পুলিশের বিশেষ শাখা (এসবি) পেল নতুন নেতৃত্ব। অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসানকে সংস্থাটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দীর্ঘদিন মাঠ প্রশাসন, পুলিশ সদর দপ্তর, ঢাকা…
ছয় বছরে পুলিশের দেড় শতাধিক সদস্যের ডোপ টেস্টে মাদকের উপস্থিতি শনাক্ত হয়েছে। এত দিন সেই তালিকায় ছিলেন কনস্টেবল থেকে পরিদর্শক পর্যায়ের সদস্যরা। এবার প্রথমবারের মতো তালিকায় যুক্ত হলেন একজন পুলিশ সুপার (এসপি)। পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিনের মূত্রের নমুনায় বেনজোডায়াজেপিন (বিজেডও) এবং অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন শনাক্ত হওয়ার পর তাঁকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত […]
রাজধানীর ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নামছে। যে হারে মাটির নিচ থেকে পানি উত্তোলন করা হচ্ছে, সেই তুলনায় বৃষ্টিসহ প্রাকৃতিক উৎস থেকে ভূগর্ভে পানির পুনর্ভরণ হচ্ছে না। ফলে ধীরে ধীরে কমছে পানির মজুদ। দুই দশকের বেশি সময় ধরে চলা এই প্রবণতা এখন রাজধানীর ভবিষ্যৎ পানি নিরাপত্তার জন্য বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে। ২০২৬ সালের সাম্প্রতিক […]
দেশে সংক্রামক ও অসংক্রামক-দুই ধরনের রোগের বিস্তারই উদ্বেগজনক হারে বাড়ছে। করোনা মহামারি, ডেঙ্গু এবং সাম্প্রতিক হাম পরিস্থিতি দেখিয়েছে, সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে আগাম সতর্কতা থাকলেও তা মোকাবিলায় সময়মতো কার্যকর প্রস্তুতি নিতে পারছে না সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। বিশেষজ্ঞদের মতে, এর অন্যতম কারণ বিজ্ঞানভিত্তিক গবেষণা ও তথ্যকে স্বাস্থ্যনীতির কেন্দ্রে না রাখা। জানা যায়, কোনো রোগের প্রকোপ দেখা দেওয়ার পর […]
একটি মোবাইল ফোন, একটি ক্যামেরা আর ইন্টারনেট সংযোগ-এই তিনটির সমন্বয়েই গোপনে তৈরি হচ্ছে নিষিদ্ধ কনটেন্ট। পরে তা ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যম, মেসেজিং অ্যাপ ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে। কোথাও অর্থের বিনিময়ে ভিডিও তৈরির অভিযোগ, কোথাও চাকরির প্রলোভনে তরুণীদের ডেকে এনে আটকে রেখে জোরপূর্বক ধারণের অভিযোগ। আবার সেই ভিডিও অনলাইনে বিক্রি করে গড়ে উঠছে আয়ের ব্যবস্থাও। সাম্প্রতিক […]
মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে নতুন উদ্বেগ তৈরি করেছে রাশিয়া ও ইরানের কথিত গোপন ক্ষেপণাস্ত্র সহযোগিতা। ফাঁস হওয়া নথি, যোগাযোগপত্র ও ভ্রমণ রেকর্ড বিশ্লেষণের ভিত্তিতে এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, মস্কো ইরানকে র্যামজেট ইঞ্জিনচালিত সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তিগত সহায়তা দিয়েছে। ‘সি-ফোর-থ্রি-জিরো-এল’ নামে একটি প্রকল্পকে ঘিরে এই সহযোগিতা হয়ে থাকতে পারে বলে প্রতিবেদনে উঠে এসেছে। দাবি […]
শিল্প-কারখানায় চলমান গ্যাস সংকট সাময়িকভাবে কাটিয়ে আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে সরবরাহ এক-দেড় মাস আগের অবস্থায় ফিরে আসবে বলে আশাবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি সংকট মোকাবিলায় সরকারের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী সমাজ ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন তিনি। সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যবসায়ী নেতা ও গণমাধ্যম ব্যক্তিত্বদের […]
দেশে ব্যাংকের টাকা পরিশোধ না করে বছরের পর বছর আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন বড় ঋণখেলাপিদের অনেকে। কারও নামে থাকা সম্পদ ঋণের বিপরীতে আদায়যোগ্য পাওনার তুলনায় নগণ্য, আবার কারও খোঁজই মিলছে না দেশে। এরই মধ্যে ঋণের অর্থ বিদেশে পাচার করে সেখানে বাড়ি, জমি, ব্যবসা কিংবা বিনিয়োগ গড়ে তোলার অভিযোগও রয়েছে। ফলে ব্যাংকের পাওনা আদায়ের লড়াই এবার […]
শৈশবের যে সময়টা মাঠে দৌড়ানো, বন্ধুদের সঙ্গে খেলাধুলা কিংবা পরিবারের সঙ্গে গল্পে কাটার কথা, তার বড় একটি অংশ এখন আটকে যাচ্ছে ডিজিটাল পর্দায়। ঢাকার স্কুলগামী শিশুরা প্রতিদিন গড়ে প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা সময় কাটাচ্ছে স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইসে। শুধু দিনের জেগে থাকা সময়ের একটি বড় অংশ চলে যাচ্ছে এমন এক জগতে, […]
সার নিয়ে মাঠপর্যায়ে যে অস্বস্তি তৈরি হয়েছে, তার পেছনে রয়েছে মজুদের ঘাটতি। সরবরাহ ব্যবস্থার একাধিক ধাপের সময়ক্ষেপণও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কৃষক কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার কিনছেন, কোথাও আবার চাহিদামতো সার মিলছে না। বিপরীতে সরকারের তথ্য বলছে, দেশে সার মজুদের ব্যবস্থা রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে নতুন আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে। কৃষি […]
ইয়েমেনে হুতিদের সঙ্গে সৌদি আরবের সংঘাত যত দ্রুত আঞ্চলিক সংকটে রূপ নিচ্ছে, ততই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে পাকিস্তানের অবস্থান। একদিকে রিয়াদের সঙ্গে গভীর সামরিক সম্পর্ক ও সাম্প্রতিক প্রতিরক্ষা অঙ্গীকার, অন্যদিকে তেহরানের সঙ্গে সীমান্ত, কূটনীতি ও নিরাপত্তার বাস্তব সম্পর্ক-এই দুই সমীকরণের মাঝখানে দাঁড়িয়ে ইসলামাবাদকে এখন এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে, যার প্রভাব ইয়েমেনের গণ্ডি ছাড়িয়ে পুরো উপসাগরীয় নিরাপত্তা […]
বিদেশে গিয়ে পরিবারের আর্থিক সংকট দূর করার আশায় প্রতি বছর বিপজ্জনক সমুদ্রপথে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশি তরুণদের একটি অংশ। ইউরোপে পৌঁছানোর আশ্বাসে দালালদের হাতে লাখ লাখ টাকা তুলে দিয়ে শুরু হয় এই যাত্রা। অতিরিক্ত যাত্রীবোঝাই নৌযান, খাদ্য ও পানির সংকট, প্রতিকূল আবহাওয়া এবং পাচারকারীদের নির্যাতনের কারণে পথেই অনেকে মারা যাচ্ছেন। অনেকে নিখোঁজ থাকছেন বছরের পর বছর। […]
বাংলাদেশের মেধাবী তরুণরা বিশ্বজুড়ে নিজেদের সক্ষমতার স্বাক্ষর রাখছেন। কেউ গবেষণাগারে নতুন আবিষ্কারে যুক্ত, কেউ চিকিৎসাসেবায়, কেউ আবার গুগল, অ্যামাজন, মাইক্রোসফট, মেটা কিংবা অ্যাপলের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্বে। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক কর্মক্ষেত্রে তাদের সাফল্য বাংলাদেশের জন্য নিঃসন্দেহে গর্বের। কিন্তু এই সাফল্যের আড়ালে তৈরি হচ্ছে একটি অপ্রিয় ও অস্বস্তিকর প্রশ্ন-দেশের মেধা কি শেষ পর্যন্ত দেশের […]