সাত বছরের মাহিদা আক্তার স্কুলে যাওয়ার বয়সী শিশু। গত ২৬ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। ময়নাতদন্তে ধর্ষণের আলামত মিলেছে; অতিরিক্ত রক্তক্ষরণ…
পেশাগত দক্ষতা, দায়িত্ববোধ ও নিরলস পরিশ্রমের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীর ২০২৫ সালের শ্রেষ্ঠ সাত সদস্যকে ট্রফি ও সনদপত্র দেওয়া হয়েছে। বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেছেন, এ সম্মাননা কর্মক্ষেত্রে সফলতার স্বীকৃতি; একই সঙ্গে এটি অন্য সদস্যদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে। সাত বিমানসেনা ও এমওডিসির হাতে ট্রফি-সনদ দায়িত্ব পালনে উৎকর্ষের […]
চার দিনের সফর। ৩০টি আনুষ্ঠানিক কর্মসূচি। ১১ দেশের শীর্ষ নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক। জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ। জলবায়ু, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, বিনিয়োগ ও বাণিজ্য নিয়ে একের পর এক বৈঠক। সব মিলিয়ে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রাধিকারগুলোই ছিল আলোচনার কেন্দ্রে। চার দিনে ৩০ কর্মসূচি, ১১ দেশের […]
অপরাধীর চোখে পুলিশের ভয় কমেছে। আর সাধারণ মানুষের চোখে কমেছে নিরাপত্তার নিশ্চয়তা। আইনশৃঙ্খলা পরিস্থিতির সাম্প্রতিক চিত্র পর্যালোচনা করতে গিয়ে পুলিশ সদর দপ্তরের মর্নিং মিটিংয়ে এমন কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। তাঁদের আলোচনায় উঠে এসেছে চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস, জমি দখল, কিশোর গ্যাং থেকে শুরু করে একের পর এক সহিংস ঘটনার চিত্র। একই সঙ্গে উঠে […]
যে হাত মাটিতে বীজ ছড়ায়, যে হাত ফসলের শীষে ভবিষ্যৎ খোঁজে—সেই হাতেই এবার উঠবে একটি কার্ড। শুধু পরিচয়ের জন্য নয়, সরকারি সহায়তার দরজা সরাসরি খুলে দিতে। কৃষকের ঘাম আর রাষ্ট্রের সহায়তার মাঝখানে যে দূরত্ব, সেই দূরত্ব কমানোর লক্ষ্যেই শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’। ফুলগাজী থেকে আজ ১ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনে ‘কৃষক কার্ড’ এক লাখের […]
তথ্য পাওয়ার অধিকার বাংলাদেশের নাগরিকের আইনগত স্বীকৃত অধিকার। কিন্তু অধিকারটি কাগজে যতটা স্পষ্ট, বাস্তবে তার ব্যবহার ততটাই সীমিত। তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা ধীরে ধীরে বাড়লেও কোথায় আবেদন করতে হবে, কীভাবে তথ্য চাইতে হবে, নির্ধারিত সময়ে তথ্য না পেলে কোথায় আপিল করতে হবে—এসব মৌলিক বিষয়েই বড় ঘাটতি রয়ে গেছে। ফলে আইন আছে, চাহিদাও আছে; কিন্তু […]
বহর সম্প্রসারণের সবচেয়ে বড় কর্মসূচি নিয়ে নতুন এক অধ্যায়ের দিকে এগোচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বোয়িংয়ের ২৫টি উড়োজাহাজের পর এবার আরও ১০টি এয়ারবাস কেনার উদ্যোগ বাস্তবায়িত হলে রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থার জন্য আন্তর্জাতিক আকাশে বড় পরিসরে বিস্তারের সুযোগ তৈরি হবে। নতুন প্রজন্মের ৩৫টি উড়োজাহাজের সরবরাহ পাইপলাইন শুধু বহরের আকারই বদলাবে না, বদলে দিতে পারে বিমানের রুট […]
যে প্রজন্মের হাতে ভবিষ্যৎ, তাদের অপেক্ষায় বসে থাকার সুযোগ নেই। দেশের আগামী দিনের রূপরেখা কেবল নীতিনির্ধারকদের টেবিলে আঁকা হবে না; তার বড় অংশ নির্ধারিত হবে তরুণদের দক্ষতা, নেতৃত্ব ও দায়িত্ববোধে। সেই বাস্তবতার কথাই মনে করিয়ে দিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান তরুণদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন—একটি ভিন্ন ধরনের যুদ্ধে […]
সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে প্রার্থী বাছাইয়ে প্রায় শেষ ধাপে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশের ১৩টি সিটি করপোরেশনের মধ্যে ১১টিতে মেয়র পদে প্রার্থীর নাম প্রাথমিকভাবে ঠিক করেছে দলটি। বাকি দুই সিটি—কুমিল্লা ও নবগঠিত বগুড়ায়—একাধিক নাম নিয়ে চলছে যাচাই-বাছাই। তবে ১১ সিটির তালিকাও এখনো চূড়ান্ত নয়। কেন্দ্রীয় মজলিশে শুরার অনুমোদনের পরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। জামায়াতের এই তৎপরতায় […]
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই দফায় আট দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে জামায়াতে ইসলামীর বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে। তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে মরিয়মের প্রতি অবহেলা, দাম্পত্য জীবনে বৈষম্য এবং মানসিক নির্যাতনের নানা তথ্য উঠে এসেছে। এসব তথ্য এখন মামলার তদন্তে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হচ্ছে। ন্যাম ভবনের একই ফ্ল্যাটে […]
ব্যবসা-বিনিয়োগে ব্যাংকঋণের চাহিদা কমছে, অথচ বাড়ছে ভোক্তাঋণ। উৎপাদন বাড়াতে উদ্যোক্তারা যেখানে নতুন ঋণ নিচ্ছেন না, সেখানে জীবনযাত্রার ব্যয় সামলাতে ব্যাংকের দ্বারস্থ হচ্ছেন সাধারণ মানুষ। এপ্রিল-জুন—এই তিন মাসেই ভোক্তাঋণ বেড়েছে ৫ হাজার ৩৬৪ কোটি টাকা। এতে স্পষ্ট হচ্ছে অর্থনীতির এক অস্বস্তিকর চিত্র—উৎপাদন ও বিনিয়োগে ঋণের গতি থমকে গেলেও সংসারের ব্যয় মেটাতে ঋণের ওপর নির্ভরতা বাড়ছে। বিনিয়োগে […]
ঢাকার জলাধার রক্ষা, পরিবেশের ভারসাম্য এবং নগরবাসীর জন্য উন্মুক্ত পরিসর তৈরির লক্ষ্য ছিল হাতিরঝিল উন্নয়ন প্রকল্পের। সেই লক্ষ্যে দুই হাজার ২৩৬ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হাতিরঝিল এখন উল্টো উন্নয়ন ও দূষণের চাপে সংকুচিত ও বিপর্যস্ত। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ র্যাম্প নির্মাণে লেকের একাধিক অংশ বালু দিয়ে ভরাট করে পিলার বসানো হচ্ছে। এর সঙ্গে আশপাশের […]
রাঙামাটির রাজস্থলীর দমদমিয়া এলাকায় সীমান্ত চেকপোস্টে বিজিবির হেফাজত থেকে দুই ভারতীয় চোরাকারবারীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় শুরু হয়েছে তোলপাড়। একই সঙ্গে এই ঘটনাটি সামনে এনেছে বেশ কিছু গুরুতর প্রশ্ন। বিজিবির হেফাজতে থাকা বিদেশি নাগরিককে স্থানীয় পাহাড়ি গোষ্ঠী কি নিজেদের ইচ্ছামাফিক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে? কারা তাদের হেফাজত থেকে সরিয়ে নিতে সেখানে জড়ো হয়েছিল? কেনই […]