একটি কার্ড, যার মাধ্যমে আর্থিক সহায়তা পৌঁছাবে পরিবারের নারীর হাতে। আবার সেই কার্ডের তথ্যেই তৈরি হবে প্রতিটি পরিবারের সুনির্দিষ্ট পারিবারিক চিত্র। ভবিষ্যতে এই তথ্য কাজে…
আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো। দেশটিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর চলমান বিমান সহায়তা কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় দায়িত্ব নিতে যাচ্ছে নতুন কন্টিনজেন্ট। চারটি এমআই সিরিজের হেলিকপ্টার, বিভিন্ন ভূমি সহায়তা সরঞ্জাম এবং ১৩৪ সদস্যের জনবল নিয়ে ইউটিলিটি এভিয়েশন ইউনিট-২৩-এর এই যাত্রা কেবল একটি দলের প্রতিস্থাপন নয়; বরং আন্তর্জাতিক পরিসরে […]
পুলের জলে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ পর্যন্ত একক আধিপত্য বাংলাদেশ নৌবাহিনীর। গতি, দক্ষতা আর ধারাবাহিক পারফরম্যান্সের সমন্বয়ে প্রতিপক্ষকে পেছনে ফেলে জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা ২০২৬-এর চ্যাম্পিয়ন হয়েছে দলটি। চার দিনের প্রতিযোগিতা শেষে ৩৪টি স্বর্ণসহ মোট ৭৩টি পদক নিয়ে শিরোপা নিশ্চিত করেছে নৌবাহিনী। শনিবার (৩১ অক্টোবর) ঢাকার মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে জমকালো […]
একদিকে সামরিক নেতৃত্বের নির্দেশনা, অন্যদিকে দুর্গম পাহাড়ে সেই নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব। এই দুইয়ের সংযোগস্থলেই রয়েছে মাঠপর্যায়ের সেনাসদস্যদের প্রতিদিনের কর্মব্যস্ততা। সেই বাস্তবতার খোঁজ নিতে খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট জোনের সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুর্গম পার্বত্য অঞ্চলে সেনা ক্যাম্প পরিদর্শনের অংশ হিসেবে খাগড়াছড়ি রিজিয়নে যান তিনি। সেখানে মোতায়েনরত সেনাসদস্যদের সঙ্গে […]
আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল ও পেশাদারিত্ব—এই তিন ভিত্তিতে পুলিশ বাহিনীকে আরও সক্ষম করে গড়ে তুলতে কাজ করছে সরকার। প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলা, ফরেনসিক সক্ষমতা বৃদ্ধি, বিদেশে বিশেষায়িত প্রশিক্ষণ এবং দীর্ঘদিন বঞ্চিত পুলিশ কর্মকর্তাদের পেশাগত জীবনে পুনর্বাসনকে সামনে রেখে এ পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির চেমেনি মেমোরিয়াল […]
আধুনিক বিমান বাহিনীর সক্ষমতা কেবল অত্যাধুনিক যুদ্ধবিমান বা সমরাস্ত্রের ওপর নির্ভর করে না। এর সঙ্গে সমানভাবে গুরুত্বপূর্ণ উড়োজাহাজের কার্যকারিতা বজায় রাখা, দক্ষ জনবল গড়ে তোলা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া। এসব বিষয়কে গুরুত্ব দিয়ে সম্প্রতি জার্মানি ও চেক প্রজাতন্ত্র সফর করেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান […]
বিমান চলাচলে প্রযুক্তির দ্রুত অগ্রগতি যেমন নতুন সম্ভাবনার দুয়ার খুলছে, তেমনি তৈরি করছে নিরাপত্তার নতুন ঝুঁকি ও চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে ভবিষ্যৎ উপযোগী, কার্যকর ও টেকসই ফ্লাইট সেফটি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক উড্ডয়ন নিরাপত্তা সেমিনার। প্রযুক্তির কার্যকর ব্যবহার, উন্নত প্রশিক্ষণ, দক্ষ জনবল এবং সমন্বিত দলগত কার্যক্রমের মাধ্যমে […]
শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে উত্তরাঞ্চলের দুই গুরুত্বপূর্ণ শহর রংপুর ও রাজশাহী সফরের মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি, কৃষকের অর্থনৈতিক সুরক্ষা, আঞ্চলিক উন্নয়ন, পানির ন্যায্য হিস্যা, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টির বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকা থেকে সামরিক বিমানে সৈয়দপুরে পৌঁছে সড়কপথে রংপুরে যান তিনি। সেখানে ঐতিহাসিক রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের […]
যুদ্ধক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং নির্ভুলভাবে দায়িত্ব পালনের সক্ষমতা অর্জনে শারীরিক দক্ষতার পাশাপাশি প্রয়োজন পেশাগত পারদর্শিতা, মানসিক দৃঢ়তা ও সমন্বিত প্রশিক্ষণ। বাংলাদেশ সেনাবাহিনীর বার্ষিক অ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা এসব সক্ষমতা যাচাই ও বিকাশের একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় রামু সেনানিবাসে সম্পন্ন হয়েছে চলতি বছরের প্রতিযোগিতা। এতে ১৭টি দলের অংশগ্রহণে চ্যাম্পিয়ন […]
অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৮ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে নিয়ে এ নির্দেশ দেওয়া হয় বলে সরকারসংশ্লিষ্ট একাধিক উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। […]
জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষা, মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে সমুন্নত রাখা এবং পরিবর্তিত বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও পেশাদার সশস্ত্র বাহিনী গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা সুদৃঢ় করতে চায় বাংলাদেশ। একই সঙ্গে […]
নিরাপদ সড়কের জন্য প্রয়োজন সচেতন চালক, আর নিরাপদে গাড়ি চালানোর অন্যতম শর্ত সুস্পষ্ট দৃষ্টিশক্তি। সেই ভাবনা থেকেই চালকদের চোখের যত্ন ও সড়ক নিরাপত্তাকে একসূত্রে যুক্ত করে বিশেষ উদ্যোগ নিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে সরকারি ৩৯টি মন্ত্রণালয় ও গুরুত্বপূর্ণ দপ্তরের প্রায় ৩০০ জন চালকের দৃষ্টি পরীক্ষা করা হবে। পরীক্ষায় […]
কোথাও স্বস্তি, কোথাও শঙ্কা—দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সাম্প্রতিক চিত্র যেন দুই বিপরীত বাস্তবতার প্রতিচ্ছবি। খুন, ডাকাতি, দস্যুতা ও দাঙ্গার মতো অপরাধ কমেছে। কিন্তু সেই স্বস্তির ছবিকে ম্লান করছে ধর্ষণ, মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ ও চুরির ঊর্ধ্বমুখী প্রবণতা। বিশেষ করে ধর্ষণ ও মাদকের ক্ষেত্রে মামলার সংখ্যা যে হারে বেড়েছে, তা জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের […]