যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো হামলায় ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২০টিরও বেশি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার এই তথ্য জানিয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র মোজতবা খালেদি বলেছেন, ‘‘এখন পর্যন্ত ২০টিরও বেশি প্রদেশ হামলার শিকার হয়েছে।’’ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরানে ইসরায়েলি ও মার্কিন হামলার সঙ্গে জড়িত […]
সরকার গণমাধ্যমের ওপর কোন কিছু চাপিয়ে দিতে চায় না উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, ‘তারেক রহমানের সরকার গণমাধ্যম বান্ধব সরকার। এই সরকার চায় গণমাধ্যম বিকশিত হোক। আমরা জণগণের সরকার। জনগণের ভোটের মাধ্যমে আমরা এই সরকারের দায়িত্ব পেয়েছি। গণমাধ্যম যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো বাঁধা ছাড়া স্বাধীনভাবে কাজ করতে পারে তা […]
রিয়াদ বলেছে, এসব হামলা সংশ্লিষ্ট দেশগুলোর সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির পরিপন্থী। রাষ্ট্রের সার্বভৌমত্বের ‘অবিরাম লঙ্ঘন’ অব্যাহত থাকলে এর ‘গুরুতর পরিণতি’ হতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শনিবার ইরানের হামলা চালানোর পর ইরান উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। সন্ধানী বার্তা/ইএম
নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে নির্বাচন পরবর্তী নারী ও শিশু নির্যাতন এবং হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। জামায়াতের নারী নেত্রীরা অভিযোগ করেন, একের পর এক নারীর প্রতি সহিংসতা প্রমাণ করে নারী ও শিশুকে নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হচ্ছে। এসব ঘটনার জন্য […]
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ঈদ ঘনিয়ে এলেই দেশের অর্থনীতির প্রাণভোমরা পোশাকখাতের হাড়ভাঙা পরিশ্রম করা শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে অস্থিরতা তৈরি হয়। দিন-রাত একাকার করে কাজ করা শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে নানা টালবাহানা তৈরি হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ জোরালো দাবি জানাচ্ছে যে, শ্রমিকদের পাওনা নিয়ে কোনো ছলচাতুরী না করে […]
সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে অফিস করতে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রবেশ করেন তিনি। এসময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিভিন্ন বিভাগে কর্মরত কর্মকর্তারা। সেখানে কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দফতর প্রধানদের সাথে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। এর আগে, শনিবার (২১ ফেব্রুয়ারি) ছুটির দিনে প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁও কার্যালয়ে […]
নাট্য অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আর নেই। রহস্যজনক মৃত্যু হয়েছে তার। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে অভিনেতার শ্বশুরবাড়ির পরিবার। তারা ইকরার মৃত্যুকে আত্মহত্যা বলে ধারণা করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক প্রয়াত ইকরার ঘনিষ্ঠ এক আত্মীয় বলেন, ‘আজ দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।এদিকে এইমুহূর্তে নাটকের কাজে নেপাল আছেন জাহের আলভী। সংবাদমাধ্যমকে […]
ইরানে হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে ক্রমেই উত্তেজনা বাড়ছে, সঙ্গে সামরিক উপস্থিতিও জোরদার করছে যুক্তরাষ্ট্র। বর্তমান বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরির নাম ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মার্কিন এই রণতরি ইসরায়েলের উপকূলে পৌঁছেছে। এর পাশাপাশি বিমান হামলা চালাতে বহুসংখ্যক যুদ্ধবিমান ইসরায়েলের সামরিক ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। এসব যুদ্ধবিমানের জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) বিমান পাঠানোর প্রস্তুতিও শেষ হয়েছে। […]
চারদিনের মাথায় বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আবারও বড় ধরনের রদবদল করা হয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ পদে নতুন মুখ এসেছেন। সেনাবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ পদ কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) পদে দায়িত্ব দেওয়া হয়েছে এনডিসির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে। সেনাবাহিনীতে অভিজ্ঞ এই কর্মকর্তা এর আগে সেনাবাহিনীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ চিফ অব জেনারেল স্টাফের (সিজিএস) দায়িত্ব পালন করেছেন। তিনি […]
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে দেশে একটি গণতান্ত্রিক সরকারের যাত্রা শুরু হয়েছে। জনগণের প্রতি জবাবদিহিমূলক এ সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে তারেক রহমান এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশেই বইমেলার আয়োজন করা হয়। তবে […]