যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে সংলাপে বসবেন ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা। আগামী কিংবা তার পরবর্তী সপ্তাহেই হতে পারে সেই বৈঠক। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এটা দারুণ একটা ব্যাপার। গত ৪৪ বছরে এই প্রথম ইসরায়েল এবং লেবাননের মধ্যে একটি বৈঠক হতে যাচ্ছে […]
রাজধানীর কাঁচাবাজারে কিছু সবজির দাম কিছুটা কমেছে। তবে সেই কমা এখনও সাধারণ ক্রেতাদের জন্য কাঙ্ক্ষিত স্বস্তি নিয়ে আসতে পারেনি। শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, কয়েকটি সবজির দামে সামান্য স্বস্তি মিললেও অনেক পণ্যের দাম এখনও তুলনামূলক বেশি রয়েছে। ফলে বাজারে ক্রেতাদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। বাজারে আজ করলা প্রতি কেজি ৬০-৭০ […]
আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। একাত্তরের এই দিনে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে (মুজিবনগর) স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়। শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি ও তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে মুজিবনগর সরকার গঠন করা […]
আগে টিকা কেনা হতো ইউনিসেফ থেকে। কিন্তু অন্তর্বর্তী সরকার ৫০ শতাংশ টিকা ইউনিসেফ এবং ৫০ শতাংশ কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) ওপেন টেন্ডারের মাধ্যমে কেনার সিদ্ধান্ত নেয়। এ কারণে টিকা কেনায় দীর্ঘসূত্রতা দেখা দেয়। এতে অন্তর্বর্তী সরকারের সময়ে সব ধরনের টিকার সংকট দেখা দেয়। সেই সংকট এখনো বিদ্যমান। তবে বর্তমান সরকার তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। একটি […]
ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে যে মধ্যপ্রাচ্যের সংঘাত শিগগির শেষ হতে পারে। এতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯৮.০৫ ডলারে নেমেছে। যুক্তরাষ্ট্রের তেলের দামও ৯৪ ডলারের নিচে নেমে গেছে। গত মার্চে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের কারণে তেলের দাম প্রায় ৫০ […]
লেবানন ও ইসরায়েলের মধ্যে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। কার্যকরের ঠিক আগে ও পরে পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। যুদ্ধবিরতির ঠিক আগে দক্ষিণ লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। স্থানীয় সময় অনুযায়ী শেষ এক ঘণ্টায় ডজনখানেক হামলার ঘটনা ঘটে। অন্যদিকে হিজবুল্লাহও ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে হামলা করেছে। সংগঠনটির দাবি, লেবাননের ভেতরে […]
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, শুক্রবার পাঁচটি বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। পরদিন শনিবারও দলীয় ফরম গ্রহণকারীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। নির্ধারিত সূচি অনুযায়ী, শুক্রবার রংপুর, […]
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারের সমালোচনা করে পদত্যাগ করেছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শোভন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক ফেসবুক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন তিনি। সেখানে তিনি লিখেন, রাষ্ট্র আজ এক গভীর সংকটের ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে। সাম্যবাদী বিপ্লবের মহান আদর্শকে ধারণ করে ছাত্র–জনতা–সিপাহীর ঐক্যবদ্ধ শক্তিতে ২১ দিনের পাল্টাপাল্টি প্রতিরোধ যুদ্ধের মাধ্যমে অর্জিত ৫ […]
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রতিষ্ঠানপ্রধান, সহপ্রধান নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে করা রিটের ফাইল হাইকোর্টে না নিয়ে রাষ্ট্রের ক্ষতি করার অভিযোগে অফিস সহায়ককে পুলিশে দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে অ্যাটর্নি জেনারেল অফিস সহায়ক মো. ইমরান হোসেনকে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেন। অন্যদিকে, অ্যাটর্নি জেনারেল অফিসের […]
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আব্দুন নাসের খান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন,২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী আব্দুন নাসের খানকে তার অভোগ করা অবসর-উত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধা স্থগিত এবং অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, […]