তুরাগের কালো পানিতে মিলেছে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সাউরির নিথর দেহ। কিন্তু কীভাবে তার মৃত্যু হলো, মৃত্যুর আগে সেই রাতে ঠিক কী ঘটেছিল—তার উত্তর…
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী ঢাকা ও আশপাশের প্রধান শিল্পাঞ্চল। রোববার (১ নভেম্বর) সকাল থেকে মিরপুর, সাভারের আশুলিয়া এবং গাজীপুরের বিভিন্ন এলাকায় সড়কে নেমে বিক্ষোভ, অবরোধ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। দিন বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির অবনতি ঘটে। কোথাও যানবাহন ভাঙচুর, কোথাও পুলিশের […]
আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো। দেশটিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর চলমান বিমান সহায়তা কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় দায়িত্ব নিতে যাচ্ছে নতুন কন্টিনজেন্ট। চারটি এমআই সিরিজের হেলিকপ্টার, বিভিন্ন ভূমি সহায়তা সরঞ্জাম এবং ১৩৪ সদস্যের জনবল নিয়ে ইউটিলিটি এভিয়েশন ইউনিট-২৩-এর এই যাত্রা কেবল একটি দলের প্রতিস্থাপন নয়; বরং আন্তর্জাতিক পরিসরে […]
বাংলাদেশের রাজনীতিতে নিজেদের অবস্থান শক্তিশালী করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও প্রভাব ও পরিচিতি বাড়ানোর উদ্যোগ নিয়েছে দেশের ইসলামি রাজনৈতিক দলগুলো। সাম্প্রতিক সময়ে দলগুলোর শীর্ষ নেতাদের ধারাবাহিক বিদেশ সফর, বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগের উদ্যোগে এই প্রবণতা দৃশ্যমান হয়ে উঠেছে। এত দিন মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগে […]
রপ্তানি বাড়ানোর জন্য তৈরি করা হয়েছিল প্রযুক্তি কেন্দ্র। উদ্দেশ্য ছিল, এসব কেন্দ্রে পণ্যের মান পরীক্ষা হবে, আধুনিক প্রযুক্তির সহায়তা পাবেন উদ্যোক্তারা, আন্তর্জাতিক বাজারের শর্ত পূরণে সক্ষমতা বাড়বে শিল্পপ্রতিষ্ঠানের। কিন্তু হাজার কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত সেই কেন্দ্রগুলোর ভবন এখনো কার্যত অচল। কারণ, ভবন তৈরি হলেও কেনা হয়নি প্রয়োজনীয় যন্ত্রপাতি। সাত বছরের বেশি সময়েও শুরু করা […]
পুলের জলে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ পর্যন্ত একক আধিপত্য বাংলাদেশ নৌবাহিনীর। গতি, দক্ষতা আর ধারাবাহিক পারফরম্যান্সের সমন্বয়ে প্রতিপক্ষকে পেছনে ফেলে জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা ২০২৬-এর চ্যাম্পিয়ন হয়েছে দলটি। চার দিনের প্রতিযোগিতা শেষে ৩৪টি স্বর্ণসহ মোট ৭৩টি পদক নিয়ে শিরোপা নিশ্চিত করেছে নৌবাহিনী। শনিবার (৩১ অক্টোবর) ঢাকার মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে জমকালো […]
একটি সরকার ক্ষমতায় আসবে, রাষ্ট্র পরিচালনা করবে, কিন্তু সেই ক্ষমতা কখনোই স্বেচ্ছাচারিতায় পরিণত হবে না—বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থার এমন নিশ্চয়তা চান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর মতে, শুধু সরকার পরিবর্তন নয়, রাষ্ট্র পরিচালনার প্রতিষ্ঠানগুলোকেও এমনভাবে সাজাতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো স্বৈরতান্ত্রিক বা ফ্যাসিবাদী শাসনব্যবস্থার জন্ম না হয়। এ জন্য সংবিধানে প্রয়োজনীয় সংশোধন, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে […]
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলায় পুলিশের সন্দেহের কেন্দ্রে রয়েছেন আহমেদ শাহরিয়ার রেজা দীপ। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়ার দাবি করেছেন মামলার তদন্ত কর্মকর্তা। ঘটনার রহস্য উদঘাটন ও অন্য জড়িতদের শনাক্ত করতে তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। তবে শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। শনিবার (৩১ […]
বাংলাদেশের অর্থনীতিতে সৌদি আরবের অবদান বিশাল। দেশটি শুধু বাংলাদেশের অন্যতম বৃহৎ শ্রমবাজার নয়, রেমিট্যান্স আয়েরও শীর্ষ উৎস। লাখ লাখ বাংলাদেশির কর্মসংস্থান, পরিবারের জীবিকা এবং দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহের সঙ্গে জড়িয়ে আছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। অথচ অর্থনীতিতে এত বড় অবদান রাখা সৌদি আরবেই বাংলাদেশি কর্মীদের একটি অংশের জীবন কাটছে নির্যাতন, শোষণ, বঞ্চনা ও নিরাপত্তাহীনতার মধ্যে। বিশেষ […]
দেশের উচ্চ মাধ্যমিক শিক্ষাব্যবস্থায় আবারও বড় ধাক্কা। এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার প্রতি ১০০ জনে পাস করেছেন মাত্র ৫২ জনের কিছু বেশি। বাকি প্রায় ৪৮ জনই অনুত্তীর্ণ। শুধু পাসের হার নয়, সর্বোচ্চ ফল জিপিএ-৫ অর্জনেও বড় পতন ঘটেছে। গত বছরের তুলনায় এবার প্রায় ২৯ হাজার কম শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি […]
বাংলাদেশে ডেঙ্গুর ক্যালেন্ডার আর বর্ষার পাতায় আটকে নেই। জুন-জুলাইয়ের পরিচিত সংক্রমণ এখন গড়িয়ে যাচ্ছে সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত। শীতেও মিলছে আক্রান্তের খবর। একসময় যে রোগকে মৌসুমি আতঙ্ক হিসেবে বিবেচনা করা হতো, তা এখন বছরের প্রায় প্রতিটি সময়েই মানুষের জীবন কেড়ে নিচ্ছে। আর এই ভয়াবহতার কেন্দ্রে রয়েছে এডিস মশা—যে মশা গত তিন দশকে শুধু বিস্তারই ঘটায়নি, বদলে ফেলেছে […]
সরকারি চাকরিতে লাখ লাখ পদ খালি, অন্যদিকে চাকরির অপেক্ষায় বিপুলসংখ্যক শিক্ষিত তরুণ। জনবলসংকটে প্রশাসনের বিভিন্ন স্তরে কাজের চাপ বাড়ছে, ব্যাহত হওয়ার ঝুঁকিতে রয়েছে নাগরিকসেবা। এই পরিস্থিতিতে সরকারি প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণে নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করার উদ্যোগ নিয়েছে সরকার। কোন দপ্তরে কত পদ খালি, কোথায় নিয়োগ আটকে আছে এবং কোন পদে নিয়োগের অনুমোদন রয়েছে—তার পূর্ণাঙ্গ হিসাব […]
দেশে সড়ক দুর্ঘটনা কমানো, পেশাদার চালকের দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের কর্মীদের সম্ভাবনা বাড়ানোর লক্ষ্যে বড় পরিসরে চালক প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত দুটি কর্মসূচির আওতায় মোট ৬৮ হাজার চালককে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে নতুন চালক তৈরি করার পাশাপাশি পেশায় […]