‘প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগানে স্লোগানে দিনমান মুখর ছিল গোটা কক্সবাজার। শনিবার (১৩ জুন) বিমানবন্দরে অবতরণের পর থেকে সড়ক পথে নিজেই গাড়ি চালিয়ে একেকটি কর্মসূচিতে…
বাদ্যের তালে তালে বর্ণাঢ্য শিক্ষা সমাপনী কুচকাওয়াজ। ২২ সপ্তাহের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষের পর গৌরবের অনন্য এক অধ্যায়ে প্রবেশ। বাংলাদেশ নৌবাহিনীর এ/২০২৬ ব্যাচের ৪৪১ নবীন নাবিকের পদচারণায় বৃহস্পতিবার (২১ মে) মুখর পটুয়াখালীর কলাপাড়ার বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ড। লাল-সবুজের পতাকা হাতে নিয়ে দৃঢ় কণ্ঠে দেশের জন্য জীবন উৎসর্গের শপথ নিয়ে তাঁরা যোগ দিলেন বাংলাদেশ নৌবাহিনীতে। সন্তানের […]
তখন আকাশে বাংলাদেশ বিমান বাহিনীর গর্ব আর বীরত্বের গর্জন। ধেয়ে আসছে একের পর এক আকাশযান। আকর্ষণীয় অ্যারোবেটিক ডিসপ্লে, বিমান বাহিনীর চৌকস প্যারাট্রুপারদের হেলিকপ্টার থেকে দৃষ্টিনন্দন প্যারা জাম্পিং বা নান্দনিক ফ্লাইপাস্টের মধ্যে দিয়ে যেন বাহিনীটির কৌশলগত দক্ষতা ও আধুনিকতার পরিচয়ের জানান দেওয়া হলো আরও একবার। ৮৮তম বাফা কোর্স, ডিরেক্ট এন্ট্রি-২০২৬এ এবং এসপিএসএসসি-২০২৬এ কোর্স এর চির আরাধ্য […]
দেশের প্রযুক্তিগত শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)। ধারাবাহিকভাবে শিক্ষা ও গবেষণার মাধ্যমে তথ্যপ্রযুক্তির বিকাশেও রেখেছে অনন্য অবদান। রাজধানীর মিরপুর সেনানিবাসে বাংলাদেশ সামরিক বাহিনী পরিচালিত এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা এবং গবেষণামুখী কার্যক্রম এবার সরাসরি প্রত্যক্ষ করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ […]
গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর কাউন্সিল হওয়ার রেওয়াজ রয়েছে। তবে জাতীয় ও আন্তর্জাতিক নানা সীমাবদ্ধতায় নির্দিষ্ট সময়ে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। সর্বশেষ ষষ্ঠ কাউন্সিল হয়েছে ২০১৬ সালের ১৯ মার্চ। এবারে সপ্তমবারের মতো কাউন্সিল করার প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন দল বিএনপি। দলীয় সূত্র জানায়, কাউন্সিলকে ঘিরে ইতোমধ্যে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ব্যাপক তোড়জোড় চলছে। নতুন […]
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠনের পর প্রথমবারের মতো চার দিনের পুলিশ সপ্তাহ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারক রহমান। রোববার (১০ মে) ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে রাজারবাগ পুলিশ মিলনায়তনে […]
বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্যকে নতুন করে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের দেশ ও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই।’ রবিবার (১০ মে) সকালে […]
আর কোন আশ্বাস বা প্রতিশ্রুতি নয়। এবার স্বপ্ন হচ্ছে সত্যি। উত্তরাঞ্চলের আকাশে ডানা মিলবে বিমান। অবসান ঘটছে উত্তরবঙ্গের মানুষের দীর্ঘ অপেক্ষার। বগুড়ার আকাশে শোনা যাবে যাত্রীবাহী বিমানের শব্দ। দেশের উত্তরাঞ্চলে যোগাযোগ ও অর্থনীতির সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচনে বগুড়ায় গড়ে তোলা হবে বিশ্বমানের বিমানবন্দর। বগুড়া এয়ারফিল্ডকেই আন্তর্জাতিক মানের বিমানবন্দরে উন্নীত করবে সরকার। একই সঙ্গে এখানে বিমানবাহিনীর […]
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ হলো জনগণের বিশ্বাস। সরকার এবং প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনমনে এই বিশ্বাস গড়ে ওঠে। এই ব্যাপারেও আপনারা যত্নবান থাকবেন বলে আমি আশা করি। আমাদের মনে রাখা দরকার, প্রশাসন শুধু আইন প্রয়োগের যন্ত্র নয়; এটি মানুষের সেবার একটি মাধ্যম।’ বুধবার (৬ মে) রাতে […]
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি সরকার গঠনের পর প্রথম ডিসি সম্মেলনে মাঠ প্রশাসনের কার্যকারিতা বৃদ্ধি, উন্নয়ন প্রকল্পের দ্রুত বাস্তবায়ন, আইনশৃঙ্খলা জোরদার এবং প্রযুক্তিনির্ভর টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মাঠ প্রশাসনকে আরও গতিশীল, স্বচ্ছ, জনমুখী ও জবাবদিহিমূলক করার ওপরও জোর দেওয়া হয়েছে। এসেছে একাধিক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা। শুধু তাই নয়, […]
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চলতি বছরের জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিন। মঙ্গলবার (০৫ মে) সকালে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে প্রথম অধিবেশন। অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম এর উপস্থিতিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান […]
চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী অস্থির-অনিশ্চিত সময়। ভেঙে পড়ে সব প্রতিষ্ঠান। শুধুমাত্র স্বমহিমায় টিকেছিল দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সশস্ত্র বাহিনী। সোশ্যাল মিডিয়ায় সশস্ত্র বাহিনীকে টার্গেট করে মিথ্যাচার-অপপ্রচারের হাট বসেছিল। কিন্তু সশস্ত্র বাহিনী পেশাদারিত্বের সঙ্গে পুরো কঠিন পরিস্থিতি মোকাবিলা করেছে। জনগণের আস্থা-বিশ্বাসে অস্থিতিশীল পরিস্থিতি থেকে উত্তরণ ঘটিয়েছে। শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নজির […]
‘ঢাকা-১৭ আসনে স্বাস্থ্যসেবার সমতা প্রতিষ্ঠার নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন’ শীর্ষক মতবিনিময় সভা। মঙ্গলবার (৫ মে) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সরকারের একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী সবাই ছিলেন অনুষ্ঠানে। স্বাস্থ্যসেবায় নতুন মানদণ্ড স্থাপনকারী এই হাসপাতালটিতে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে নিজেদের আনন্দানুভূতি প্রকাশ করেন স্থানীয় ভাষানটেক, কড়াইল […]