ভাঙা পায়ে ঠিকমতো হাঁটতে পারেন না হালেখা খাতুন। বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর। নিজের চিকিৎসা করানোর সামর্থ্য নেই, ঘরে নিয়মিত খাবারও জোটে না। মাথার ওপর নিরাপদ ছাউনিও নেই। এর মধ্যেই প্রায় দুই বছর ধরে শয্যাশায়ী ৮৫ বছর বয়সী স্বামী রুস্তম। স্বামীর দেখাশোনার পাশাপাশি দুমুঠো খাবারের জোগান দিতে প্রতিদিন শুকনো ডাল, খরকুটো ও লাকড়ি সংগ্রহ করে […]
যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের জন্য এইচ-১বি ভিসার নির্দিষ্ট আবেদনে ১ লাখ ডলারের অর্থ প্রদানের শর্ত আরও এক বছর বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার, ১৮ সেপ্টেম্বর নতুন ঘোষণা দিয়ে এ বিধিনিষেধ ২০২৭ সালের ২১ সেপ্টেম্বর পর্যন্ত বহাল রাখার কথা জানানো হয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে প্রথম চালু হওয়া এই নীতির আওতায় যুক্তরাষ্ট্রের বাইরে থাকা কোনো বিদেশি কর্মীর জন্য […]
সৌদি আরবের বিভিন্ন বেসামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামোয় ইয়েমেনের হুথি গোষ্ঠীর সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদ সৌদি আরবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলারও নিন্দা জানায়। জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানানো হয়েছে। নিরাপত্তা পরিষদ হুথিদের […]
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। নতুন প্রজ্ঞাপনটির শিরোনাম দেওয়া হয়েছে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’। প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন কাঠামোয় বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ […]
১৯৭৯ সাল থেকে চলচ্চিত্র পরিচালনার সঙ্গে যুক্ত বর্ষীয়ান নির্মাতা ও অভিনেতা কাজী হায়াৎ। দীর্ঘ ক্যারিয়ারে ৫২টি সিনেমা নির্মাণ করেছেন তিনি। পরিচালক ও লেখক হিসেবে পেয়েছেন ৯টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। নিজের পরিচালিত প্রতিটি সিনেমার চিত্রনাট্যও তিনি নিজেই লিখেছেন। সম্প্রতি জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অতিথি হয়ে নিজের চলচ্চিত্রজীবনের নানা অজানা গল্প জানিয়েছেন কাজী হায়াৎ। […]
ঝিনাইদহের হলিধানী রেশম উন্নয়ন বোর্ডে একসময় ছিল কর্মচাঞ্চল্য। প্রতি মৌসুমে প্রায় ৩ হাজার রেশম পোকার ডিম নিয়ে চলত উৎপাদন কার্যক্রম। বিস্তীর্ণ এলাকাজুড়ে ছিল তুঁতবাগান। রেশম পোকা পালনসহ সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালিত হতো তিনটি ভবনে। তবে সময়ের সঙ্গে অব্যবস্থাপনা, তদারকির অভাব ও প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার সংকটে প্রতিষ্ঠানটির কার্যক্রম অনেকটাই সীমিত হয়ে পড়েছে। বর্তমানে সেখানে মাত্র ২০০ রেশম পোকার […]
বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল জানিয়েছেন, ক্যারিয়ারে এখন পর্যন্ত ‘হাজারবার’ বর্ণবাদের শিকার হয়েছেন তিনি। তাঁর মতে, অনেক মানুষ নিজেদের মন্তব্য বা আচরণ যে বর্ণবাদী, সেটিও বুঝতে পারেন না। ২০২৪ সালের অক্টোবরে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার ম্যাচে ইয়ামাল, রাফিনিয়া ও আনসু ফাতিকে বর্ণবাদী গালাগাল করার দৃশ্য ভিডিও ফুটেজে ধরা পড়েছিল। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল সান্তিয়াগো বার্নাব্যুতে। এ […]
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেটার ইমরান খানকে কারাগার থেকে মুক্ত করতে ব্রিটিশ সরকারের প্রভাব কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। ডেইলি মেইল-এ প্রকাশিত এক কলামে তিনি ইমরানের কারাবন্দি জীবন ও স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত তাঁর মুক্তির দাবি জানান। বরিস জনসনের বর্ণনা অনুযায়ী, ৭৩ বছর বয়সী ইমরান পাকিস্তানের একটি কারাগারের ছোট, […]
ইসলামে মানুষের জীবনে সম্পদের পাশাপাশি পারস্পরিক সম্পর্ক, আত্মীয়তার বন্ধন ও পরিবারের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়েছে। পবিত্র কোরআনের সুরা আনফালের প্রথম আয়াতেও গনিমতের সম্পদ নিয়ে প্রশ্নের প্রসঙ্গে মুসলমানদের পারস্পরিক সম্পর্ক ঠিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আয়াতটিতে বলা হয়েছে, গনিমতের সম্পদের বিষয়ে সিদ্ধান্তের এখতিয়ার আল্লাহ ও তাঁর রাসুলের। এরপরই মুমিনদের আল্লাহকে ভয় করতে এবং নিজেদের পারস্পরিক […]
চুয়াডাঙ্গার বিভিন্ন সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৮১ লাখ ৭০ হাজার ৬৫০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য, ওষুধসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান। বিজিবি জানায়, এদিন চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধীন […]