ভার্চুয়াল কোর্ট পরিচালনার ফলে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি মামলা পরিচালনায় গতি এসেছে বলে দাবি করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। বুধবার (২২ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, চলমান জ্বালানি সংকট মোকাবিলায় ভার্চুয়াল কোর্ট পরিচালনায় ইতিবাচক প্রভাব পড়েছে। ভার্চুয়ালি মামলা দ্রুত নিষ্পত্তি হবে। এর আগেও ভার্চুয়াল কোর্ট পরিচালিত হয়েছে। […]
কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এই পরিকল্পনার অংশ হিসেবে গত ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’-এর উদ্বোধন করা হয়। এই কার্ডের মাধ্যমে কৃষকরা ১০টি ভিন্ন ধরনের সেবা সরাসরি পাবেন। বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য মো. রবিউল আউয়ালের এক […]
ইতোমধ্যে ঢাকা শহরের বিভিন্ন আবাসিক এলাকা, এয়ারপোর্ট, রেল স্টেশন, বিভিন্ন রেস্টুরেন্টসহ গুরুত্বপূর্ণ প্রায় ৪০টি এলাকায় ৫জি সেবা চালু করা হয়েছে। এছাড়াও কক্সবাজার, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা, সিলেটসহ সারাদেশের প্রায় ৪০০টি গুরুত্বপূর্ণ স্থানে স্বল্প পরিসরে ৫জি সেবা চালু করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদে রাজবাড়ী-২ আসনের সরকারি দলের সদস্য মো. হারুন-অর-রশিদের লিখিত প্রশ্নের জবাবে ডাক, […]
প্রমত্তা পদ্মার বুক চিরে জন্ম নেওয়া নবভূমি চাঁদ সওদাগরের দেশে নীলকমলের মাঝে ঈশানবালা নামটি তার। অথৈ নদীর দু’পাড় দিয়ে চোখ যতদূর যায় আকাশের মেঘ অতিথি যেন তার আঙিনায়। ঝাঁকে ঝাঁকে পাখি বসে আর উড়ে যায় কিসের মায়ায় বাতাসের পালকপতি মাছরাঙা একমনে বসে আছে কঞ্চিতে শিকারের ধ্যানে বক সাজিয়াছে ঋষিবর। কচুরিপানার ফুল, ভাসিয়া ভাসিয়া যায়; তবু […]
সংবাদ মাধ্যমের পাতায় প্রায়ই শিরোনামে থাকেন ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা। কখনো অভিনয়ের প্রশংসা, আবার কখনো ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা কর্মকাণ্ডের জেরে আলোচনায় আসেন এই তারকা। অভিনয়ের পাশাপাশি নিজের ফ্যাশন সেন্স নিয়েও বেশ সচেতন তিনি। সামাজিক মাধ্যমে প্রায়ই নিজেকে মেলে ধরেন ভিন্ন ভিন্ন রূপে ও সাজে। এবারও তার ব্যতিক্রম ঘটল না। গত মঙ্গলবার রাতে ফেসবুকে […]
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পারমাণবিক হামলা চালানোর জন্য কোড ব্যবহারের চেষ্টা করেছিলেন কিন্তু সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তার বাধার মুখে তা ব্যর্থ হয়।সাবেক সিআইএ বিশ্লেষক ল্যারি জনসনের এমন এক বিস্ফোরক দাবিতে ওয়াশিংটনের রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি হয়েছে। এই সপ্তাহে ‘জাজিং ফ্রিডম’ নামক একটি পডকাস্টে ল্যারি জনসন দাবি করেন, হোয়াইট হাউসে আয়োজিত একটি জরুরি বৈঠকে […]
ইরান সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ায় বড় ধরনের পদক্ষেপ নিয়েছে জার্মানির শীর্ষ বিমান সংস্থা লুফথানসা। খরচ কমাতে চলতি গ্রীষ্মকালীন সূচি থেকে প্রায় ২০ হাজার ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার (২১ এপ্রিল) এক বিবৃতিতে লুফথানসা জানিয়েছে, অক্টোবর পর্যন্ত এই কাটছাঁট কার্যকর থাকবে। মূলত অলাভজনক স্বল্প দূরত্বের ফ্লাইটগুলোই বাতিল করা হচ্ছে, বিশেষ করে ফ্রাঙ্কফুর্ট […]
প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবারের ব্যয় আগের তুলনায় বড় ধরনের কমানো হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তার মতে, এখন একজনের জন্য দুপুরের খাবার ও বিকেলের নাস্তা মিলিয়ে মোট বাজেট নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা, যা আগে এর চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি ছিল। বুধবার (২২ এপ্রিল) দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি […]
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে স্কাউট সদস্য প্রধানমন্ত্রীকে স্কাউটের বিশেষ রুমাল (স্কার্ফ) পরিয়ে দেন। প্রধানমন্ত্রী এ সময় উপস্থিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে আন্তরিকভাবে কুশল বিনিময় করেন। পরে প্রধানমন্ত্রী বাংলাদেশ স্কাউটসের নেতাদের সঙ্গে এক বৈঠকে […]
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, আগামী জুলাই মাস থেকে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস দেওয়া হবে। বুধবার (২২ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। তিনি জানান, প্রতি উপজেলার দুটি করে প্রাথমিক বিদ্যালয়ে এই পাইলট কার্যক্রম শুরু করা […]