মৌলভীবাজারে চলতি মৌসুমে উচ্চফলনশীল ও হাইব্রিড জাতের আগাম আমন ধানের বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া, সরকারি সহায়তা এবং কৃষি বিভাগের তদারকিতে এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি…
শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেছেন, পরাজিত একটি শক্তি শ্রমিকদের বিভ্রান্ত ও উসকানি দিয়ে রাজপথে নামানোর চেষ্টা করছে। এর পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। রিজভীর দাবি, শ্রমিক আন্দোলনে হস্তক্ষেপ ও উসকানি দেওয়ার সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের […]
দীর্ঘদিনের অবহেলা, অযত্ন ও দখল-বেদখলে ধ্বংসের মুখে পড়া ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহাসিক বাইশরশি জমিদারবাড়ি সংরক্ষণে উদ্যোগ নিয়েছে প্রত্নতত্ত্ব অধিদফতর। বাড়িটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণার প্রক্রিয়া এগিয়ে নিতে সংশ্লিষ্ট ভূমির তফসিল চেয়ে জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়েছে। এ উদ্যোগে নতুন করে আশার আলো দেখছেন স্থানীয়রা। তবে তাঁদের দাবি, শুধু ঘোষণা নয়, বেদখল হওয়া জমি উদ্ধার […]
চা-শিল্পের হাত ধরে দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। চা-শ্রমিকদের হাতে তোলা পাতা পৌঁছে যাচ্ছে দেশ-বিদেশের বাজারে। অথচ সেই শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক পরিবারের অনেকের ঘরেই জোটে না পুষ্টিকর খাবার। গর্ভবতী নারীরা পাচ্ছেন না প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, আর অপুষ্টি ও রক্তস্বল্পতার ঝুঁকি নিয়ে বেড়ে উঠছে শিশুরা। হবিগঞ্জের বিভিন্ন চা-বাগানে পরিচালিত মেডিকেল ক্যাম্পের তথ্য বলছে, স্বাস্থ্য ও পুষ্টি পরিস্থিতি […]
জন্ম থেকেই দুই হাতের কবজি নেই। ছোটবেলায় হারিয়েছেন বাবাকেও। সংসারে অভাব-অনটন, চলাফেরায় শারীরিক সীমাবদ্ধতা—সব মিলিয়ে জীবনটা ছিল নানা প্রতিকূলতায় ঘেরা। কিন্তু কোনো বাধাই দমাতে পারেনি রংপুরের কাউনিয়া উপজেলার কলি রানীর অদম্য ইচ্ছাশক্তিকে। দুই হাতের পরিবর্তে ডান পা দিয়ে লিখেই একের পর এক শিক্ষার ধাপ পেরিয়ে এবার উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ ৩ দশমিক ৫০ পেয়েছেন […]
জয়পুরহাটের ক্ষেতলালে মাঠজুড়ে নানা জাতের সবজির সমারোহ। বেগুন, করলা, শিম, ফুলকপি, বাঁধাকপিসহ বিভিন্ন সবজির ভালো ফলন হলেও কৃষকের মুখে হাসি নেই। উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাঁদের। স্থানীয়ভাবে বড় কোনো পাইকারি বাজার বা বিপণনকেন্দ্র না থাকায় বাধ্য হয়ে মাঠে আসা পাইকারদের কাছে কম দামে সবজি বিক্রি করছেন কৃষকেরা। কৃষকদের অভিযোগ, একদিকে উৎপাদন […]
শীতের আগমনী বার্তার সঙ্গে সিরাজগঞ্জের তাড়াশে শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি। আগাম রস সংগ্রহের লক্ষ্যে খেজুর গাছের পরিচর্যা ও হাঁড়ি বাঁধার কাজে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গাছে গাছে হাঁড়ি টানানো, গাছ প্রস্তুত করা এবং রস সংগ্রহের আয়োজন চলছে বিভিন্ন গ্রামে। তাড়াশ উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের রাস্তার পাশে, বাড়ির […]
দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় সাতক্ষীরার বিস্তীর্ণ কৃষিজমিতে ব্যাহত হচ্ছে চাষাবাদ। চলতি মৌসুমেও জেলার প্রায় সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ করা সম্ভব হয়নি। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ২৫ থেকে ৩০ হাজার কৃষক। দীর্ঘদিন জমিতে পানি জমে থাকায় অনাবাদি পড়ে থাকছে ফসলি জমি। ব্যাহত হচ্ছে খাদ্য উৎপাদন, সংকুচিত হচ্ছে কৃষকদের আয়ের সুযোগ। একই সঙ্গে হুমকির মুখে […]
মৌলভীবাজার পৌর শহরের বুক চিরে বয়ে যাওয়া একসময়ের খরস্রোতা মনু নদ এখন দখল ও দূষণের চাপে বিপর্যস্ত। অব্যাহত দখলে কমেছে নদীর নাব্যতা, অন্যদিকে ময়লা-আবর্জনা ও বিভিন্ন ধরনের বর্জ্য ফেলার কারণে দূষিত হচ্ছে পানি। ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য। একসময়ের প্রাণচঞ্চল নদটি ধীরে ধীরে পরিণত হচ্ছে অপরিচ্ছন্ন জলধারায়। নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ, বর্জ্য অপসারণ […]
ভোরের আলো ফুটতেই নড়াইলের চাকই বাজারে শুরু হয় মাছের বেচাকেনার ব্যস্ততা। ভ্যান, নছিমন, অটোরিকশা ও পিকআপে করে বিভিন্ন ঘের, নদী-খাল ও বিল থেকে তাজা মাছ নিয়ে আসেন চাষি ও জেলেরা। অন্যদিকে মাছ কিনতে ভিড় করেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাইকারি ব্যবসায়ীরা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখর হয়ে ওঠে বাজারের মাছের আড়ত। নড়াইল […]
যশোরের চৌগাছা উপজেলায় পানিতে আর্সেনিকের উপস্থিতি উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। শুধু পানিই নয়, আর্সেনিকের প্রভাব পড়ছে এখানকার উৎপাদিত ধানেও। বিভিন্ন পরীক্ষায় ধানে সহনীয় মাত্রার চেয়ে বেশি আর্সেনিকের উপস্থিতি পাওয়া গেছে। এতে উপজেলার মানুষের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশনা অনুযায়ী, পানিতে আর্সেনিকের সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা প্রতি লিটারে ০.০১ মিলিগ্রাম। বাংলাদেশে সরকারি মানদণ্ডে […]
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার বটতলির মোড়ে অবস্থিত শতবর্ষী একটি কালভার্ট এখন স্থানীয় মানুষের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার ও পুনর্নির্মাণ না হওয়ায় কালভার্টটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অথচ প্রতিদিন দিন-রাত হাজারো যানবাহন চলাচল করছে এর ওপর দিয়ে। যেকোনো সময় কালভার্টটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। […]
স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও নির্মিত হয়নি স্থায়ী সেতু। ফলে এখনো রশি টেনে নৌকায় নদী পার হতে হচ্ছে দুই উপজেলার হাজারো মানুষকে। গাজীপুরের কাপাসিয়া ও নরসিংদীর মনোহরদী উপজেলার সংযোগস্থলে প্রতিদিন এমন দুর্ভোগের শিকার হচ্ছেন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় ক্ষোভ বাড়ছে […]