মার্ভেল স্টুডিওসের বহুল প্রতীক্ষিত ‘এক্স-মেন’ রিবুটে জনপ্রিয় চরিত্র ‘রোগ’ হিসেবে যুক্ত হয়েছেন ‘অবসেশন’খ্যাত অভিনেত্রী ইন্ডি নাভারেটি। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ডি২৩ ইভেন্টে তাঁর কাস্টিংয়ের খবর আনুষ্ঠানিকভাবে জানানো হয়। ‘এক্স-মেন’ ফ্র্যাঞ্চাইজির প্রথম দিকের চারটি সিনেমায় রোগ চরিত্রে অভিনয় করেছিলেন আনা পাকুইন। এবার সেই চরিত্রে দেখা যাবে নাভারেটিকে। নতুন ‘এক্স-মেন’ সিনেমায় অভিনয়ের আগে মার্ভেল স্টুডিওসের প্রধান কেভিন […]
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭২৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন আরও ৭০ জন। শনিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতি বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ […]
অবসর ভাতা পেতে বেসরকারি শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান সরকার দায়িত্বে থাকা পর্যন্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের প্রাপ্য অর্থ যথাসময়ে অনলাইনের মাধ্যমে তাদের ব্যাংক হিসাবে পৌঁছে দেওয়া হবে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে […]
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের টার্মিনাল সামিট পুরোদমে এবং এক্সিলারেট এনার্জি আংশিকভাবে চালু হওয়ায় শনিবার ভোর থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। টানা ২৫ দিন তীব্র গ্যাস সংকটের পর এতে কিছুটা স্বস্তি ফিরতে পারে। তবে সংকট পুরোপুরি কাটতে আরও কয়েক দিন সময় লাগতে পারে। জ্বালানি বিভাগের অনুমোদনে এলএনজি আমদানি তদারকি করে বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ […]
বিদেশে চিকিৎসার জন্য যেতে না হয়, এমন একটি উন্নত ও আধুনিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অর্থের অভাবে দেশের কোনো নাগরিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবেন না। শনিবার (১৫ আগস্ট) সকালে জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নবনির্মিত ৫০০ শয্যার ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার […]
সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদফতর। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় […]
রাজশাহী মহানগর পুলিশের কমিশনারের নির্দেশনায় কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে বোয়ালিশা থানা পুলিশ। রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় এক অনার্স পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি, ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগে কিশোর গ্যাংয়ের ওই তিন সদস্যকে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া থানা পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিওটি রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নজরে […]
১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ধানমন্ডির ৩২ নম্বর সড়কসহ রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। ধানমন্ডি ৩২ নম্বর সড়কে নিরাপত্তার অংশ হিসেবে আনা হয়েছে জলকামান। সেখানে দায়িত্ব […]
দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য, সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান সরকার এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে চিকিৎসা পাওয়ার জন্য কোনো নাগরিককে দেশের বাইরে যেতে হবে না, কিংবা কেউ অর্থাভাবে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না। শনিবার (১৫ আগস্ট) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট […]
রাজধানীতে সংঘটিত সিংহভাগ ডাকাতির ঘটনায় একটি চক্রের সদস্যদের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই চক্রের সদস্যদের গ্রেপ্তার করা সম্ভব হলে রাজধানীতে ডাকাতির ঘটনা অনেকাংশে কমে আসবে বলে জানিয়েছে সংস্থাটি। শনিবার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) […]