হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয়জন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ১০১ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯০৮ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন এবং হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৮০৯ জনের। […]
রাজধানীতে যন্ত্রচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিম। একই সঙ্গে রাজধানীতে চাঁদাবাজি কঠোরভাবে দমনে পুলিশকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। রোববার (১৬ আগস্ট) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) কার্যালয়ে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা, যানজট […]
বাংলাদেশকে একটি জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের মানুষ ও গ্রামের মানুষের কল্যাণই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। রোববার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, নদীতে অবমুক্ত করা মাছগুলো […]
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৪৯টি মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন। ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৯ জন, লালবাগে ৩৩ জন, ওয়ারীতে ৫১ […]
অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইন টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ২৩ বছর পর দেশটির মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেল টাইগাররা। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে চার দিনের মধ্যেই ম্যাচ নিজেদের করে নেয় বাংলাদেশ। ১৩ আগস্ট শুরু হওয়া ম্যাচের প্রথম দিন থেকেই বাংলাদেশের পেসাররা অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে ধস নামান। দুইশ রানের আগেই অলআউট হয় স্বাগতিকরা। […]
দিনব্যাপী সরকারি সফরে কিশোরগঞ্জের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এ জেলায় এটিই তার প্রথম সফর। রোববার (১৬ আগস্ট) সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকা থেকে সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি। সফরে কিশোরগঞ্জ সদর ছাড়াও পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক […]
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া দুটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে ২১ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার উদ্ধারকাজের সময় আরও একটি ধ্বংসপ্রাপ্ত বাড়ির নিচে আটকে থাকা ৪০ জনের মরদেহ উদ্ধারে অভিযান শুরু হয়েছে। পূর্ব গাজা সিটির জেইতুন এলাকার আল-মাগরিবি পরিবারের বাড়িতে উদ্ধার অভিযান শুরু করেন সিভিল ডিফেন্স কর্মীরা। গাজায় দীর্ঘদিনের সংঘাতের মধ্যে বহু ভবন ধ্বংস […]
রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপভ্যান উল্টে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুইজন। রোববার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- মেঘরানী চাকমা (৪৫), […]
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ রোববার (১৬ আগস্ট)। নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। ইসি সচিব আখতার আহমেদ জানান, নির্বাচন ভবনে ‘নির্বাচনি কর্তা’ (প্রধান নির্বাচন কমিশনার) সকাল ১০ টা থেকে মনোনয়নপত্র ‘পরীক্ষা’ করবেন। এক্ষেত্রে যতক্ষণ […]
বাংলাদেশে মেয়েদের শিক্ষায় গত কয়েক দশকে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও উচ্চশিক্ষার ক্ষেত্রে অর্থনৈতিক সক্ষমতা এখনো বড় বাধা। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের অনেক শিক্ষার্থী মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের পর অর্থনৈতিক চাপের কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারে না। এমন বাস্তবতায় কিশোরগঞ্জে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত, স্থানীয় জেলেদের মধ্যে মাছের পোনা বিতরণ ও স্থানীয় মানুষের […]