নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি গ্রাম ও বাজার এলাকায় সামরিক বিমান হামলায় বহু মানুষের হতাহতের আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্মকর্তা ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, শনিবারের ওই হামলায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং আরও ৩৫ জন আহত হয়েছেন। তবে স্থানীয় এক প্রধানের দাবি, নিহত ও আহত মিলিয়ে […]
শ্যামলীর এক হাসপাতালে চাঁদার দাবিতে স্টাফদের হুমকি দেন যুবদলের এক নেতা। রাজধানীর শ্যামলীতে কম খরচে কিডনি প্রতিস্থাপন সেবার জন্য পরিচিত ‘মানবিক চিকিৎসক’ অধ্যাপক কামরুল ইসলামের প্রতিষ্ঠান সিকেডি হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন (মঈন) এর চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাবের একাধিক ইউনিট। রোববার (১২ এপ্রিল) মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও জোনের অতিরিক্ত […]
যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে জ্বালানি সংকটজনিত বিক্ষোভ প্রতিবাদ ধীরে-ধীর আরও বৃহৎ আকার ধারণ করছে। আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা গেছে, জ্বালানি মূল্য বৃদ্ধি পাওয়ায় যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে বিক্ষোভ প্রতিবাদের প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় কৃষকরা। এমন পরিস্থিতে সতর্ক বার্তা দিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন রাশিয়ার প্রেসিডেন্টের বিদেশি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক বিশেষ দূত কিরিল দিমিত্রেভ। […]
রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ১১৭টি চোরাই মোবাইল ফোনসহ একটি মোবাইল চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির পল্টন মডেল থানা পুলিশ। উদ্ধার করা মোবাইল ও আনুষঙ্গিক সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ ১২ হাজার টাকা। রোববার (১২ এপ্রিল) এসব তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন। […]
নির্মাতা শিহাব শাহীন পরিচালিত রোমান্টিক ড্রামা ‘তুমি আমি শুধু’ আগামী ১৪ এপ্রিল ওটিটি মাধ্যম বিঞ্জে মুক্তি পেতে যাচ্ছে। এই ওয়েব ফিল্মে প্রথমবারের মতো জুটি হিসেবে দেখা যাবে দুই জনপ্রিয় সংগীতশিল্পী জেফার রহমান ও প্রীতম হাসানকে। গল্পের শুরু সাধারণ ঘটনা দিয়ে। ভুল ঠিকানায় পাঠানো হয় একটি ফুড ডেলিভারি। এই ছোট ভুল থেকেই ধীরে ধীরে শুরু হয় […]
মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বৃত্তির অর্থ সঠিকভাবে বিতরণ নিশ্চিত করতে সফটওয়্যারে নির্ভুল তথ্য এন্ট্রির নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। রোববার (১২ এপ্রিল) সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে এ নির্দেশনা জানানো হয়। নোটিশে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় ধাপে রাজস্ব খাতভুক্ত বৃত্তি ও উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সকল তথ্য যথাযথ প্রক্রিয়ায় এমআইএস সফটওয়্যারে নিজ নিজ শিক্ষা […]
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান সরকারের সবচেয়ে বড় অঙ্গীকার হচ্ছে শিক্ষাখাতে বিনিয়োগ বৃদ্ধি করা। তিনি জানান, সরকার ধাপে ধাপে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করতে কাজ করছে এবং এই খাতে বিনিয়োগই উন্নয়নের প্রধান ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে। রোববার (১২ এপ্রিল) রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড […]
নিজ জেলা বগুড়ায় আগামী ২০ এপ্রিল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে বগুড়া সিটি করপোরেশন উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। রোববার (১২ এপ্রিল) প্রধানমন্ত্রীর সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে। সফরসূচি অনুযায়ী, সেদিন সকাল সাড়ে ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে বগুড়ার পুলিশ লাইনস হেলিপ্যাডের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল পৌনে ১০টায় জেলা ও দায়রা জজ […]
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা কোনো চূড়ান্ত সমাধানে না পৌঁছালেও দুই পক্ষের আলোচনার টেবিলে বসাকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে বাংলাদেশ সরকার। তবে আলোচনা ব্যর্থ হলে বৈশ্বিকভাবে প্রতিটি দেশই ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করে ঢাকা। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। প্রতিমন্ত্রী বলেন, আমরা […]
পাকিস্তানের পতাকাবাহী দুটি জাহাজকে হরমুজে কাছ থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। রোববার (১২ এপ্রিল) এ তথ্য জানিয়েছে ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ। এ দুটি জাহাজ ফিরিয়ে দেওয়ার অর্থ হলো সেগুলো হরমুজে প্রবেশ করতে পারেনি। জাহাজগুলোর নাম খাইরপুর এবং শালামার বলে জানিয়েছে ফার্স নিউজ। গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালায়। এরপরই হরমুজ বন্ধ […]