স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় করা মামলায় অভিযুক্ত হওয়ার পর থেকেই অভিনেতা জাহের আলভীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। মামলা দায়েরের পর থেকেই আলভী কার্যত অদৃশ্য হয়ে গেছেন। গত রোববার বিকেলে নেপাল থেকে তার দেশে ফেরার কথা থাকলেও এখন পর্যন্ত তিনি জনসমক্ষে আসেননি; এমনকি স্ত্রী ইকরার শেষ বিদায়েও ছিল তার অনুপস্থিতি। স্ত্রী আফরা […]
শাহেদ-১৩৬ ড্রোন দিয়ে ইরান সৌদি আরবের বৃহৎ আরামকো তেল শোধনাগারে ভয়াবহ হামলা করেছে। এই হামলার পর সৌদি আরামকো রাস তানুরা রিফাইনারির কার্যক্রম বন্ধ হয়ে গেছে। হামলার পরই স্থাপনায় আগুন লেগে যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর মিডল ইস্ট মনিটরের। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক সময়ে ইরান উপসাগরীয় দেশ […]
রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। প্রধানমন্ত্রী সড়ক পরিবহনের অবস্থা মন্ত্রীর কাছ থেকে জেনেছেন […]
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সোমবার (২ মার্চ) সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে কৃষি, প্রাণিসম্পদ এবং পারস্পরিক আমদানি-রপ্তানি বাণিজ্য বিষয়ে আলোকপাত করা হয়। শুরুতে কৃষিমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের দীর্ঘ সময়ের বন্ধু ও উন্নয়ন অংশীদার। উভয় দেশের মধ্যে অত্যন্ত চমৎকার […]
নবনির্বাচিত সংসদের প্রথম অধিবেশনে, সংসদের বছরের প্রথম অধিবেশনে এবং নতুন সংসদ গঠিত হওয়ার পর প্রারম্ভিক সেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এটি এখন পর্যন্ত সংবিধানে বহাল আছে এবং এটি একটি দীর্ঘকালীন প্রথা ও ঐতিহ্য। সেই অনুযায়ীই সব হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (২ মার্চ) দুপুর ২টার দিকে বাংলাদেশ […]
ইরানের হামলায় কুয়েতে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে সোমবার (২ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। বিমানগুলো বিধ্বস্ত হলেও সব ক্রু সদস্য নিরাপদ আছেন বলে জানিয়েছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে, কুয়েতে মিসাইলের আঘাতে মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে বলে দাবি করে ইরান। সামাজিক […]
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে তেহরানে এক শক্তিশালী বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, খামেনির অবস্থান নিশ্চিত হওয়ার পর তার দপ্তর ও সংশ্লিষ্ট এলাকায় শনিবার সকালে অন্তত ৩০টি বোমা বর্ষণ করা হয়। ইসরায়েল ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরে একটি বিশেষ ঠিকানার […]
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রবিবার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। যদিও ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে আগেই ঢাকা মহানগর পুলিশ প্রধানের পদ থেকে পদত্যাগ করেন সাজ্জাত আলী। প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২০ […]
ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যের আকাশপথের রুটে এর প্রভাব পড়েছে। তারই অংশ হিসেবে গত তিন দিনে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ১০২টি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। সোমবার (২ মার্চ) দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও […]
এয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়া থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর চিঠি পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির এ চিঠি দেন। সোমবার (২ মার্চ) তিনি রাষ্ট্রপতিকে ভাষণ থেকে বিরত রাখতে চিঠি পাঠান। শাহরিয়ার কবিরের দাবি, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানের সময় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিলেন। […]