হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজ নিরাপদে চলাচলের সুবিধা পেতে ইরানকে অনুরোধ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। রোববার (১২ এপ্রিল) ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল জাহানাবাদীর সঙ্গে এক বৈঠকে তিনি এই অনুরোধ করেন। এ দিন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত বৈঠকে তারা দ্বিপাক্ষিক বিষয়াবলি এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। উভয় পক্ষই এই অঞ্চলে এবং […]
ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খানকে তিন মাসের বাধ্যতকমূলক ছুটি দেওয়া হয়েছে। রোববার (১২ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত বোর্ড সভায় ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে তাকে জোরপূর্বক ছুটি দেওয়া হয়। বৈঠকে উপস্থিত একাধিক সদস্য তার বাধ্যতামূলক ছুটির বিষয়টি নিশ্চিত করছেন। এর আগে গত ৩ আগস্ট এমডি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ […]
দেশে ফার্নেস অয়েলের দাম বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৭০ টাকা ১০ পয়সা থেকে বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ প্রতি লিটারে দাম বেড়েছে ২৪ টাকা ৫৯ পয়সা। রোববার (১২ এপ্রিল) কমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন এ ধর ঘোষণা কর হয়। নতুন দাম […]
হজের সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে রবিবার হজ ক্যাম্প ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। পরিদর্শনকালে চেয়ারম্যান হজযাত্রীদের সার্বিক প্রস্তুতি, সেবার মান এবং কাউন্টারে কর্মরত স্টাফদের সঙ্গে কথা বলে সংশ্লিষ্ট কার্যক্রমসমূহের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি হজযাত্রীদের সুবিধা নিশ্চিত […]
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার প্রেক্ষাপটে ইসরায়েলি বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট এ খবর জানিয়েছে। ইরানের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু হতে পারে, এমন আশঙ্কায় সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াইনেট জানায়, ইসরায়েলি প্রতিরক্ষা […]
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুত করার দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার প্রতিষ্ঠানের প্রায় ২ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার […]
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি না হওয়ার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ইরানি প্রেসিডেন্টের কার্যালয় জানায়, দুই নেতা সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন, যার মধ্যে যুদ্ধবিরতির বর্তমান অবস্থা ছিল গুরুত্বপূর্ণ বিষয়। এই আলোচনা অনুষ্ঠিত হয় পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক ব্যর্থ হওয়ার পরপরই। বিশ্লেষকদের মতে, রাশিয়া দীর্ঘদিন […]
ঢাকাসহ দেশের ১৬টি জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আগামীকাল সোমবার আরও বিস্তার লাভ করতে পারে। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, আজ রোববার ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা এবং সিরাজগঞ্জ জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে […]
অনিশ্চয়তার দোলাচালে দুলছিল ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। ‘অনিশ্চয়তার দোলাচাল’ বললে বোধকরি কমই বলা হয়। বলা যায়, এ বছরের মতো ঢাকার ক্লাব ক্রিকেটের সবচেয়ে জমজমাট, আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসরটি না হওয়ার সম্ভাবনাই তৈরি হয়েছিল। কারণ এক ও অভিন্ন- বিসিবি নির্বাচনে অনিয়ম, অস্বচ্ছতা এবং সরকারের অযাচিত হস্তক্ষেপের অভিযোগে ঢাকার ক্লাবগুলো কিছুতেই আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির অধীনে […]
সিরাজগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে চারজন হামের রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১০৪ জন হামে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৭৭ জন। এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন ২৭ জন। হামের টিকা দেওয়ার আগেই এ রোগে অধিকাংশ শিশুরা আক্রান্ত হওয়ায় দুশ্চিন্তায় অভিভাবক ও স্বজনেরা। এদিকে সিরাজগঞ্জে ক্রমশই হামের প্রাদুর্ভাব […]