মানুষের হয়ে পণ্যের দাম নিয়ে দর–কষাকষি, গ্রাহকের অভিযোগের সমাধান কিংবা চাকরির ক্ষেত্রে বেশি বেতনের প্রস্তাব আদায় করতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট। ভবিষ্যতে এসব কাজের জন্য মানুষের সরাসরি অংশগ্রহণও কমে আসতে পারে। তবে এআই এজেন্টকে মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করানোর ক্ষেত্রে আইনি ও নৈতিক সীমা কী হবে, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এআই […]
সরকার গঠনের আট মাসের মধ্যে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও বিএনপির সংরক্ষিত নারী আসনের একজন সংসদ সদস্যের পদত্যাগ দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। চারটি ঘটনার প্রেক্ষাপট আলাদা হলেও এগুলোর মধ্য দিয়ে সরকারের দায়িত্ব বণ্টন, নেতৃত্বের সিদ্ধান্ত গ্রহণ এবং জবাবদিহির প্রশ্নটি সামনে এসেছে। বিশেষ করে বিতর্কিত কর্মকাণ্ডের পর মন্ত্রিসভার সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের […]
দুর্গাপূজার ছুটিতে উৎসবের আনন্দ উপভোগ করতে অনেকেই বেরিয়ে পড়ছেন ভ্রমণে। কেউ ঘুরছেন মণ্ডপে মণ্ডপে, কেউ আবার ছুটছেন পাহাড়, সমুদ্র কিংবা প্রকৃতির সান্নিধ্যে। বাস, ট্রেন, ব্যক্তিগত গাড়ি কিংবা বিমানে যাত্রার প্রস্তুতি নিচ্ছেন অনেকে। তবে দীর্ঘ সময় ভ্রমণ, আবহাওয়ার পরিবর্তন, বাইরের খাবার ও অনিরাপদ পানির কারণে দেখা দিতে পারে নানা শারীরিক সমস্যা। তাই ভ্রমণের পরিকল্পনার পাশাপাশি নিজের […]
মোটরসাইকেলের সামনের অংশে নিবন্ধন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্দেশনা বাস্তবায়নের সময়সীমা নির্ধারণের পর রাজধানীতে নম্বর প্লেট তৈরির দোকানগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। চাহিদা বাড়ায় অনেক দোকানে দিন-রাত কাজ চললেও কোথাও কোথাও প্লেট পেতে অপেক্ষা করতে হচ্ছে স্বাভাবিকের চেয়ে বেশি সময়। রাজধানীর বংশাল, পল্টন, মগবাজার, ডেমরা, ধোলাইখাল ও […]
দুর্গাপূজার উৎসব, ঘোরাঘুরি আর সাজগোজের ব্যস্ততায় অনেকেই দিন শেষে ক্লান্ত হয়ে পড়েন। ফলে রাতে ঘুমানোর আগে মেকআপ তোলার বিষয়টি অবহেলিত থেকে যায়। কেউ কেউ আবার শুধু ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়েই দায়িত্ব শেষ করেন। কিন্তু ত্বক সুস্থ রাখতে মেকআপ সঠিকভাবে পরিষ্কার করা এবং পরবর্তী পরিচর্যার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। মেকআপ না তুললে ত্বকে কী সমস্যা হতে পারে? […]
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও মুগ্ধতা ছড়িয়েছেন বাঙালিয়ানার সাজে। অফহোয়াইট সুতি শাড়ি, বেলি ফুলের খোঁপা আর মার্জিত অলংকারে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। তবে নজরকাড়া সাজের পাশাপাশি তাঁর ছবির ক্যাপশনও ভক্তদের আগ্রহ বাড়িয়েছে। বাউল সম্রাট শাহ আবদুল করিমের গানের পঙ্ক্তি উদ্ধৃত করে অভিনেত্রী লিখেছেন, ‘সখি তোরা প্রেম করিয়ো না, পিরিত ভালা […]
শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে উত্তরাঞ্চলের দুই গুরুত্বপূর্ণ শহর রংপুর ও রাজশাহী সফরের মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি, কৃষকের অর্থনৈতিক সুরক্ষা, আঞ্চলিক উন্নয়ন, পানির ন্যায্য হিস্যা, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টির বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকা থেকে সামরিক বিমানে সৈয়দপুরে পৌঁছে সড়কপথে রংপুরে যান তিনি। সেখানে ঐতিহাসিক রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের […]
প্রথমার্ধে বড় ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে লড়াই জমিয়ে তুললেও শেষ পর্যন্ত স্বাগতিকদের হার এড়াতে পারেনি মালদ্বীপ। প্রতিপক্ষকে ৩৩-২০ গোলে হারিয়ে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। এবার শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। প্রথমার্ধেই বড় ব্যবধান গড়ে বাংলাদেশ মঙ্গলবার ( ২০ অক্টোবর) পল্টনের […]
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সর্বশেষ নারী ফুটবল র্যাংকিংয়ে এক ধাপ উন্নতি করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। নতুন তালিকায় ১০৭তম অবস্থান থেকে ১০৬ নম্বরে উঠে এসেছেন ঋতুপর্ণা চাকমারা। সম্প্রতি শেষ হওয়া এশিয়ান গেমসে মিয়ানমারের বিপক্ষে ড্র করার সুবাদে রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের মেয়েদের। নতুন র্যাংকিংয়ে বাংলাদেশের মোট রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ১১৭৫.৩৫। এশিয়ান গেমসের গ্রুপ […]
একসময় যে টাকা জমছিল মেয়ের ভালো স্কুলে ভর্তির জন্য, এখন সেই টাকাই খরচ হচ্ছে চাল, ডাল, তেল আর বাড়িভাড়ায়। তিন বছরে কষ্ট করে জমানো দুই লাখ টাকার অর্ধেক শেষ। মাসে ৩৫ হাজার টাকা বেতন পেয়েও সংসার চালাতে ঘাটতি থাকছে আট থেকে ১০ হাজার টাকা। প্রথমে ধারদেনা, তারপর ব্যাংকের স্থায়ী আমানত ভাঙা—এভাবেই দিন কাটছে রাজধানীর কল্যাণপুরের […]