দেশের ৪৯৫টি উপজেলায় উপজেলা ক্রীড়া অফিসারের পদ সৃজনে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ। বুধবার (১৬ সেপ্টেম্বর) এ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এর মাধ্যমে উপজেলা পর্যায়ে ক্রীড়া কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনার উদ্যোগ আরও এক ধাপ এগিয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে ধানমন্ডি ক্রিকেট মাঠ […]
ইয়েমেনের ইরান–সমর্থিত হুতি বিদ্রোহীদের একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসে ব্যবহৃত প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্রের মজুত কমে আসায় পরিস্থিতি সামাল দিতে আঞ্চলিক ও পশ্চিমা মিত্রদের কাছে জরুরি সামরিক সহায়তা চেয়েছে রিয়াদ। বিষয়টি সম্পর্কে অবগত দুই আঞ্চলিক কর্মকর্তা বুধবার এ তথ্য জানিয়েছেন। তাঁদের ভাষ্য […]
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বঙ্গভবনে সাক্ষাৎকালে কাদের সিদ্দিকী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। রাষ্ট্রপতি অভিনন্দন জানানোর জন্য কাদের সিদ্দিকীকে ধন্যবাদ জানান। রাষ্ট্রপতির প্রেস উইং জানায়, সাক্ষাৎকালে রাষ্ট্রপতি কাদের সিদ্দিকীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। তারা […]
অনলাইন বিজ্ঞাপনের বাজারে একচেটিয়া আধিপত্যের অভিযোগে যুক্তরাষ্ট্রে চলা মামলায় গুগলের বিরুদ্ধে রায় দিয়েছেন একটি ফেডারেল আদালত। তবে প্রতিষ্ঠানটিকে ভেঙে দেওয়ার নির্দেশ না দিয়ে বিজ্ঞাপন ব্যবসার নিয়মে বেশ কিছু পরিবর্তন আনার নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ার ডিস্ট্রিক্ট আদালতের বিচারক লিওনি ব্রিঙ্কেমা এ রায় দেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও কয়েকটি অঙ্গরাজ্যের যৌথ মামলায় অভিযোগ করা হয়েছিল, […]
ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি স্কুল ও লামার্দ শহরের একটি ক্রীড়া স্থাপনায় ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলাকে আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের শামিল বলে উল্লেখ করেছে জাতিসংঘের একটি স্বাধীন তথ্য অনুসন্ধানী মিশন। বৃহস্পতিবার প্রকাশিত জাতিসংঘের ইন্টারন্যাশনাল ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন অন ইরানের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, মিনাবের শাজারেহ তাইয়েবেহ প্রাথমিক বিদ্যালয়ে চালানো হামলার ঘটনায় […]
দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ঝিনাইদহের আমতলা-তৈলটুপি-আলমডাঙ্গা (জেড-৭৪০৪) জেলা সড়কটি এখন বেহাল অবস্থায় রয়েছে। ৩৬ দশমিক ২৫ কিলোমিটার দীর্ঘ সড়কটির বিভিন্ন স্থানে তৈরি হয়েছে অসংখ্য ফাটল ও ছোট-বড় গর্ত। কোথাও কোথাও উঠে গেছে সড়কের পিচ। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সড়কটি ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আমতলা বাজার থেকে শুরু হয়ে […]
বাংলাদেশি ব্যবসায়ী, বিনিয়োগকারী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করে দুই দেশের মধ্যে যোগাযোগ ও অংশীদারিত্ব আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত গুয়েন ম্যানহ কুঅং বিদায়ী সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এসব […]
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার পানি কমতে শুরু করলেও বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ কাটেনি। বরং পানি কমার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। পাশাপাশি পানিবাহিত রোগ, সাপ ও পোকামাকড়ের উপদ্রব বেড়ে যাওয়ায় নতুন করে স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন দুর্গত এলাকার বাসিন্দারা। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, গত তিন দিনে পদ্মার পানি প্রায় ১৫ সেন্টিমিটার কমেছে। এতে বন্যা […]
ভোক্তাদের নিরাপদ, বিশুদ্ধ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে প্রযুক্তি, জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার দিক থেকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মেলনকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, একজন […]
বাগেরহাটের চিতলমারী উপজেলার সাবোখালী মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকটে খোলা আকাশের নিচে বটতলায় পাঠদান চলছে। পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকায় কয়েকটি শ্রেণির শিক্ষার্থীদের এভাবেই ক্লাস করতে হচ্ছে। এতে শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগের পাশাপাশি ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে ২২৪ জন শিক্ষার্থী নিয়মিত ক্লাস করছে। তবে শিক্ষার্থীর তুলনায় শ্রেণিকক্ষের সংখ্যা কম হওয়ায় জায়গার সংকট দেখা দিয়েছে। […]