তিস্তা প্রকল্প ও রোহিঙ্গা সংকট নিরসনে চীনের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকার সঙ্গে জড়িত তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা প্রকল্পে চীনের সদিচ্ছা ও অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোহিঙ্গা সংকট মোকাবেলায় চীনের অব্যাহত সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গলবার (২১ […]
নতুন বাস ভাড়া বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নির্ধারিত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে যানবাহনের ভাড়া বৃদ্ধি নিয়ে সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানার মন্ত্রী। তিনি বলেন, আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি। এখনো সিদ্ধান্ত হয়নি। আশা করা যায় কালকে (বৃহস্পতিবার) সিদ্ধান্ত (ভাড়া বৃদ্ধির […]
প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে তা অবৈতনিক করা হবে। বর্তমানে প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণি পর্যন্ত, যা অবৈতনিক। বুধবার (২২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ নিয়ে গণসাক্ষরতা অভিযান আয়োজিত এক অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এ […]
সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। ছবি: সংগৃহীত ইউনেস্কোর কারিগরি সহযোগিতা নিয়ে অপতথ্য ও ভুল তথ্যের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় একটি কার্যকর ‘রোডম্যাপ’ তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজের সঙ্গে […]
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের একাধিক শহরে বিভিন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইরানের রাজধানী তেহরানের একটি প্রধান চত্বরে ‘ঘদর’ নামক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। এ সমাবেশে উপস্থিত জনতা ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগান দেয়। পাশাপাশি তারা ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর একজন কমান্ডার […]
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর ঢাকাসহ সারা দেশে গণপরিবহনে অঘোষিতভাবে ভাড়া বাড়িয়েছেন বাসচালক ও তাদের সহকারীরা। এ নিয়ে তাদের সঙ্গে যাত্রীদের বাগবিতণ্ডা প্রায় ঘটছে। এমন পরিস্থিতিতে সরকারিভাবে সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে এক বিবৃতিতে পরিবহন মালিকদের […]
চার ম্যাচ পর অবশেষে জয় ফিরে পেল রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে সান্তিয়াগো বার্নাব্যুয়ে অনুষ্ঠিত লা লিগার ম্যাচে তারা আলাভেসকে ২–১ গোলে হারায়। কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রের গোলেই জয় নিশ্চিত করে টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়েছে মাদ্রিদের ক্লাবটি। ম্যাচের শুরুতেই অবশ্য সমর্থকদের দুয়োধ্বনির মুখে পড়েন এমবাপ্পে ও ভিনিসিয়ুস। কিন্তু সময় গড়ানোর […]
জ্বালানি সংকটের মধ্যে নিরবচ্ছিন্ন টেলিকম সেবা ও নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক ব্যবস্থাপনা নিশ্চিতে জ্বালানি সরবরাহ ও বিদ্যুৎ ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে আজ যৌথ সভা ডেকেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মঙ্গলবার (২১ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিটিআরসি এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, ‘টেলিকম স্টেকহোল্ডারদের উদ্বেগ ও উৎকণ্ঠার পরিপ্রেক্ষিতে টেলিকম নেটওয়ার্ক সচল রাখতে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতের […]
প্রতি বছর ৭ নভেম্বর জাতীয়ভাবে পালিত হবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। এজন্য সরকার নির্ধারিত জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলো পালন নিয়ে পরিপত্রে এ দিবসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘ক’ শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) আরেকটি পরিপত্র জারির মাধ্যমে এ সংশোধন এনেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, প্রতি বছর ৭ নভেম্বর […]
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা গ্রহণের প্রক্রিয়া শেষ হয়েছে। বুধবার (২২ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের লক্ষ্যে জমা দেওয়া মনোনয়নপত্র বাছাই কার্যক্রম। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে নির্ধারিত সময়ের মধ্যে ৫৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে। নির্বাচন কমিশনের পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, এই বাছাই কার্যক্রম দুই […]