স্কুল আছে, শ্রেণিকক্ষ আছে, ক্লাসও হচ্ছে নিয়মিত। শুধু নেই মাঠ। যে বয়সে শিশুদের দৌড়ানোর, খেলাধুলা করার কথা, সেই বয়সেই তাদের বড় একটি অংশ আটকে আছে…
একটি মোবাইল ফোন, একটি ক্যামেরা আর ইন্টারনেট সংযোগ-এই তিনটির সমন্বয়েই গোপনে তৈরি হচ্ছে নিষিদ্ধ কনটেন্ট। পরে তা ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যম, মেসেজিং অ্যাপ ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে। কোথাও অর্থের বিনিময়ে ভিডিও তৈরির অভিযোগ, কোথাও চাকরির প্রলোভনে তরুণীদের ডেকে এনে আটকে রেখে জোরপূর্বক ধারণের অভিযোগ। আবার সেই ভিডিও অনলাইনে বিক্রি করে গড়ে উঠছে আয়ের ব্যবস্থাও। সাম্প্রতিক […]
মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে নতুন উদ্বেগ তৈরি করেছে রাশিয়া ও ইরানের কথিত গোপন ক্ষেপণাস্ত্র সহযোগিতা। ফাঁস হওয়া নথি, যোগাযোগপত্র ও ভ্রমণ রেকর্ড বিশ্লেষণের ভিত্তিতে এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, মস্কো ইরানকে র্যামজেট ইঞ্জিনচালিত সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তিগত সহায়তা দিয়েছে। ‘সি-ফোর-থ্রি-জিরো-এল’ নামে একটি প্রকল্পকে ঘিরে এই সহযোগিতা হয়ে থাকতে পারে বলে প্রতিবেদনে উঠে এসেছে। দাবি […]
শিল্প-কারখানায় চলমান গ্যাস সংকট সাময়িকভাবে কাটিয়ে আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে সরবরাহ এক-দেড় মাস আগের অবস্থায় ফিরে আসবে বলে আশাবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি সংকট মোকাবিলায় সরকারের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী সমাজ ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন তিনি। সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যবসায়ী নেতা ও গণমাধ্যম ব্যক্তিত্বদের […]
দেশে ব্যাংকের টাকা পরিশোধ না করে বছরের পর বছর আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন বড় ঋণখেলাপিদের অনেকে। কারও নামে থাকা সম্পদ ঋণের বিপরীতে আদায়যোগ্য পাওনার তুলনায় নগণ্য, আবার কারও খোঁজই মিলছে না দেশে। এরই মধ্যে ঋণের অর্থ বিদেশে পাচার করে সেখানে বাড়ি, জমি, ব্যবসা কিংবা বিনিয়োগ গড়ে তোলার অভিযোগও রয়েছে। ফলে ব্যাংকের পাওনা আদায়ের লড়াই এবার […]
শৈশবের যে সময়টা মাঠে দৌড়ানো, বন্ধুদের সঙ্গে খেলাধুলা কিংবা পরিবারের সঙ্গে গল্পে কাটার কথা, তার বড় একটি অংশ এখন আটকে যাচ্ছে ডিজিটাল পর্দায়। ঢাকার স্কুলগামী শিশুরা প্রতিদিন গড়ে প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা সময় কাটাচ্ছে স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইসে। শুধু দিনের জেগে থাকা সময়ের একটি বড় অংশ চলে যাচ্ছে এমন এক জগতে, […]
সার নিয়ে মাঠপর্যায়ে যে অস্বস্তি তৈরি হয়েছে, তার পেছনে রয়েছে মজুদের ঘাটতি। সরবরাহ ব্যবস্থার একাধিক ধাপের সময়ক্ষেপণও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কৃষক কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার কিনছেন, কোথাও আবার চাহিদামতো সার মিলছে না। বিপরীতে সরকারের তথ্য বলছে, দেশে সার মজুদের ব্যবস্থা রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে নতুন আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে। কৃষি […]
ইয়েমেনে হুতিদের সঙ্গে সৌদি আরবের সংঘাত যত দ্রুত আঞ্চলিক সংকটে রূপ নিচ্ছে, ততই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে পাকিস্তানের অবস্থান। একদিকে রিয়াদের সঙ্গে গভীর সামরিক সম্পর্ক ও সাম্প্রতিক প্রতিরক্ষা অঙ্গীকার, অন্যদিকে তেহরানের সঙ্গে সীমান্ত, কূটনীতি ও নিরাপত্তার বাস্তব সম্পর্ক-এই দুই সমীকরণের মাঝখানে দাঁড়িয়ে ইসলামাবাদকে এখন এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে, যার প্রভাব ইয়েমেনের গণ্ডি ছাড়িয়ে পুরো উপসাগরীয় নিরাপত্তা […]
বিদেশে গিয়ে পরিবারের আর্থিক সংকট দূর করার আশায় প্রতি বছর বিপজ্জনক সমুদ্রপথে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশি তরুণদের একটি অংশ। ইউরোপে পৌঁছানোর আশ্বাসে দালালদের হাতে লাখ লাখ টাকা তুলে দিয়ে শুরু হয় এই যাত্রা। অতিরিক্ত যাত্রীবোঝাই নৌযান, খাদ্য ও পানির সংকট, প্রতিকূল আবহাওয়া এবং পাচারকারীদের নির্যাতনের কারণে পথেই অনেকে মারা যাচ্ছেন। অনেকে নিখোঁজ থাকছেন বছরের পর বছর। […]
বাংলাদেশের মেধাবী তরুণরা বিশ্বজুড়ে নিজেদের সক্ষমতার স্বাক্ষর রাখছেন। কেউ গবেষণাগারে নতুন আবিষ্কারে যুক্ত, কেউ চিকিৎসাসেবায়, কেউ আবার গুগল, অ্যামাজন, মাইক্রোসফট, মেটা কিংবা অ্যাপলের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্বে। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক কর্মক্ষেত্রে তাদের সাফল্য বাংলাদেশের জন্য নিঃসন্দেহে গর্বের। কিন্তু এই সাফল্যের আড়ালে তৈরি হচ্ছে একটি অপ্রিয় ও অস্বস্তিকর প্রশ্ন-দেশের মেধা কি শেষ পর্যন্ত দেশের […]
জাতীয় সংসদ নির্বাচনের মঞ্চে একই জোট। অথচ স্থানীয় নির্বাচনের মাঠে আলাদা লড়াই। ১১-দলীয় রাজনৈতিক ঐক্যের সামনে এখন এমনই এক দ্বৈত বাস্তবতা। ঢাকার দুই সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের সব স্তরে নিজেদের শক্তিতে নির্বাচন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জোটের শরিক দলগুলো। ফলে জাতীয় রাজনীতিতে পারস্পরিক সহযোগিতা বজায় রেখেও ভোটের মাঠে একে অপরকে ছাড় দিতে চাইছে না জামায়াতে […]
রাজনীতির ক্যালেন্ডারে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত সময়টিকে আন্দোলনের প্রস্তুতি পর্ব হিসেবে দেখছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। কিন্তু আসল পরীক্ষা হতে পারে আগামী ডিসেম্বর। কারণ তিন মাসের ধারাবাহিক রাজপথের কর্মসূচি যখন সরকারের ওপর চাপ বাড়াবে, ঠিক তখনই সামনে আসবে ওসমান হাদি হত্যার বিচার এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তনের মতো স্পর্শকাতর ইস্যু। […]
যুদ্ধের ময়দান সব সময় চোখে দেখা যায় না। কখনও তা চলে সাইবার জগতে, কখনও আকাশের স্যাটেলাইটে। আর এবার আশঙ্কার কেন্দ্র হাজার হাজার মিটার গভীর সমুদ্র—যেখানে নীরবে ছড়িয়ে আছে বিশ্বের যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ ধমনি। আর্কটিকের বরফঢাকা জলের নিচে সেই অদৃশ্য অবকাঠামোকে ঘিরেই রাশিয়া ও পশ্চিমের মধ্যে নতুন উত্তেজনার ইঙ্গিত মিলেছে। পশ্চিমা কর্মকর্তাদের দাবি, নরওয়ের স্ভালবার্ড দ্বীপপুঞ্জের […]