৪৯তম বিসিএসে বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের পর এ নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের আগামী ১২ অক্টোবরের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগ দিতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগদানে সম্মত নন বলে গণ্য হবেন এবং তার নিয়োগপত্র বাতিল হবে।
নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রবেশ পদে ‘জাতীয় বেতনস্কেল, ২০২৬’ অনুযায়ী ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা বেতনক্রমে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। প্রয়োজনে সরকার এ শিক্ষানবিশকাল আরও দুই বছর বাড়াতে পারবে।
শিক্ষানবিশকালে কোনো প্রার্থীকে চাকরিতে বহাল থাকার অনুপযোগী বিবেচনা করা হলে কারণ দর্শানো ছাড়াই এবং সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শ ছাড়াই তাকে চাকরি থেকে অপসারণ করা যাবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে, ২০২৫ সালের ১৯ অক্টোবর ৪৯তম বিশেষ বিসিএসের শিক্ষা ক্যাডারের ফল প্রকাশ করে পিএসসি। এতে ১ হাজার ২১৯ জন প্রার্থী উত্তীর্ণ হন।
সন্ধানী বার্তা/ডিএইচ/এমএসআইপি