স্বাগতিক অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্টে হারাল বাংলাদেশ। এ যেন অবিশ্বাস্য! তাও আবার ৯ উইকেটের দাপুটে ব্যবধানে জয়! ম্যাচজুড়ে ছিল বাংলাদেশের আধিপত্য। টানা ১১টি সেশন অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে নিজেদের ক্রিকেট ইতিহাসে লিখে ফেলল এক অবিস্মরণীয় অধ্যায়। অস্ট্রেলিয়ার মাটিতে এমন জয়—বাংলাদেশ ক্রিকেটের জন্য নিঃসন্দেহে বিশেষ এক মুহূর্ত। উল্লাসে মেতেছে দেশ। উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী তারেক রহমানও। অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক […]
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে জামায়াত-শিবির ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় গাড়িটির পেছনের কাচ ভেঙে গেছে। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে জামায়াত। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলার পর এমপি আইনুল হককে […]
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে আজকের মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকেই। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শনিবার (১৫ আগস্ট) নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় […]
প্রথম ছয় মাস যেকোনো সরকারের চরিত্র, অগ্রাধিকার, প্রশাসনিক সক্ষমতা এবং ভবিষ্যৎ পথচলার একটি গুরুত্বপূর্ণ পূর্বাভাস। ছয় মাসে সব প্রতিশ্রুতির বাস্তবায়ন সম্ভব নয়, আবার কয়েকটি দৃশ্যমান সাফল্য দিয়েও একটি সরকারের দীর্ঘমেয়াদি সক্ষমতার পূর্ণাঙ্গ বিচার করা যায় না। তবু ১৬ আগস্ট ২০২৬-এ বিএনপি সরকারের ছয় মাস পূর্তির মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবেই জানতে চাইছে—কী পেলাম, কী পেলাম […]
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন ঠেকাতে আগামী ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে ‘অটো ফাইন সিস্টেম’। এআই প্রযুক্তির ক্যামেরার মাধ্যমে আইন অমান্যকারী যানবাহন শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (১৫ আগস্ট) রাতে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হাইওয়ে পুলিশ জানায়, নির্ধারিত গতিসীমার বেশি গতিতে গাড়ি চালানো, অবৈধ পার্কিং, […]
ফ্রিজে খাবার রাখলেই যে তা দীর্ঘদিন নিরাপদ থাকবে—এমনটা নয়। বরং কোন খাবার কত দিন সংরক্ষণ করা যাবে, তা জানা না থাকলে ফ্রিজে রাখা খাবার থেকেও তৈরি হতে পারে খাদ্যজনিত অসুস্থতার ঝুঁকি। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, ৪ ডিগ্রি সেলসিয়াস বা তার কম তাপমাত্রায় ফ্রিজ রাখা এবং খাবার নির্দিষ্ট সময়ের মধ্যে খেয়ে ফেলা গুরুত্বপূর্ণ। ভাত, তরকারি, মাংস বা […]
বাংলা সাহিত্যের ইতিহাসে এমন কিছু কবি আছেন, যাঁদের জীবনকাল দীর্ঘ না হলেও তাঁদের সৃষ্টি সময়কে অতিক্রম করেছে। সুকান্ত ভট্টাচার্য তাঁদেরই একজন। মাত্র ২০ বছর বয়সে মৃত্যুবরণ করেও ক্ষুধা, শোষণ, যুদ্ধ, দুর্ভিক্ষ, বৈষম্য ও মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে কবিতার শক্তিশালী ভাষায় তুলে ধরে তিনি বাংলা সাহিত্যে স্থায়ী জায়গা করে নিয়েছেন। সুকান্ত ভট্টাচার্য জন্মগ্রহণ করেন ১৯২৬ সালের ১৫ […]
দেশের চলমান জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার (১৫ আগস্ট) দুপুরে সিলেটে এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘জ্বালানি সংকটের চ্যালেঞ্জ স্পষ্ট। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অবকাঠামো তৈরি করে এ থেকে বের হওয়ার জন্য যতটুকু সময় প্রয়োজন সেই […]
গাজীপুরের কালিয়াকৈরে গরুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রাকে থাকা পাঁচটি গরু ঘটনাস্থলেই মারা গেছে। মুমূর্ষু অবস্থায় আরও চারটি গরু জবাই করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল […]
প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের প্রক্রিয়া আরও কার্যকর করতে অভিজ্ঞতা বিনিময়ের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ‘রিজিওনাল কনফারেন্স অন আউট-অফ-কান্ট্রি ভোটিং (ওসিভি)’-এ অংশ নিতে যাচ্ছে ইসির দুই সদস্যের প্রতিনিধি দল। শনিবার (১৫ আগস্ট) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। ইসির এক আদেশে জানানো হয়, ‘রিজিওনাল কনফারেন্স অন আউট-অফ-কান্ট্রি ভোটিং (ওসিভি)’-এ অংশ নিতে শ্রীলঙ্কা সফর […]