ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রভাব পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায়। রয়টার্স ও ইপসোসের সর্বশেষ জনমত জরিপে তাঁর প্রতি সমর্থন কমে ৩৩ শতাংশে নেমেছে, যা দ্বিতীয় মেয়াদে এখন পর্যন্ত সর্বনিম্ন। চার দিন ধরে চলা জরিপটি সোমবার শেষ হয়। এতে অংশ নেওয়া ৬৪ শতাংশ মার্কিন নাগরিক ট্রাম্পের কাজের প্রতি অসন্তোষ জানিয়েছেন। চলতি মাসের শুরুতে ট্রাম্পের প্রতি […]
ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হত্যাযজ্ঞের অভিযোগে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে গ্রেপ্তারে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারির বিষয়ে ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) এই চিঠি দেওয়া হয়েছে বলে মঙ্গলবার (১৮ আগস্ট) জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। […]
জুলাই গণঅভ্যুত্থানে বিভিন্ন কারাগার থেকে ২ হাজার ২৪৭ জন পালিয়েছিল। তার মধ্যে ১ হাজার ৫৫৭ জনকে গ্রেফতার করে ফিরিয়ে আনা হয়েছে। এখনো বিভিন্ন কারাগার থেকে পালানো ৬৯০ জন বন্দি পলাতক রয়েছে। এর মধ্যে শুধুমাত্র নরসিংদী কারাগার থেকে ৮২৬ জন পালালেও ১৬৬ জনের কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার (১৮ আগস্ট) পুরান ঢাকায় কারা অধিদফতরের কার্যালয়ে […]
ময়মনসিংহ সদর উপজেলার চক নজুরে প্রযুক্তি গ্রাম পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ময়মনসিংহ স্যাটেলাইট স্টেশনের তত্ত্বাবধানে চক নজুর গ্রামকে ‘প্রযুক্তি গ্রাম’ ঘোষণা করা হয়েছে। এ কর্মসূচির আওতায় গ্রামের কৃষকদের সার, বীজ, কীটনাশকসহ বিভিন্ন ধরনের কৃষি উপকরণ ও প্রযুক্তিগত সহায়তা বিনামূল্যে প্রদান করা হচ্ছে। এই গ্রামে প্রযুক্তির […]
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজস্ব ব্যবস্থায় কাঠামোগত সংস্কারের অংশ হিসেবে নতুন প্রতিষ্ঠান দুটির মাধ্যমে একদিকে করনীতি প্রণয়ন, অন্যদিকে রাজস্ব আদায় ও ব্যবস্থাপনা পৃথক করার উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ দেওয়া বক্তব্যে […]
বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প সহযোগিতা বাড়িয়ে বাংলাদেশ-ভারতের অর্থনৈতিক সম্পর্ককে আরও কার্যকর ও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করে স্বাভাবিক বাণিজ্য পরিবেশ ফিরিয়ে আনা, ভিসা প্রক্রিয়া সহজ করা এবং অবকাঠামো ও উচ্চপ্রযুক্তি খাতে যৌথ উদ্যোগের প্রস্তাবও এসেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সচিবালয়ে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এসব বিষয়ে […]
মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণ, দুর্ঘটনা হ্রাস এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত, কার্যকর ও স্বচ্ছ প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’। মঙ্গলবার (১৮ আগস্ট) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাটে অবস্থিত হাইওয়ে পুলিশের ‘কমান্ড, কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার’-এ আয়োজিত এক অনুষ্ঠানে এই […]
দীর্ঘ ১৭ বছর ধরে স্নায়ুতন্ত্রের জটিল রোগ মাল্টিপল স্ক্লেরোসিসের (এমএস) সঙ্গে লড়াইয়ের পর মারা গেলেন মিশরের অভিনেতা আমর মোহাম্মদ আলী। সোমবার (১৭ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় ৫০ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মিশরের অভিনেতা সিন্ডিকেটের প্রধান আশরাফ জাকি। ১৯৮০-এর দশকে শিশুশিল্পী হিসেবে অভিনয়ে পা রাখেন আমর মোহাম্মদ আলী। জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক […]
দেশের প্রতিটি উপজেলায় নির্মাণাধীন ১৫১ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতালে চোখের চিকিৎসার জন্য আলাদা আউটডোর, ইনডোর ও অপারেশন থিয়েটার সুবিধা চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। একইসঙ্গে দেশে প্রায় ১০ লাখ চোখের ছানি অপারেশন, কয়েক কোটি চশমা বিতরণ এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথি চিকিৎসার লক্ষ্য নিয়ে একটি সমন্বিত ‘ন্যাশনাল আই কেয়ার প্ল্যান’ চূড়ান্ত করছে […]
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল নিয়ে অনিশ্চয়তার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে আশির দশকের জনপ্রিয় গান ‘তুমি আমার জীবন’। রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের গাওয়া গানটির ‘কেউ জানে না’ অংশটি বর্তমান পে-স্কেল পরিস্থিতির সঙ্গে মিলিয়ে মজার ছলে শেয়ার করছেন নেটিজেনরা। ‘অবুঝ হৃদয়’ সিনেমায় ব্যবহৃত গানটিতে জাফর ইকবাল ও ববিতা অভিনয় করেছিলেন। পুরোনো গানটির মাত্র ১৪ সেকেন্ডের […]