এআই ব্যবহারের সীমা বাড়ানো এবং নির্মাতা ও ব্যবসায়ীদের বাড়তি সুবিধা দিতে ‘মেটা ওয়ান’ নামে নতুন সাবস্ক্রিপশন সেবা চালু করেছে মেটা। নতুন এই সেবার মাধ্যমে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেটা এআইয়ের ৫০টির বেশি সুবিধা ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। মেটা জানিয়েছে, ‘মেটা ওয়ান’-এর আওতায় নির্দিষ্ট অ্যাপের জন্য আলাদা সাবস্ক্রিপশনের পাশাপাশি ব্যক্তিগত ব্যবহারকারীদের জন্য কোর ও প্রিমিয়াম বান্ডেল […]
মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির বিমানবাহিনীর সেক্রেটারি ট্রয় মেইঙ্ক গত সোমবার মেরিল্যান্ডের ন্যাশনাল হারবারে এক অনুষ্ঠানে এ তথ্য জানান। তাঁর এই ঘোষণার পর মহাকাশে মোতায়েন করা অস্ত্রের ধরন ও এর সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ট্রয় মেইঙ্ক বলেন, শত্রুর সম্ভাব্য আক্রমণ থেকে মার্কিন বাহিনীকে সুরক্ষিত রাখতে কক্ষপথে […]
ব্রিটিশ লেখক র্যাচেল কাস্কের নতুন উপন্যাস লাইফ অব এম প্রকাশের পর সাহিত্যজগতে শুরু হয়েছে নানা আলোচনা। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ‘এম’ একজন বিখ্যাত অভিনেত্রী। চরিত্রটির জীবনের সঙ্গে হলিউড অভিনেত্রী ন্যাটালি পোর্টম্যানের জীবনের বেশ কিছু মিল খুঁজে পাওয়ায় পাঠকদের একাংশের ধারণা, ‘এম’ চরিত্রটি হয়তো পোর্টম্যানকে ঘিরেই তৈরি। কাস্ক আউটলাইন ট্রিলজি, সেকেন্ড প্লেস ও প্যারেড–এর মতো প্রশংসিত বইয়ের […]
বেসরকারি ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসিতে সিনিয়র ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ‘কার্ডস, কনজ্যুমার ও এসএমই ব্যাংকিং’ বিভাগে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সিনিয়র ম্যানেজার পদে আবেদন করতে প্রার্থীর ব্যবসায় প্রশাসনে স্নাতক (বিবিএ) ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ব্যাংকিং খাতে কমপক্ষে পাঁচ […]
বিয়েতে দেনমোহর নির্ধারণ নিয়ে অনেক সময় সামাজিক মর্যাদা ও আভিজাত্য প্রদর্শনের প্রবণতা দেখা যায়। কনেপক্ষ লাখ লাখ বা কোটি টাকা দেনমোহর দাবি করে, আবার বরপক্ষও অনেক ক্ষেত্রে মনে করে, কাবিনে বড় অঙ্ক লেখা হলেও তা বাস্তবে পরিশোধ করতে হবে না। কিন্তু ইসলামের দৃষ্টিতে দেনমোহর কি নিছক আনুষ্ঠানিকতা, নাকি এটি স্বামীর ওপর বাধ্যতামূলক আর্থিক দায়? ইসলামি […]
ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘরের ভেতরে চালু হয়েছে নতুন বিনোদনকেন্দ্র ‘অ্যাকুয়ারিয়াম পার্ক’। রঙিন মাছের দুনিয়া, ৪০ ফুট উঁচু কৃত্রিম পাহাড়ি ঝরনা, বিভিন্ন প্রজাতির পাখি এবং শিশুদের জন্য মাছ ধরার সুযোগ—সব মিলিয়ে দর্শনার্থীদের জন্য এখানে রয়েছে নানা আয়োজন। গত ২৮ আগস্ট পার্কটির উদ্বোধন করা হয়। ৩৫টি অ্যাকুয়ারিয়ামে নানা প্রজাতির মাছ অ্যাকুয়ারিয়াম পার্কে রয়েছে ৩৫টি অ্যাকুয়ারিয়াম ট্যাংক। […]
সেঞ্চুরি পূর্ণ করার পরও যেন কোনো বাড়তি উচ্ছ্বাস নেই। মাইলফলকে পৌঁছে কিছুক্ষণ অপেক্ষা করলেন অভিষেক শর্মা। এরপর দুই হাত প্রসারিত করে ব্যাট তুললেন। সতীর্থ সঞ্জু স্যামসন এগিয়ে এসে তাঁকে অভিনন্দন জানালেন। তারপরই মাঠে বসে পড়লেন মেডিটেশনের ভঙ্গিতে। দর্শকদের কাছে দৃশ্যটি মনে করিয়ে দিতে পারে ম্যানচেস্টার সিটির তারকা আর্লিং হলান্ডের উদ্যাপন। তবে অভিষেকের এই উদ্যাপনের পেছনে […]
সপ্তাহের ব্যবধানে রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দাম বেড়েছে। সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে আগের সপ্তাহের তুলনায় মুরগির দাম কমেছে। একইসঙ্গে সরবরাহ বাড়ায় ইলিশের দামও কমেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর তালতলা, আগারগাঁও ও শেওড়াপাড়া বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। রাজধানীর এসব বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় গ্রীষ্মকালীন […]
হ্যারি কেইন কি তাহলে ওয়াইনের মতো? বয়স যত বাড়ছে, যেন ততই বাড়ছে তাঁর গোলের স্বাদ। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে ইংল্যান্ডের এই স্ট্রাইকার গোল করার ক্ষেত্রে বরং আরও ধারালো হয়ে উঠেছেন। টটেনহামে থাকাকালে এক মৌসুমে কেইনের সর্বোচ্চ গোল ছিল ৪১টি। ২০১৭–১৮ মৌসুমে ২৫ বছর বয়সে এই কীর্তি গড়েছিলেন তিনি। এরপর ২০২৩ সালে ৩০ বছর বয়সে বায়ার্ন […]
আগামী ২৪ সেপ্টেম্বর প্রথমবারের মতো শুরু হচ্ছে ফিফা এসিয়ান কাপ। ইন্দোনেশিয়া ও হংকংয়ে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ইন্দোনেশিয়া পর্বে। আসরকে সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত দল প্রস্তুত করেছেন কোচ টমাস ডুলি। আজ অথবা আগামীকাল আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা হতে পারে। জাতীয় দলের একাধিক সূত্রের বরাতে জানা গেছে, অভিজ্ঞ খেলোয়াড়দের প্রাধান্য দিয়েই দল সাজিয়েছেন ডুলি। দীর্ঘ […]