মোংলা বন্দরকে আধুনিক ও আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তুলে দেশের অর্থনীতিতে নতুন গতি সঞ্চারের পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং…
নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা, শিক্ষা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, নারীর অগ্রগতি কেবল কতজন নারী শীর্ষ পদে পৌঁছেছেন, তা দিয়ে পরিমাপ করা যায় না। বরং আরও কত নারী সেই অবস্থানে পৌঁছানোর সুযোগ পাচ্ছেন এবং তাঁদের নেতৃত্ব […]
এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে ভুল, অবহেলা কিংবা দায়িত্বহীনতার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে যেসব পরীক্ষকের খাতা মূল্যায়নে দক্ষতার ঘাটতি রয়েছে, তাঁদের প্রশিক্ষণের আওতায় আনা হবে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত একটি অনুষ্ঠান […]
বাংলাদেশে অবকাঠামো ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে চীনের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে ‘ইনভেস্ট বাংলাদেশ’ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন (সিআরসিসি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাগেরহাটের মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ইনভেস্ট বাংলাদেশের পক্ষে সংস্থাটির ইন্ডাস্ট্রিয়াল জোন বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনের পক্ষে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের (সিসিইসিসি) […]
একদিনের সরকারি সফরে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে তিনি মোংলায় অবতরণ করেন। এ সফরে মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটি নির্মাণসহ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে তাঁর। এর আগে সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে […]
কৃষিকে টিকিয়ে রাখা, উৎপাদনশীলতা বাড়ানো এবং দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক কৃষি প্রযুক্তির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘বাঁচলে কৃষক, বাঁচবে দেশ’ নীতিতে বিশ্বাসী হয়ে কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, লাভজনক ও জলবায়ু সহিষ্ণু খাতে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হওয়া তিন দিনব্যাপী ‘১৪তম […]
রাষ্ট্র পরিচালনার প্রশ্নে আবেগ, রাগ কিংবা ক্ষোভের জায়গা নেই; সেখানে গুরুত্ব পেতে হবে যৌক্তিকতাকে। আবার সময়ের প্রয়োজনে পরিবর্তনের পথও বন্ধ রাখা যাবে না। তবে সেই পরিবর্তন হতে হবে সংবিধানের মৌলিক ভিত্তি অক্ষুণ্ণ রেখে। রাষ্ট্র ও সংবিধান নিয়ে এমন অবস্থানের কথা তুলে ধরেছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, […]
একটি শিল্প, হাজারো কারখানা, লাখো শ্রমিক। দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তৈরি পোশাক খাতকে ঘিরে এখন নতুন এক অনুসন্ধান। শ্রমিক আন্দোলনের আড়ালে কারা কলকাঠি নাড়ছেন? কারা মাঠে থেকে আন্দোলনকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছেন? আর কারাই বা দিচ্ছেন নেপথ্যের নির্দেশনা? গোয়েন্দাদের অনুসন্ধানে উঠে এসেছে ১৪৪ জনের নাম। অভিযোগ, পোশাকশিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির সঙ্গে কোনো না কোনোভাবে সম্পৃক্ত […]
পোশাক শিল্পে চলমান অস্থিরতাকে স্বাভাবিক শ্রমিক আন্দোলন হিসেবে দেখতে নারাজ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, সাধারণ শ্রমিকদের সামনে রেখে একটি মহল পরিকল্পিত রাজনৈতিক সহিংসতা, ষড়যন্ত্র ও রাষ্ট্রবিরোধী অপচেষ্টায় লিপ্ত হয়েছে। শ্রমিক আন্দোলনের আড়ালে বহিরাগত ও অশ্রমিক ব্যক্তিরা হামলা, অগ্নিসংযোগ এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। বুধবার (৪ নভেম্বর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে ডাক ও […]
আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার। দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা আয়োজনের পাশাপাশি থাকছে বিশেষ প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও শিশুদের জন্য বিনোদনমূলক কর্মসূচি। গত বুধবার (২৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর […]
সীমান্তের ওপারে কে যাচ্ছে, কে আসছে—এই হিসাব রাখাই একসময় ছিল সীমান্ত ব্যবস্থাপনার প্রধান কাজ। এখন সেই হিসাবের সঙ্গে যুক্ত হয়েছে আরও অনেক প্রশ্ন। যাত্রীর পরিচয় কতটা নির্ভরযোগ্য, ভ্রমণের উদ্দেশ্য কী, পণ্য পরিবহনের আড়ালে কোনো অপরাধ ঘটছে কি না, মানব পাচার বা অবৈধ অভিবাসনের ঝুঁকি কোথায় তৈরি হচ্ছে—এসবের উত্তরও চাইছে আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা। বাংলাদেশের সীমান্ত নিরাপত্তার […]
ঢাকার সড়কে ই-রিকশার সংখ্যা কত, তার নির্ভরযোগ্য হিসাব নেই। কোন এলাকায় কতটি চলবে, সেটিও চূড়ান্ত হয়নি। অথচ শুরু হয়ে গেছে নিবন্ধন কার্যক্রম। একজনের নামে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশা নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে। চালকের লাইসেন্সের ব্যবস্থা হবে আরও পরে। এমন বাস্তবতায় ই-রিকশাকে নিয়মের মধ্যে আনার উদ্যোগ কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। একজনের নামে পাঁচটি […]
পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে রাজধানীর মিরপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট ও জনদুর্ভোগ সৃষ্টির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের দাবি, বুধবার (৪ নভেম্বর) মিরপুরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনেক পোশাক কারখানার শ্রমিক কাজে […]