শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষক নিয়োগে যদি কোনো দুর্বলতা থেকে থাকে, আমি প্রত্যেকটি বিষয় অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখব। মাইক্রো লেভেলে দেখব এবং কোনো শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না। যদি বিগত দিনে এমনটি হয়ে থাকে সেটারও ব্যবস্থা আমাদের নিতে হবে। শিক্ষকরা মেধাবী হতেই হবে। এর কোনো বিকল্প নেই। […]
দেশে বর্তমানে কোনো খাদ্য ঘাটতি নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর ১০০ ফিটে জেসিআই কার্নিভালে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘ফ্যাসিবাদী শাসন থেকে তরুণদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। […]
ফুটবল মাঠে অসংখ্য রেকর্ড আর সাফল্যের পর এবার মালিকানার জগতে পা রাখলেন লিওনেল মেসি। আটবারের ব্যালন ডি’অর বিজয়ী এই সুপারস্টার স্পেনের পঞ্চম স্তরের (টার্সেরা আরএফইএফ) ক্লাব ইউই কর্নেল্লার পুরো মালিকানা কিনে নিয়েছেন। ক্লাবটি বার্সেলোনার কাছাকাছি কাতালান অঞ্চলে অবস্থিত এবং মূলত তরুণ প্রতিভা তৈরির একাডেমির জন্য পরিচিত। কর্নেল্লা থেকেই উঠে এসেছেন জর্দি আলবা, ডেভিড রায়া’র মতো […]
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বোলাররা দাপট দেখালেও ফিল্ডারদের কয়েকটি ভুলে লড়াই চালিয়ে যাচ্ছে সফরকারীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ড ৩৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করেছে। শুক্রবার মিরপুরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। তবে তারুণ্যনির্ভর কিউই ব্যাটিং লাইনআপকে শুরুতেই চাপে ফেলেন শরিফুল ইসলাম। ইনিংসের সপ্তম ওভারে […]
রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা, ২ বোন গুলিবিদ্ধ রাঙ্গামাটির নানিয়ারচরের কুদুকছড়ি আবাসিক এলাকায় সশস্ত্র হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি ধর্মশিং চাকমা নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন তার দুই বোন। তারা হলেন, ভাগ্য শোভা চাকমা ও কৃপা সোনা চাকমা। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৬টা ১৫ মিনিটের দিকে […]
শান্তিচুক্তি নিয়ে যখন তোড়জোড় চলছে। তখন পাল্টা হুমকিও চলছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির ইঙ্গিত দিচ্ছেন তখন তার প্রতিরক্ষামন্ত্রী দিচ্ছেন কড়া হুমকি। ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলার বিষয়ে হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে গেলে ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালানো হতে পারে। হেগসেথের এই হুমকির কিছু […]
সংসদ এবং রাজপথে জনগণের এজেন্ডা নিয়ে জামায়াত সরব থাকবে জানিয়ে দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে গর্জে উঠতে হবে৷ আমরা জনগণের পাশে থাকবো। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর জেলা আমির সম্মেলনে তিনি এ কথা বলেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার মৃত্যু ঘটেছে মন্তব্য করে […]
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে ‘অপ্রিয় সত্য’ শিরোনামে একটি খোলা চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০টা ১০ মিনিটে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া স্ট্যাটাসে তিনি এই চিঠি লিখেন। চিঠিতে শিশির মনির উল্লেখ করেছেন, ক্ষমতায় থাকায় প্রধানমন্ত্রীর আশপাশের অনেকেই বাস্তবতা তুলে ধরতে সংকোচ বোধ করেন বা ভয় পান। […]
দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে। এপ্রিল ও মে মাসের জন্য দেশে পূর্ণ মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার (১৭ এপ্রিল) চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, এপ্রিল ও মে মাসের জন্য দেশে পূর্ণ মজুত রয়েছে। […]
দেশের ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৫ টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর- পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া […]