জীবনযাপনের গুরুত্বপূর্ণ বাস্তবতাগুলোর একটি হলো মানসিক চাপ। জীবনের নানা উত্থান-পতন, দুঃখ-কষ্ট, অপ্রাপ্তি ও বেদনা মানুষের মনে অস্থিরতা তৈরি করতে পারে। দীর্ঘস্থায়ী মানসিক চাপের প্রভাব ব্যক্তির আচরণ ও দৈনন্দিন জীবনেও পড়তে পারে। মানসিক চাপের সময় অনেকেই নিজের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করেন। এতে আত্মবিশ্বাস কমে যেতে পারে এবং বিষণ্নতা ও অবসাদের অনুভূতি বাড়তে পারে। কেউ কেউ […]
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যত শক্তিশালী হচ্ছে, এটি নিয়ে মানুষের ভয় পাওয়াকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান। একই সঙ্গে নিরাপত্তার বড় কোনো ঝুঁকি দেখা দিলে এআই প্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় সেলসফোর্সের ড্রিমফোর্স সম্মেলনে বক্তব্য দেন অল্টম্যান। সেখানে তিনি বলেন, ‘এ নিয়ে বিশ্বের ভয় […]
তিনটি মেট্রোরেল প্রকল্প, ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে বৈদ্যুতিক ট্র্যাকশন চালু এবং বগুড়া-সিরাজগঞ্জ ডুয়েলগেজ রেলপথ নির্মাণসহ মোট ১২টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত ১২ প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ […]
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। প্রায় ২৮ বছরের অভিনয়জীবনে রোমান্টিক নায়িকা হিসেবে দর্শকের কাছে আলাদা পরিচিতি পেয়েছেন তিনি। সমসাময়িক সময়ের প্রায় সব শীর্ষ নায়কের বিপরীতে অভিনয় করে ঢালিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেন পূর্ণিমা। বর্তমানে অভিনয়ে আগের মতো নিয়মিত না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী। নিজের ব্যক্তিগত জীবন ও বিভিন্ন মুহূর্তের […]
বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান। আজ কোটি কোটি টাকার পারিশ্রমিক, বিলাসবহুল জীবন ও বিশ্বজোড়া খ্যাতির অধিকারী হলেও ক্যারিয়ারের শুরুর দিনগুলো ছিল বেশ অনিশ্চয়তায় ভরা। সেই সময়ের একটি পুরোনো ঘটনা আবারও আলোচনায় এসেছে। ঘটনাটি শাহরুখের অভিনয়জীবনের শুরুর দিকের। অসুস্থ মা লতিফ ফাতিমা খানকে নিয়ে আজমির শরীফে গিয়েছিলেন তিনি। সেসময় শাহরুখের হাতে ছিল না আজকের মতো অর্থ-খ্যাতি। সেখানে […]
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বাংলাদেশ প্রতিনিধি ড. আহমেদ জামশিদ মোহামেদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জনস্বাস্থ্য, স্বাস্থ্য নিরাপত্তা, রোগ প্রতিরোধ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও ডব্লিউএইচওর পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই […]
সাম্প্রতিক কয়েক বছরের ধারা ভেঙে আইপিএল ২০২৭-এর মিনি-নিলাম ভারতের মাটিতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আইপিএল গভর্নিং কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২৩ সালে কোচিতে নিলাম আয়োজনের পর থেকে আইপিএলের নিলাম ভারতের বাইরে অনুষ্ঠিত হয়ে আসছিল। দুবাই, জেদ্দা ও আবুধাবিতে হয়েছিল পরবর্তী নিলামগুলো। তবে এবার মিনি-নিলাম হওয়ায় তা আবার ভারতে ফিরছে। ক্রিকেটভিত্তিক […]
যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত অপ্রত্যাশিতভাবে বেড়ে যাওয়ায় বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববাজারে তেলের দাম কমেছে। তবে সৌদি আরবের ইয়ানবু বন্দরে তেল লোডিং স্থগিত থাকায় সরবরাহ নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। জিএমটি রাত ১২টা ২৮ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৯৩ সেন্ট কমে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৮২ ডলারে নেমে আসে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৯৭ […]
রাজধানীর গণপরিবহনব্যবস্থা উন্নয়নে প্রায় আড়াই লাখ কোটি টাকা ব্যয়ে তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে দুটি চলমান প্রকল্পের ব্যয় ও মেয়াদ সংশোধন এবং একটি নতুন প্রকল্প রয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্প তিনটি অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্রে […]
বাংলাদেশ ব্যাংকে প্রধান অর্থনীতিবিদ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চুক্তিভিত্তিক এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদের বিবরণ পদের নাম: প্রধান অর্থনীতিবিদ পদসংখ্যা: ১টি নিয়োগের ধরন: চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ: ৩ বছর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রার্থীকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি প্রয়োগমূলক সামষ্টিক […]