দিনাজপুরের হাকিমপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, দিনাজপুর জেলা ও হাকিমপুর উপজেলা বিএনপির উপদেষ্টা এবং হাকিমপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যাপক আকরাম হোসেন মন্ডলের…
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাইয়ের প্রস্তুতি শুরু করেছে বিএনপি। প্রতিটি এলাকায় যোগ্যতা, জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা ও স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্যতার ভিত্তিতে একজন প্রার্থীকে সমর্থন দেওয়ার পরিকল্পনা নিয়েছে দলটি। এ লক্ষ্যে দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে তথ্য সংগ্রহ, জরিপ ও মতামত যাচাইয়ের কাজ চলছে। বিএনপির এই উদ্যোগের অন্যতম লক্ষ্য হচ্ছে, প্রার্থী […]
দেশে সম্ভাব্য ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে সংশ্লিষ্টদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য ঝুঁকিপূর্ণ ও পুরোনো ভবন চিহ্নিত করা, ভবন নির্মাণে জাতীয় বিল্ডিং কোড অনুসরণ এবং জরুরি উদ্ধার কার্যক্রমের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি ও […]
গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শ্রমিকদের আন্দোলনের মুখে জেলার বিভিন্ন এলাকার দেড় শতাধিক পোশাক কারখানা সোমবারের (২ নভেম্বর) জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুর থেকে মাঠে কাজ শুরু করেন পুলিশ ও বিজিবি সদস্যরা। এ ঘটনায় ৩০ জনকে আটক করেছে পুলিশ। […]
নতুন রূপে সেজে উঠছে রাজধানীর শেরেবাংলা নগরের ঐতিহাসিক জিয়া উদ্যান। আধুনিক অবকাঠামো, নান্দনিক পরিবেশ ও দর্শনার্থীদের জন্য বাড়তি সুযোগ-সুবিধা নিয়ে বদলে যাচ্ছে পুরো উদ্যান ও সমাধি প্রাঙ্গণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধের সংস্কার থেকে শুরু করে জিয়া স্মৃতি জাদুঘর, আর্কাইভ, গ্রন্থাগার ও অডিটরিয়ামের আধুনিকায়ন—সবখানেই চলছে উন্নয়নকাজ। নতুন করে প্রাণ […]
শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হলে তা কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, শ্রমিকদের স্বার্থবিরোধী কর্মকাণ্ড, সহিংসতা এবং সড়ক-মহাসড়ক অবরোধের মতো ঘটনা কোনোভাবেই বরদাশত করা হবে না। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র […]
রাজধানীর মিরপুরে বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় শ্রমিকদের ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। একপর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করা হয়। সোমবার (২ নভেম্বর) সকাল ৯টার দিকে কাফরুল থানার মিরপুর-১৪ নম্বর ও বিআরটিএ কার্যালয়ের সামনে শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। […]
আবুধাবি থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছিল স্বর্ণের ছয়টি ডিম। তবে দেশের বাজারে প্রত্যাশিত দাম না পাওয়ায় সেগুলো আবার আবুধাবিতে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছিল একটি চোরাচালান চক্র। শেষ পর্যন্ত কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পৃথক দুটি অভিযানে প্রায় ৫ কোটি টাকা মূল্যের স্বর্ণের ডিমগুলো আটক করা হয়েছে। দুটি বিমানবন্দর থেকে উদ্ধার হওয়া ছয়টি স্বর্ণের ডিমের মোট […]
দেশের অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা নিয়ে এসেছে প্রবাসী আয় ও পণ্য রপ্তানি। বিদায়ি অক্টোবর মাসে দেশে ২৮৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। একই সময়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশের পণ্য রপ্তানিও বেড়েছে ৬ শতাংশ। প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি এবং রপ্তানি আয় বৃদ্ধিতে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে ইতিবাচক চিত্র […]
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী ঢাকা ও আশপাশের প্রধান শিল্পাঞ্চল। রোববার (১ নভেম্বর) সকাল থেকে মিরপুর, সাভারের আশুলিয়া এবং গাজীপুরের বিভিন্ন এলাকায় সড়কে নেমে বিক্ষোভ, অবরোধ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। দিন বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির অবনতি ঘটে। কোথাও যানবাহন ভাঙচুর, কোথাও পুলিশের […]
সরকারি দপ্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কর্মদক্ষতা নিশ্চিত করে জনসেবার গতি বাড়াতে সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি আরও কার্যকর ও সহজ করার উদ্যোগ নিয়েছে সরকার। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সরকারি দপ্তরগুলো কতটা কাজ করছে, লক্ষ্যমাত্রা অর্জনে কতটা অগ্রগতি হচ্ছে এবং দায়িত্ব পালনে কতটা কার্যকারিতা রয়েছে—এসব বিষয় নিয়মিত পর্যবেক্ষণ ও মূল্যায়নের আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে […]
ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতেই পারে, তবে কর্মজীবনে তার কোনো প্রতিফলন দেখতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের পেশাগত পরিচয় ও আচরণে রাজনৈতিক প্রভাবের কোনো জায়গা থাকা উচিত নয়—নবীন পুলিশ ও আনসার কর্মকর্তাদের উদ্দেশে এমন বার্তাই দিয়েছেন তিনি। একই সঙ্গে ক্ষমতার অপব্যবহার থেকে দূরে থাকা, সার্ভিস রুলস মেনে চলা এবং আইন প্রয়োগে […]
আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো। দেশটিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর চলমান বিমান সহায়তা কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় দায়িত্ব নিতে যাচ্ছে নতুন কন্টিনজেন্ট। চারটি এমআই সিরিজের হেলিকপ্টার, বিভিন্ন ভূমি সহায়তা সরঞ্জাম এবং ১৩৪ সদস্যের জনবল নিয়ে ইউটিলিটি এভিয়েশন ইউনিট-২৩-এর এই যাত্রা কেবল একটি দলের প্রতিস্থাপন নয়; বরং আন্তর্জাতিক পরিসরে […]