দেশে প্রচলিত ধানের পাশাপাশি এবার পরীক্ষামূলকভাবে চাষ হচ্ছে পুষ্টিগুণসমৃদ্ধ বিশেষ জাতের ব্ল্যাক রাইস বা কালো ধান। রাজশাহীর দুর্গাপুর উপজেলায় প্রথমবারের মতো এ ধানের আবাদ করে আশাবাদী হয়েছেন কৃষকেরা। প্রচলিত ধানের তুলনায় কয়েক গুণ বেশি দামে কালো ধান বিক্রির সম্ভাবনা থাকায় নতুন এ ফসল ঘিরে তৈরি হয়েছে আগ্রহ। ফলন ও বাজারজাতকরণের সম্ভাবনা যাচাই করে এ ধানের […]
পড়াশোনা শেষ করে কী করবেন, তা নিয়ে একসময় দুশ্চিন্তায় ছিলেন বগুড়ার সোনাতলা উপজেলার শালিখা গ্রামের আব্দুল মোমিন। পরিবারের আর্থিক সীমাবদ্ধতার কারণে অল্প পুঁজিতে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেন তিনি। সেই স্বপ্ন বাস্তবায়নে মাত্র ১২ হাজার টাকা দিয়ে শুরু করেন মাশরুম চাষ। সময়ের সঙ্গে তাঁর সেই ছোট উদ্যোগ এখন বড় খামারে রূপ নিয়েছে। বর্তমানে খামারে রয়েছে ১২ […]
বিসিএস পরীক্ষায় একই ক্যাডারে বারবার একই প্রার্থীর সুপারিশপ্রাপ্ত হওয়ার কারণে সরকারি পদের অপচয় ও নিয়োগ জটিলতা দূর করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিশেষ করে আসন্ন ৫০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল তৈরির সময় ‘রিপিট ক্যাডার’ সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে। পিএসসির নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর এ বিষয়ে […]
মাসের শুরুতে বেতন বা আয় হাতে পেয়ে অনেকেই ভাবেন, এবার খরচ সামলে কিছু টাকা সঞ্চয় করবেন। কিন্তু বাড়িভাড়া, বাজারসদাই, যাতায়াত, বিদ্যুৎ বিলসহ নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে মেটাতে মাসের শেষ দিকে দেখা যায়, হাতে আর তেমন কিছুই অবশিষ্ট নেই। পরের মাসে সঞ্চয়ের নতুন পরিকল্পনা করেও শেষ পর্যন্ত একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এমন সমস্যার পেছনে শুধু কম […]
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা দুই মাসেরও বেশি সময় ধরে চলবে। আগামী ৩ নভেম্বর শুরু হয়ে পরীক্ষা চলবে ২০২৭ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত। দীর্ঘ সময় ধরে পরীক্ষার সূচি নির্ধারণ করায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাঁদের আশঙ্কা, এতে একাডেমিক কার্যক্রমে ধীরগতি, পড়াশোনার ধারাবাহিকতা ব্যাহত হওয়া এবং সেশনজট আরও বাড়তে পারে। […]
সারা দেশের ফাজিল ও কামিল মাদরাসার গভর্নিং বডি এবং অ্যাডহক কমিটি বাতিল করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি)। একই সঙ্গে নতুন অ্যাডহক কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মনোনয়ন দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট মাদরাসাগুলোকে দ্রুত নতুন কমিটি অনুমোদনের প্রস্তাব পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এ কে মুহা. নুরুল ইসলামের […]
জুলাই বিপ্লবে গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দণ্ডিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে কারাগারে ডিভিশন-১ দেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত রোববার এ-সংক্রান্ত নির্দেশনা গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়েছে। চিঠির অনুলিপি কারা মহাপরিদর্শক এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপারের কাছেও পাঠানো হয়েছে বলে […]
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কনটেন্টের পারফরম্যান্স পরিমাপের পরিচিত মেট্রিক ‘রিচ’ বন্ধ হচ্ছে। আগামী ৩১ অক্টোবর থেকে এর পরিবর্তে কনটেন্টের দর্শকসংখ্যা বোঝার জন্য ‘ভিউয়ারস’ মেট্রিক ব্যবহার করা হবে। ফেসবুকের এ পরিবর্তনের ফলে পেজ পরিচালক, কনটেন্ট নির্মাতা, সংবাদমাধ্যম ও ডিজিটাল বিপণনকর্মীদের কনটেন্টের পারফরম্যান্স বিশ্লেষণের পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে। ৩১ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে পরিবর্তন ফেসবুকের এক বিজ্ঞপ্তিতে জানানো […]
বহুবার উৎপাদনের সময়সীমা পিছিয়ে অবশেষে ২০২৮ সালে দ্বিতীয় প্রজন্মের বৈদ্যুতিক স্পোর্টস কার রোডস্টার তৈরির লক্ষ্য নির্ধারণ করেছে টেসলা। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা গাড়িটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হলেও আগের ঘোষণাগুলো বাস্তবায়িত না হওয়ায় এবারও নির্ধারিত সময়ে উৎপাদন শুরু হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। গত ১৫ অক্টোবরের এক অনুষ্ঠানে নতুন রোডস্টার প্রদর্শন করে […]
চারদিকে যত দূর চোখ যায়, শুধু সাদা বরফ আর হিমবাহ। এরই মধ্যে হঠাৎ দেখা মেলে রক্তের মতো লাল এক জলধারার। পৃথিবীর শীতলতম মহাদেশ অ্যান্টার্কটিকার নির্জন প্রান্তরে এমন দৃশ্য প্রথমবার দেখলে যে কেউ বিস্মিত হতে পারেন। মনে হতে পারে, বরফের বুক চিরে যেন রক্ত ঝরছে! তবে এর পেছনে নেই কোনো অতিপ্রাকৃত রহস্য। বরং লুকিয়ে আছে প্রকৃতির […]