একই মাঠে পাশাপাশি মসজিদ ও মন্দির। দুই উপাসনালয়ের দূরত্ব মাত্র ১০ ফুট। একদিকে মসজিদে আজান ও নামাজ, অন্যদিকে মন্দিরে ঢাকঢোল, শঙ্খধ্বনি আর পূজার্চনা। তবে আজান শুরু হলে থেমে যায় পূজার বাদ্যযন্ত্রের শব্দ। নামাজ শেষ হলে আবার শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। ধর্মীয় আচার পালনের এই পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মধ্য দিয়ে দীর্ঘ ৫৪ বছরের বেশি সময় […]
বন্দিতালিকায় নাম ছিল দুজনেরই। একজনের বিরুদ্ধে সাইবার অপরাধ, অন্যজনের বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগের উল্লেখও ছিল। কিন্তু সেই তালিকায় ছিল না তাঁদের কী সাজা হয়েছে, সেই তথ্য। পরে জানা গেল, দুজনেরই মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। অথচ এমন চূড়ান্ত শাস্তির খবর বাংলাদেশ জানতে পারল মৃত্যুদণ্ড কার্যকরের পর। ব্রাহ্মণবাড়িয়ার নজরুল ইসলাম ও টাঙ্গাইলের সুইটি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদি আরবের […]
হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় ড্রোনটি ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স। তবে এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়ার তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। যুক্তরাষ্ট্রের […]
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২০ অক্টোবর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপন অনুযায়ী, ইশরাক হোসেনের পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে। মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে সরকারের প্রতিমন্ত্রী হিসেবে তাঁর দায়িত্বের আনুষ্ঠানিক অবসান […]
ভবিষ্যতে ইসরায়েলের প্রতি বৈরী মনোভাবাপন্ন কোনো মার্কিন প্রেসিডেন্ট ক্ষমতায় আসতে পারেন—এমন আশঙ্কা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতৃত্বে সম্ভাব্য পরিবর্তনের কারণে ইসরায়েলের সামরিক সহায়তা ও কৌশলগত সম্পর্ক ঝুঁকিতে পড়তে পারে বলে মনে করছেন তিনি। এ পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি ভারত ও লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে নতুন জোট […]
উত্তর কোরিয়ার সাধারণ মানুষের একাংশ যখন দীর্ঘস্থায়ী খাদ্যসংকট, অপুষ্টি ও কঠোর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের মধ্যে জীবন কাটাচ্ছেন, তখন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং–উনের অবকাশযাপনের জন্য রয়েছে বিলাসবহুল নৌযানের বহর। উত্তর কোরিয়ার ওয়ানসান উপকূলে কিমের অবকাশকেন্দ্রের আশপাশে চারটি বড় নৌযানের উপস্থিতি শনাক্ত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবিতে দেখা গেছে, নৌযানগুলোর দৈর্ঘ্য আনুমানিক ৫০, […]
দুর্গাপূজার টানা ছুটির প্রভাব পড়েছে রাজধানীর নিত্যপণ্যের বাজারে। ক্রেতা ও বিক্রেতার উপস্থিতি কমে যাওয়ায় মাছ-মাংসের বেচাকেনাও আগের তুলনায় কমেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানীর মিরপুর, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকার বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। তবে ক্রেতার উপস্থিতি কমলেও মাংসের দামে তেমন স্বস্তি নেই। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০ টাকা, গরুর মাংস ৮০০ টাকা এবং খাসির […]
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যৌথ বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছেন। আগামী মাসে চীনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনের ফাঁকে তিন নেতার এই বৈঠক আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। বৈঠকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, নিরস্ত্রীকরণ এবং বাণিজ্যসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করতে চান ট্রাম্প। […]
ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যে ২০২৬ সালের ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) সম্মেলন স্থগিত করেছে সৌদি আরব। আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে সৌদি আরবের অর্থনৈতিক রূপান্তর পরিকল্পনা তুলে ধরার অন্যতম গুরুত্বপূর্ণ এই আয়োজনটি আগামী বছর অনুষ্ঠিত হবে। সম্মেলনটি বিশ্বজুড়ে ‘ডাভোস ইন দ্য ডেজার্ট’ নামে পরিচিত। আয়োজকদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ […]
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালের পুরোনো ভবনে ছাদের পলেস্তারা খসে পড়ার ঘটনায় চিকিৎসক ও রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার দুপুরে ভবনের নিচতলার একটি কক্ষে ছাদের পলেস্তারা খসে পড়লে অল্পের জন্য প্রাণে রক্ষা পান কর্তব্যরত মেডিকেল অফিসার চিকিৎসক রাইসাসহ চারজন রোগী। এর আগে গত ১ অক্টোবর হাসপাতালের রেস্টরুমে পাখাসহ ছাদের পলেস্তারা […]