার (১৮ অক্টোবর) সপ্তমীর সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শারদীয় সাজের ছবিগুলো […]
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো—ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দুই মহাতারকা। দীর্ঘ সময় ধরে ব্যালন ডি’অরের লড়াইয়ে আধিপত্য বিস্তার করেছেন তাঁরা। দুজন মিলে জিতেছেন ১৩টি ব্যালন ডি’অর। বর্তমানে এই পুরস্কারের লড়াইয়ে তাঁদের দেখা না গেলেও কে সেরা, সেই বিতর্ক থামেনি। এবার ব্যালন ডি’অরের আয়োজকদের একটি বিশেষ ভোটাভুটিতে আবারও আলোচনায় উঠে এসেছে দুই কিংবদন্তির প্রতিদ্বন্দ্বিতা। সেখানে এখন […]
টালিগঞ্জের জনপ্রিয় তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী। দীর্ঘ পাঁচ মাস পর স্বামী রাজের সঙ্গে ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী শুভশ্রী। দুই সন্তানকে নিয়ে দুর্গাপূজা উদ্যাপনের মুহূর্তের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি। আর তাতেই নতুন করে আলোচনায় এসেছেন এই তারকা দম্পতি। ‘আমার ছোট্ট একটা পৃথিবী’ সোমবার (১৯ অক্টোবর) ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করেন […]
মাত্র ১৮ বছর বয়সেই ফুটবলবিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির নজর কেড়েছেন মেক্সিকোর তরুণ মিডফিল্ডার গিলবার্তো মোরা। শুধু সম্ভাবনাময় তরুণ ফুটবলারদের নিয়ে মেসির বিশেষ তালিকায় জায়গা পাওয়াই নয়, আর্জেন্টাইন মহাতারকার কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন একজোড়া বিশেষ সংস্করণের ফুটবল বুটও। তরুণ এই ফুটবলারের জন্য যা হয়ে উঠেছে স্মরণীয় এক প্রাপ্তি। মেসির বেছে নেওয়া ১০ প্রতিশ্রুতিশীল […]
ওয়ানডে ক্রিকেটে আইসিসির নতুন বল ব্যবহারের নিয়ম বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। বলের সুইং বাড়লেও পেসাররা সেই সুবিধাকে উইকেট কিংবা রান আটকে রাখার সাফল্যে রূপ দিতে পারছেন না। অন্যদিকে ইনিংসের শেষ দিকে প্রতিপক্ষের বোলারদের রিভার্স সুইং সামলাতে গিয়ে রান তোলার গতি হারাচ্ছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। একই নিয়মে অন্য দলগুলো যেখানে নিজেদের কৌশল বদলে সাফল্য পাচ্ছে, […]
গণমাধ্যমকে গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ হিসেবে উল্লেখ করে এর ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা রাখার সবচেয়ে বেশি সুযোগ রয়েছে। গণতান্ত্রিক চর্চা ও ব্যবস্থা এগিয়ে নিতে গণমাধ্যম কাজ করলে তা জনগণের সবচেয়ে বেশি উপকারে আসে। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী […]