রাজধানীর গুরুত্বপূর্ণ ক্রসিংগুলোতে ট্রাফিক সিগনাল লাইটের সংকেত অনুসরণ করতে যানবাহন ও পথচারীদের জন্য গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। কেউ তা অমান্য করলে সিসিটিভি দেখে পথচারী ও যানবাহনের বিরুদ্ধে মামলাসহ ব্যবস্থা নেওয়া হবে বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রোববার (১২ এপ্রিল) এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, কার্যকর ও আধুনিক সিগন্যাল ব্যবস্থাপনা ও সড়কে […]
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা বাংলাদেশের দুই পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানার জন্য দেওয়া অনাপত্তিপত্রের (এনওসি) মেয়াদ একদিন বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পেশোয়ার জালমি ফ্র্যাঞ্চাইজি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে পেশোয়ারের পরবর্তী ম্যাচ খেলতে আরও একদিন পাকিস্তানে থাকার অনুমতি পেয়েছেন শরিফুল ও রানা। এর আগে ১২ এপ্রিল পর্যন্ত […]
ইরানের ডেপুটি পার্লামেন্ট স্পিকার হাজি বাবাই বলেছেন, হরমুজ প্রণালী এখন সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। একই সঙ্গে তিনি জানান, এই প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের মুদ্রা রিয়ালে টোল দিতে হবে। বার্তা সংস্থা মেহর নিউজকে তিনি বলেন, ‘সংসদের ২৫০ জন সদস্য সর্বসম্মতিক্রমে হরমুজ প্রণালী সংক্রান্ত পরিকল্পনাকে সমর্থন করেছেন। নেতৃত্বের নীতিমালা অনুযায়ী, এই কৌশলগত জলপথ কোনো অবস্থাতেই […]
জার্মান ফুটবলের সবচেয়ে জনপ্রিয় লিগ বুন্দেসলিগায় এক নতুন ইতিহাস রচিত হয়েছে। ৩৪ বছর বয়সী মারি লুইস এটা হয়ে উঠেছেন ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে প্রথম নারী কোচ, যিনি পুরুষদের দলের দায়িত্ব সামলাবেন। ইউনিয়ন বার্লিন তাঁকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। গত শনিবার রাতে টেবিলের তলানিতে থাকা এফসি হেইডেনহেইমের কাছে ৩-১ গোলে হারের পর ক্লাবটি […]
উপমহাদেশের সংগীতাঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ভারতের কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে আর নেই। তার প্রয়াণে শোকাহত ভক্ত-অনুরাগীদের পাশাপাশি ভেঙে পড়েছেন বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি শিল্পী রুনা লায়লা।আশা ভোঁসলের মৃত্যুসংবাদ পাওয়ার পরপরই গভীর শোক ও আবেগঘন প্রতিক্রিয়া জানান রুনা লায়লা। তিনি গণমাধ্যমকে বলেন, ‘মনে হচ্ছে আমার পৃথিবীটাই শূন্য হয়ে গেল।’তিনি আরো বলেন, ‘পৃথিবীর বড় বড় দু’জন […]
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সঙ্গে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর (আইএলও) কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনরের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী আইএলও কান্ট্রি ডিরেক্টরকে স্বাগত জানিয়ে বলেন, বর্তমান সরকার যুবদের কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে দেশের […]
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা আবারো আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। আমরা দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ আছি। এটি কোনো দলের বিষয় নয়, এটি কোনো জোটের বিষয় নয়; এটি বাংলাদেশকে রক্ষা করার বিষয়। জুলাই গণঅভ্যুত্থানকে রক্ষা করার বিষয়। জুলাই শহীদদের রক্ত যাতে বৃথা না যায়, এটি সেই উদ্যোগের বিষয়। এর জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। […]
দেশব্যাপী হাম-রুবেলা প্রতিরোধে গণটিকাদান কর্মসূচির অংশ হিসেবে ঢাকার দুই সিটি করপোরেশনসহ মোট চারটি সিটি করপোরেশনে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১২ এপ্রিল) রাজধানীর শান্তিনগরের ১৩ নম্বর ওয়ার্ডে রুরাল সোসাইটি ডেভেলপমেন্ট প্রোগ্রামে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, প্রাথমিকভাবে নিশ্চিত হাম […]
সড়ক পরিবহন ও যোগাযোগমন্ত্রী রবিউল আলমের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। রোববার (১২ এপ্রিল) দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। মার্কিন দূতাবাস জানায়, রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন এবং মন্ত্রী রবিউল আলম বাংলাদেশের অবকাঠামো ও সরবরাহ শৃঙ্খলা আধুনিকায়নের সুযোগ নিয়ে আলোচনা করেছেন। দূতাবাস জানায়, আমেরিকান কোম্পানিগুলোর পরিবহন ও সরবরাহ খাতে বিশ্বমানের দক্ষতা […]
বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর লালবাগ থানার আশরাফুল হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। রোববার (১২ এপ্রিল) আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত তার জামিন মঞ্জুর করেন। প্রসিকিউশন বিভাগের এস আই আশরাফুল আলম এ তথ্য জানিয়েছেন। সন্ধানী বার্তা/ইএম