একঝাঁক ‘হেভিওয়েট’ ও জ্যেষ্ঠ নেতা, যারা গত দুই দশকে বিএনপির অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তাদের অনেকেই মন্ত্রী হতে পারেননি। বিশেষ করে দলের দুর্দিনে যারা রাজপথে আন্দোলন-সংগ্রামে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন, তাদের মন্ত্রিসভার বাইরে রাখাটা ছিল এক ধরণের বিস্ময়। এই তালিকায় রয়েছেন-ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন […]
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে পাকিস্তানে প্রতিনিধিদল পাঠানো ছাড়া ইরানের সামনে আর কোনো বিকল্প নেই বলে হুঁশিয়ার করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২১ এপ্রিল) দেশটির সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরানের সঙ্গে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র একটি চমৎকার চুক্তি করতে সক্ষম হবে বলেও আশাপ্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, যুক্তরাষ্ট্র […]
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সদস্যদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘সংবাদপত্রের স্বাধীনতার প্রতি আমাদের অবস্থান পরিস্কার। আমাদের সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে। মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসনের সভাকক্ষে এই বৈঠক হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম […]
বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে ভ্রমণের নিশ্চিত ভিসা এবং চাকরির প্রলোভন দেখিয়ে একটি চক্র সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বলে সতর্কতা জারি করেছে ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন। মঙ্গলবার (২১ এপ্রিল) এক বার্তায় এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে হাইকমিশন। এতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে যাওয়ার ভিসা নিয়ে ভুয়া দাবির ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। এই ধরনের […]
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশত করবে না। তিনি বলেন, এটি ১৮ কোটি মানুষের দেশ। কোনো গোষ্ঠী বা ব্যক্তি বাজারকে জিম্মি করতে পারবে না। মঙ্গলবার (২১ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্স কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা […]
সোলার প্যানেলের আন্তর্জাতিক বাজারমূল্য কেজি প্রতি প্রায় এক ডলার হলেও কাস্টমস তা তিন ডলার হিসেবে মূল্যায়ন করায় আমদানিতে কার্যকর খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, নবায়নযোগ্য জ্বালানি খাতকে এগিয়ে নিতে সরকার ও এনবিআর প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজনে বিষয়টি পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট টিম কাজ করবে। মঙ্গলবার […]
সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো. আব্দুস সামাদ মোল্লাকে (৩৫) অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২১ এপ্রিল) কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় সব বনদস্যুর বিরুদ্ধে বাংলাদেশ কোস্টগার্ড কঠোর অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবে কোস্টগার্ডের নেতৃত্বে […]
বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল চীন সফরে রয়েছে। এই সফরে চীনের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক হচ্ছে বিএনপি নেতাদের। এসব বৈঠকে চীনের সঙ্গে বিএনপির যে ঐতিহাসিক সম্পর্ক তা নতুন মাত্রায় পৌঁছানোর ব্যাপারে দুই পক্ষই সম্মত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে বিএনপির পক্ষ থেকে পাঠানো […]
গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই দেড় মাসের শিশুসন্তানসহ জামিন পেলেন যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান ৫ হাজার টাকা মুচলেখায় পুলিশ রিপোর্ট পাওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। এ তথ্য নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি। এর আগে বিকেলে […]
সৌদি আরবে পবিত্র হজ পালনের উদ্দেশে হজযাত্রার প্রথম চার দিনে বাংলাদেশ থেকে মোট ১৮ হাজার ৪৮৯ জন দেশটিতে পৌঁছেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত ৪৬টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন। তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি ফ্লাইটে ৭ হাজার ১৮ জন, সৌদিয়া […]