ফ্রিজে খাবার রাখলেই যে তা দীর্ঘদিন নিরাপদ থাকবে—এমনটা নয়। বরং কোন খাবার কত দিন সংরক্ষণ করা যাবে, তা জানা না থাকলে ফ্রিজে রাখা খাবার থেকেও তৈরি হতে পারে খাদ্যজনিত অসুস্থতার ঝুঁকি। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, ৪ ডিগ্রি সেলসিয়াস বা তার কম তাপমাত্রায় ফ্রিজ রাখা এবং খাবার নির্দিষ্ট সময়ের মধ্যে খেয়ে ফেলা গুরুত্বপূর্ণ। ভাত, তরকারি, মাংস বা […]
বাংলা সাহিত্যের ইতিহাসে এমন কিছু কবি আছেন, যাঁদের জীবনকাল দীর্ঘ না হলেও তাঁদের সৃষ্টি সময়কে অতিক্রম করেছে। সুকান্ত ভট্টাচার্য তাঁদেরই একজন। মাত্র ২০ বছর বয়সে মৃত্যুবরণ করেও ক্ষুধা, শোষণ, যুদ্ধ, দুর্ভিক্ষ, বৈষম্য ও মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে কবিতার শক্তিশালী ভাষায় তুলে ধরে তিনি বাংলা সাহিত্যে স্থায়ী জায়গা করে নিয়েছেন। সুকান্ত ভট্টাচার্য জন্মগ্রহণ করেন ১৯২৬ সালের ১৫ […]
দেশের চলমান জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার (১৫ আগস্ট) দুপুরে সিলেটে এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘জ্বালানি সংকটের চ্যালেঞ্জ স্পষ্ট। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অবকাঠামো তৈরি করে এ থেকে বের হওয়ার জন্য যতটুকু সময় প্রয়োজন সেই […]
গাজীপুরের কালিয়াকৈরে গরুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রাকে থাকা পাঁচটি গরু ঘটনাস্থলেই মারা গেছে। মুমূর্ষু অবস্থায় আরও চারটি গরু জবাই করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল […]
প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের প্রক্রিয়া আরও কার্যকর করতে অভিজ্ঞতা বিনিময়ের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ‘রিজিওনাল কনফারেন্স অন আউট-অফ-কান্ট্রি ভোটিং (ওসিভি)’-এ অংশ নিতে যাচ্ছে ইসির দুই সদস্যের প্রতিনিধি দল। শনিবার (১৫ আগস্ট) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। ইসির এক আদেশে জানানো হয়, ‘রিজিওনাল কনফারেন্স অন আউট-অফ-কান্ট্রি ভোটিং (ওসিভি)’-এ অংশ নিতে শ্রীলঙ্কা সফর […]
মহাকাশে প্রায় ৫০ বছর ধরে ছুটে চলা নাসার ভয়েজার-২ অবসরের পথে থাকলেও নতুন এক শক্তিব্যবস্থার মাধ্যমে আরও অন্তত এক বছর সচল রাখার উদ্যোগ সফল হয়েছে। ‘বিগ ব্যাং’ নামে একটি বিশেষ প্রকৌশলগত পরিবর্তনের মাধ্যমে মহাকাশযানটির বিদ্যুৎ ব্যবস্থায় সাশ্রয়ী সমাধান এনেছে নাসা। ফলে এর বৈজ্ঞানিক যন্ত্রগুলো আরও কিছুদিন মহাকাশ থেকে তথ্য সংগ্রহ করতে পারবে। ১৯৭৭ সালের ২০ […]
কয়েক দিনের তীব্র গ্যাসসংকটের পর হবিগঞ্জের শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। এতে বন্ধ ও সীমিত উৎপাদনে থাকা জেলার ৮১টি শিল্পকারখানায় ফের উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। স্বস্তি ফিরেছে উদ্যোক্তা, ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে। শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে কারখানাগুলোতে গ্যাস সরবরাহ শুরু হয়। একই সঙ্গে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরাও। জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন […]
জশ হ্যাজলউডের জন্য দিনটি হওয়ার কথা ছিল বিশেষ। অস্ট্রেলিয়ার নবম বোলার হিসেবে টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তিনি। এর সঙ্গে বাংলাদেশের প্রথম ইনিংসে নিয়েছেন ৬ উইকেট। কিন্তু ব্যক্তিগত এমন সাফল্যও মন খুলে উদ্যাপন করতে পারছেন না অস্ট্রেলিয়ার এই পেসার। কারণ ডারউইন টেস্টে তাঁর দল এখনো বেশ চাপে। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে […]
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ছয়টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। […]
মার্ভেল স্টুডিওসের বহুল প্রতীক্ষিত ‘এক্স-মেন’ রিবুটে জনপ্রিয় চরিত্র ‘রোগ’ হিসেবে যুক্ত হয়েছেন ‘অবসেশন’খ্যাত অভিনেত্রী ইন্ডি নাভারেটি। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ডি২৩ ইভেন্টে তাঁর কাস্টিংয়ের খবর আনুষ্ঠানিকভাবে জানানো হয়। ‘এক্স-মেন’ ফ্র্যাঞ্চাইজির প্রথম দিকের চারটি সিনেমায় রোগ চরিত্রে অভিনয় করেছিলেন আনা পাকুইন। এবার সেই চরিত্রে দেখা যাবে নাভারেটিকে। নতুন ‘এক্স-মেন’ সিনেমায় অভিনয়ের আগে মার্ভেল স্টুডিওসের প্রধান কেভিন […]