চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে বার্সেলোনা। দ্বিতীয় লেগে মেট্রোপলিটানো স্টেডিয়ামে ২-১ গোলে জিতলেও প্রথম লেগের ২-০ ব্যবধান ঘুচিয়ে সেমিফাইনালে উঠেছে দিয়েগো সিমিওনের দল। ইনজুরির কারণে দুই লেগের কোনো ম্যাচেই খেলতে পারেননি ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। স্ট্যান্ড থেকে পুরো ম্যাচ দেখে তিনি ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ম্যাচ শেষে […]
সমুদ্র অঞ্চল পরিকল্পনা কার্যক্রম থেকে সম্ভাব্য অর্জনের বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের পর্যটন খাতকে দীর্ঘমেয়াদি, টেকসই ও পরিকল্পিতভাবে এগিয়ে নিতে বর্তমান সরকারের সুনির্দিষ্ট […]
ঠাকুরগাঁওয়ে দিন দিন বাড়ছে হাম রোগের সংক্রমণ যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট ১০১ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত করা হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টা পর্যন্ত জেলায় মোট ৩ জনের শরীরে ল্যাব পরীক্ষার মাধ্যমে হাম রোগ নিশ্চিত হয়েছে। […]
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীন দফতর-সংস্থাগুলোর শূন্য পদের বিপরীতে ২ হাজার ৮৭৯ জন নিয়োগের কার্যক্রম ইতোমধ্যে চলমান। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রী জানান, সারাদেশে শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ নির্ধারণ […]
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১৮০ দিনের কর্মসূচির আওতায় জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ক একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী জেলার জনসাধারণকে ই-হেলথ কার্ডের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়ার কার্যক্রম শুরু করা হবে। বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১৪তম দিনের প্রশ্নোত্তরে লিখিত জবাবে তিনি এ […]
দেশের বাজারে সোনা ও রুপার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর ধারাবাহিকতায় বুধবার (১৫ এপ্রিল) প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি বেড়ে দুই লাখ ৫০ হাজায় উঠেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) ছিল দুই লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। […]
আগামী জুলাই মাসের ১ তারিখ থেকে দেশজুড়ে পাঁচ বছর মেয়াদী ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম কার্যদিবসে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান তিনি।. চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী প্রশ্ন রাখেন, দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি […]
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটিতে ফুটপাতে ব্যবসা করতে হলে কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স নিতে হবে। লাইসেন্স দেওয়ার জন্য কাজ চলছে। এজন্য ব্যবসায়ীদের ছবি সংগ্রহ, তাদের নাম এবং যাচাই বাছাই চলছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাত উচ্ছেদকরণ ও সৌন্দর্য বর্ধনের কাজের উদ্বোধনকালে এসব কথা […]
সরকার প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় রাখতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও সময়োপযোগী শক্তিতে রূপান্তর করার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্ন ও উত্তর পর্বে সংসদ সদস্য আলফারুক আব্দুল লতীফের এক প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী একথা বলেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনের সভাপতি […]
মগবাজার এলাকায় দুর্ঘটনার শিকার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবাহী ‘ক্ষণিকা’ বাস। এ ঘটনায় বাসে থাকা অন্তত ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) সকাল প্রায় ৯টার দিকে কারওয়ান বাজার এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত শিক্ষার্থীদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনাকবলিত বাসে থাকা শিক্ষার্থী নাইমুজ্জামান ইমন জানান, এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় হঠাৎ করেই […]