মোংলা বন্দরকে আধুনিক ও আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তুলে দেশের অর্থনীতিতে নতুন গতি সঞ্চারের পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং…
একটি কার্ড, যার মাধ্যমে আর্থিক সহায়তা পৌঁছাবে পরিবারের নারীর হাতে। আবার সেই কার্ডের তথ্যেই তৈরি হবে প্রতিটি পরিবারের সুনির্দিষ্ট পারিবারিক চিত্র। ভবিষ্যতে এই তথ্য কাজে লাগিয়ে আরও সমৃদ্ধ করা হবে জাতীয় উন্নয়ন পরিকল্পনা। নারীর ক্ষমতায়ন ও পরিবারভিত্তিক তথ্য সংরক্ষণে সরকারের এমন সব উদ্যোগের কথা তুলে ধরেছেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড […]
চিকিৎসক হয়েও তাঁর চিন্তা সীমাবদ্ধ ছিল না শুধু চিকিৎসকদের পেশাগত উন্নয়ন কিংবা কল্যাণে। তিনি ভাবতেন পুরো চিকিৎসাব্যবস্থার কথা। চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট—স্বাস্থ্যসেবার প্রতিটি স্তরের মানুষের দক্ষতা, মর্যাদা ও উন্নয়নকে দেখতেন একটি মানসম্মত চিকিৎসাব্যবস্থা গড়ে তোলার অংশ হিসেবে। চিকিৎসা শিক্ষা, গবেষণা, স্বাস্থ্য প্রশাসন ও পেশাজীবী সংগঠন—সবখানেই ছিল তাঁর নেতৃত্বের স্বাক্ষর। সেই দূরদর্শী চিকিৎসা ব্যক্তিত্ব, প্রয়াত অধ্যাপক ডা. […]
নতুন রূপে সেজে উঠছে রাজধানীর শেরেবাংলা নগরের ঐতিহাসিক জিয়া উদ্যান। আধুনিক অবকাঠামো, নান্দনিক পরিবেশ ও দর্শনার্থীদের জন্য বাড়তি সুযোগ-সুবিধা নিয়ে বদলে যাচ্ছে পুরো উদ্যান ও সমাধি প্রাঙ্গণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধের সংস্কার থেকে শুরু করে জিয়া স্মৃতি জাদুঘর, আর্কাইভ, গ্রন্থাগার ও অডিটরিয়ামের আধুনিকায়ন—সবখানেই চলছে উন্নয়নকাজ। নতুন করে প্রাণ […]
সরকারি দপ্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কর্মদক্ষতা নিশ্চিত করে জনসেবার গতি বাড়াতে সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি আরও কার্যকর ও সহজ করার উদ্যোগ নিয়েছে সরকার। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সরকারি দপ্তরগুলো কতটা কাজ করছে, লক্ষ্যমাত্রা অর্জনে কতটা অগ্রগতি হচ্ছে এবং দায়িত্ব পালনে কতটা কার্যকারিতা রয়েছে—এসব বিষয় নিয়মিত পর্যবেক্ষণ ও মূল্যায়নের আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে […]
ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতেই পারে, তবে কর্মজীবনে তার কোনো প্রতিফলন দেখতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের পেশাগত পরিচয় ও আচরণে রাজনৈতিক প্রভাবের কোনো জায়গা থাকা উচিত নয়—নবীন পুলিশ ও আনসার কর্মকর্তাদের উদ্দেশে এমন বার্তাই দিয়েছেন তিনি। একই সঙ্গে ক্ষমতার অপব্যবহার থেকে দূরে থাকা, সার্ভিস রুলস মেনে চলা এবং আইন প্রয়োগে […]
আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো। দেশটিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর চলমান বিমান সহায়তা কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় দায়িত্ব নিতে যাচ্ছে নতুন কন্টিনজেন্ট। চারটি এমআই সিরিজের হেলিকপ্টার, বিভিন্ন ভূমি সহায়তা সরঞ্জাম এবং ১৩৪ সদস্যের জনবল নিয়ে ইউটিলিটি এভিয়েশন ইউনিট-২৩-এর এই যাত্রা কেবল একটি দলের প্রতিস্থাপন নয়; বরং আন্তর্জাতিক পরিসরে […]
পুলের জলে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ পর্যন্ত একক আধিপত্য বাংলাদেশ নৌবাহিনীর। গতি, দক্ষতা আর ধারাবাহিক পারফরম্যান্সের সমন্বয়ে প্রতিপক্ষকে পেছনে ফেলে জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা ২০২৬-এর চ্যাম্পিয়ন হয়েছে দলটি। চার দিনের প্রতিযোগিতা শেষে ৩৪টি স্বর্ণসহ মোট ৭৩টি পদক নিয়ে শিরোপা নিশ্চিত করেছে নৌবাহিনী। শনিবার (৩১ অক্টোবর) ঢাকার মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে জমকালো […]
একদিকে সামরিক নেতৃত্বের নির্দেশনা, অন্যদিকে দুর্গম পাহাড়ে সেই নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব। এই দুইয়ের সংযোগস্থলেই রয়েছে মাঠপর্যায়ের সেনাসদস্যদের প্রতিদিনের কর্মব্যস্ততা। সেই বাস্তবতার খোঁজ নিতে খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট জোনের সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুর্গম পার্বত্য অঞ্চলে সেনা ক্যাম্প পরিদর্শনের অংশ হিসেবে খাগড়াছড়ি রিজিয়নে যান তিনি। সেখানে মোতায়েনরত সেনাসদস্যদের সঙ্গে […]
আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল ও পেশাদারিত্ব—এই তিন ভিত্তিতে পুলিশ বাহিনীকে আরও সক্ষম করে গড়ে তুলতে কাজ করছে সরকার। প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলা, ফরেনসিক সক্ষমতা বৃদ্ধি, বিদেশে বিশেষায়িত প্রশিক্ষণ এবং দীর্ঘদিন বঞ্চিত পুলিশ কর্মকর্তাদের পেশাগত জীবনে পুনর্বাসনকে সামনে রেখে এ পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির চেমেনি মেমোরিয়াল […]
আধুনিক বিমান বাহিনীর সক্ষমতা কেবল অত্যাধুনিক যুদ্ধবিমান বা সমরাস্ত্রের ওপর নির্ভর করে না। এর সঙ্গে সমানভাবে গুরুত্বপূর্ণ উড়োজাহাজের কার্যকারিতা বজায় রাখা, দক্ষ জনবল গড়ে তোলা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া। এসব বিষয়কে গুরুত্ব দিয়ে সম্প্রতি জার্মানি ও চেক প্রজাতন্ত্র সফর করেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান […]
বিমান চলাচলে প্রযুক্তির দ্রুত অগ্রগতি যেমন নতুন সম্ভাবনার দুয়ার খুলছে, তেমনি তৈরি করছে নিরাপত্তার নতুন ঝুঁকি ও চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে ভবিষ্যৎ উপযোগী, কার্যকর ও টেকসই ফ্লাইট সেফটি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক উড্ডয়ন নিরাপত্তা সেমিনার। প্রযুক্তির কার্যকর ব্যবহার, উন্নত প্রশিক্ষণ, দক্ষ জনবল এবং সমন্বিত দলগত কার্যক্রমের মাধ্যমে […]
শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে উত্তরাঞ্চলের দুই গুরুত্বপূর্ণ শহর রংপুর ও রাজশাহী সফরের মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি, কৃষকের অর্থনৈতিক সুরক্ষা, আঞ্চলিক উন্নয়ন, পানির ন্যায্য হিস্যা, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টির বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকা থেকে সামরিক বিমানে সৈয়দপুরে পৌঁছে সড়কপথে রংপুরে যান তিনি। সেখানে ঐতিহাসিক রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের […]