সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। প্রয়োজনে দেশে ফেরার টিকিট দেওয়ার কথাও বলেছেন…
মোংলা বন্দরকে আধুনিক ও আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তুলে দেশের অর্থনীতিতে নতুন গতি সঞ্চারের পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং দেশের উত্তরাঞ্চলে শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দেশি-বিদেশি বিনিয়োগ সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার বৃহত্তর লক্ষ্য সামনে রেখে মোংলা বন্দর, […]
দেশের তৈরি পোশাক শিল্পের বিকাশ, অর্থনীতিতে এর অবদান এবং শ্রমিকদের সাম্প্রতিক আন্দোলন—এই তিন প্রসঙ্গকে সামনে রেখে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, ‘গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এ কারণে এ শিল্পের প্রতি বিএনপির দরদ সবচেয়ে বেশি।’ তাঁর মতে, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা […]
দেশের সমুদ্রসীমার নিরাপত্তা রক্ষায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা এবার দায়িত্ব পালন করবেন কাতারের উপকূল ও সমুদ্রসীমার নিরাপত্তায়। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের নিরাপত্তা সহযোগিতার ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনীর ২৪ সদস্যের একটি দল তিন বছরের জন্য দায়িত্ব পালনে কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের নৌদক্ষতা ও পেশাদারিত্বের ব্যবহার এবং দুই দেশের নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে এটি একটি […]
ইতিহাসের গৌরব, সহযোদ্ধাদের আত্মিক বন্ধন আর ভবিষ্যতের আধুনিক সমরপ্রস্তুতির প্রত্যয়ে মুখর হয়ে উঠেছিল চট্টগ্রামের হালিশহর। তিন দিনের বর্ণাঢ্য আয়োজনে এক সুতোয় মিলেছিল আর্টিলারি রেজিমেন্টের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন, ষষ্ঠ পুনর্মিলনী, ১১তম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক এবং আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সুবর্ণজয়ন্তী উদযাপন পরিণত হয় এক ঐতিহাসিক মিলনমেলায়। […]
দেশের ৫০৩টি উপজেলায় একযোগে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর। বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এ আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা ৩টা ৪০ মিনিটে পায়রা ও বেলুন উড়িয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। চীনা শিক্ষার্থীদের ড্রাগন […]
নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা, শিক্ষা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, নারীর অগ্রগতি কেবল কতজন নারী শীর্ষ পদে পৌঁছেছেন, তা দিয়ে পরিমাপ করা যায় না। বরং আরও কত নারী সেই অবস্থানে পৌঁছানোর সুযোগ পাচ্ছেন এবং তাঁদের নেতৃত্ব […]
এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে ভুল, অবহেলা কিংবা দায়িত্বহীনতার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে যেসব পরীক্ষকের খাতা মূল্যায়নে দক্ষতার ঘাটতি রয়েছে, তাঁদের প্রশিক্ষণের আওতায় আনা হবে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত একটি অনুষ্ঠান […]
বাংলাদেশে অবকাঠামো ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে চীনের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে ‘ইনভেস্ট বাংলাদেশ’ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন (সিআরসিসি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাগেরহাটের মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ইনভেস্ট বাংলাদেশের পক্ষে সংস্থাটির ইন্ডাস্ট্রিয়াল জোন বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনের পক্ষে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের (সিসিইসিসি) […]
একদিনের সরকারি সফরে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে তিনি মোংলায় অবতরণ করেন। এ সফরে মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটি নির্মাণসহ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে তাঁর। এর আগে সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে […]
কৃষিকে টিকিয়ে রাখা, উৎপাদনশীলতা বাড়ানো এবং দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক কৃষি প্রযুক্তির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘বাঁচলে কৃষক, বাঁচবে দেশ’ নীতিতে বিশ্বাসী হয়ে কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, লাভজনক ও জলবায়ু সহিষ্ণু খাতে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হওয়া তিন দিনব্যাপী ‘১৪তম […]
রাষ্ট্র পরিচালনার প্রশ্নে আবেগ, রাগ কিংবা ক্ষোভের জায়গা নেই; সেখানে গুরুত্ব পেতে হবে যৌক্তিকতাকে। আবার সময়ের প্রয়োজনে পরিবর্তনের পথও বন্ধ রাখা যাবে না। তবে সেই পরিবর্তন হতে হবে সংবিধানের মৌলিক ভিত্তি অক্ষুণ্ণ রেখে। রাষ্ট্র ও সংবিধান নিয়ে এমন অবস্থানের কথা তুলে ধরেছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, […]
একটি শিল্প, হাজারো কারখানা, লাখো শ্রমিক। দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তৈরি পোশাক খাতকে ঘিরে এখন নতুন এক অনুসন্ধান। শ্রমিক আন্দোলনের আড়ালে কারা কলকাঠি নাড়ছেন? কারা মাঠে থেকে আন্দোলনকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছেন? আর কারাই বা দিচ্ছেন নেপথ্যের নির্দেশনা? গোয়েন্দাদের অনুসন্ধানে উঠে এসেছে ১৪৪ জনের নাম। অভিযোগ, পোশাকশিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির সঙ্গে কোনো না কোনোভাবে সম্পৃক্ত […]