ইতালিয়ান ফুটবলের অন্যতম কিংবদন্তি সান্দ্রো মাজ্জোলা আর নেই। ৮৩ বছর বয়সে মারা গেছেন ইন্টার মিলানের সাবেক এই তারকা ফুটবলার। শুক্রবার তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইন্টার। পেশাদার ক্যারিয়ারের পুরোটা সময়ই ইন্টারে কাটিয়েছেন মাজ্জোলা। ১৭ বছরের ক্যারিয়ারে ক্লাবটির হয়ে চারবার ইতালিয়ান লিগ জেতার পাশাপাশি দুবার ইউরোপিয়ান কাপের শিরোপা জিতেছেন তিনি। ইতালির জাতীয় দলের হয়েও ছিলেন গুরুত্বপূর্ণ […]
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়। আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে জুয়েলারি […]
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও ১১ দলীয় ঐক্যের নেতা কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, বিএনপির ঘরে, অর্থাৎ বিএনপির প্রত্যেকটা কর্মীর ঘরে ঘরে কান্নার রোল শুরু হয়ে গেছে। কারণ ক্ষমতা হারালে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাস্তানি বন্ধ হয়ে যাবে। এই আশঙ্কায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের আহ্বানে লংমার্চ […]
ভারত-সহ কিছু দেশের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিলে সই করে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ভারতের পাশাপাশি চীনও সমস্যায় পড়তে পারে। নতুন বিলে রাশিয়ার ওপর ৫০০ শতাংশ শুল্কের কথা বলা হয়েছে। ‘লিন্ডসে ও গ্রাহাম স্যাঙ্কশনিং রাশিয়া এবং ইরান অ্যাক্ট অফ ২০২৬’ শীর্ষক বিল এর আগে মার্কিন কংগ্রেসের দুই কক্ষেই ভোটাভুটির মাধ্যমে পাস […]
জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের প্রক্রিয়ায় তৃতীয় দফার অনানুষ্ঠানিক ভোটাভুটি করেছে নিরাপত্তা পরিষদ। শুক্রবার নিউইয়র্কে এক ঘণ্টার বেশি সময় ধরে চলা গোপন এ ভোটেও কোনো প্রার্থী স্পষ্ট ব্যবধানে এগিয়ে যেতে পারেননি। ভোটাভুটির আনুষ্ঠানিক ফল প্রকাশ করা হয়নি। বৈঠক শেষে নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি ও জাতিসংঘে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জেরোম বোনাফন্ট জানান, তৃতীয় দফার খসড়া ভোটাভুটি সম্পন্ন […]
যশোরের বাঘারপাড়া উপজেলার তিন গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে চিত্রা নদীর ওপর সেতুর অভাব। নদী পারাপারে স্থানীয়দের ভরসা প্রায় ৫০ মিটার দীর্ঘ একটি বাঁশ-কাঠের সাঁকো। শুকনো মৌসুমে কোনোভাবে চলাচল করা গেলেও বর্ষায় পানি বাড়লে সাঁকোটি হয়ে পড়ে ঝুঁকিপূর্ণ। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কৃষক ও ব্যবসায়ীসহ কয়েক হাজার মানুষকে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাঘারপাড়ার […]
লোহিত সাগরে সৌদি আরবের গুরুত্বপূর্ণ একটি তেল পাইপলাইনে হামলার পর ইউরোপের ক্রেতাদের আগামী অক্টোবর মাসে অপরিশোধিত তেল সরবরাহ না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে সৌদি আরামকো। ইউরোপের অন্তত দুটি তেল শোধনাগারকে এ বিষয়ে জানানো হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ। সাধারণত দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় […]
দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় বেতন কাঠামোর (পে স্কেল) প্রজ্ঞাপন আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) জারি হতে যাচ্ছে। সংশ্লিষ্ট সরকারি সূত্র জানিয়েছে, দুপুরের পর নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে। এর আগে গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নবম জাতীয় পে স্কেল অনুমোদন দেওয়া হয়। নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে […]
একদিকে বছরে ৬০ হাজার কোটি টাকার মাদক ব্যবসা, অন্যদিকে ৭০ লাখ মানুষের আসক্তি—মাদকের এই হিসাব কেবল অর্থের নয়, এটি একটি গভীর সামাজিক সংকটের চিত্র। মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থার (মানস) গবেষণা প্রতিবেদন অনুযায়ী, দেশে মাদকসেবীরা বছরে প্রায় ৫০ হাজার কোটি টাকা ব্যয় করেন। মাদক নিরাময় কেন্দ্র, এনজিও, সংশ্লিষ্ট কার্যক্রম ও সরকারি কর্মকাণ্ডে ব্যয় হয় আরও […]
জাতির প্রয়োজনে ৮ দফা একদফায় পরিণত হতে পারে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চ কর্মসূচির উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, ‘ঢাকা থেকে চট্টগ্রামে অনুষ্ঠিত লংমার্চ সফলতায় অনেকের মাথা গরম হয়ে গিয়েছে। আমরা সরকারকে […]