মাদারীপুরের যাত্রীবাহী নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসে আগুন ধরার ঘটনা ঘটেছে। বাস থেকে লাফিয়ে বের হওয়ার সময় একজন মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে ডাসার উপজেলার পাথুরিয়াপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাদারীপুরের মোস্তফাপুরের হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ জানান, দুপুরে বরিশাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে আসে সাকুরা পরিবহনের […]
নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটাররা ব্যস্ত এখন আইপিএলে। ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের কারণে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে তাই তারকা ক্রিকেটারদের পাচ্ছে না কিউইরা। নিউজিল্যান্ড তাই আসছে দ্বিতীয় সারির দল নিয়ে। তবে ঘরের মাঠে এই সিরিজকে কোনোভাবেই সহজ মনে করার সুযোগ নেই বলে সতর্ক করে দিয়েছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মিনহাজুল আবেদীন নান্নু। নিয়মিত সীমিত ওভারের অধিনায়ক মিচেল স্যান্টনার আইপিএলে মুম্বাই […]
সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছলে কারা কর্তৃপক্ষ রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় তাকে মুক্তি দেন। এর আগে রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক জাকির হোসাইন ৫০ হাজার টাকা মুচলেকায় শিরীন শারমিন চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওমর ফারুক বলেন, […]
দেশের জ্বালানি চাহিদা মেটাতে এবং চলমান গ্যাস সংকট কাটাতে ভারত ও মালয়েশিয়া থেকে বিপুল পরিমাণ এলপিজি (তরল পেট্রোলিয়াম গ্যাস) নিয়ে আরো দুটি বড় জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এলপিজি ও এলএনজি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে চলতি মাসেই আরো কমপক্ষে চারটি জাহাজ বাংলাদেশে আসার অপেক্ষায় রয়েছে। চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ […]
আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। রোববার (১২ এপ্রিল) বিকেল পৌনে ৬টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক জানান, লিভারজনিত সমস্যার কারণে গতকাল ১১ এপ্রিল তাকে […]
চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী শুক্রবার (১৭ এপ্রিল) রাতে। প্রথম ফ্লাইট প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মাধ্যমে হাজিদের যাত্রা শুরু হবে। রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে এ তথ্য জানিয়েছেন ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ। ধর্মমন্ত্রী জানান, আগামী দুয়েক দিনের মধ্যেই প্রধানমন্ত্রী হাজী ক্যাম্প পরিদর্শনে যেতে পারেন। সভায় এবারের […]
বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রমজান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন। রোববার (১২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এই বৈঠকে প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে উষ্ণভাবে স্বাগত জানান এবং ১৩তম সংসদ নির্বাচনে বিজয় ও সরকার গঠন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অভিনন্দন জানানোর জন্য ফিলিস্তিনি নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফিলিস্তিনের ন্যায়সঙ্গত অধিকার এবং ভ্রাতৃপ্রতিম […]
আসন্ন বাংলা নববর্ষ উদযাপনে কোন ধরনের জঙ্গি হামলার শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলা নববর্ষ উদযাপনে কোন ধরনের জঙ্গি হামলার শঙ্কা নেই। তবে আমাদের জোর প্রস্তুতি আছে। যেকোন পরিস্থিতি মোকাবিলা করার জন্য। রবিবার (১২ এপ্রিল) বিকালে রমনা পার্কে ডিএমপির অস্থায়ী কন্টোল রুমে সংবাদ […]
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেছেন, নির্বাচনী ইশতেহারে প্রবাসীদের অর্থনৈতিক অবদানকে স্বীকৃতি দিতে ঢাকায় একটি বিশেষ ‘প্রবাসী সিটি’ বা স্মার্ট সিটি তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। সরকার তার প্রতিশ্রুতি অনুযায়ী এ প্রকল্প বাস্তবায়ন করবে এবং পরে দেশের জেলা পর্যায়ে প্রবাসী সিটি করার পরিকল্পনা রয়েছে। রোববার (১২ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে ‘সীমানা ছাড়িয়ে […]
জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর–সংক্রান্ত অধ্যাদেশ নিয়ে শেষ কার্যদিবসে বিরোধীদলের ওয়াকআউটের যৌক্তিকতা খুঁজে পায়নি বিএনপি। এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (১২ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর পর ঈদসহ বিভিন্ন ছুটির কারণে কার্যক্রম পরিচালনায় সময়ের সংকট ছিল। বিধি অনুযায়ী ৩০ কার্যদিবসের মধ্যে অধ্যাদেশ উত্থাপনের বাধ্যবাধকতা থাকায় […]