দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রাজশাহী, চুয়াডাঙ্গা, খুলনা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, হবিগঞ্জ, নরসিংদী, মেহেরপুর, লালমনিরহাট ও বান্দরবানে নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে। সন্ধানী বারতা/জেএন
হযরত শাহজালাল বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তল্লাশি চালিয়েছে বিমানবন্দর কাস্টমস বিভাগ। এসময় ফ্লাইটটির শৌচাগার থেকে প্রায় ১৮ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে বিমানের ফ্লাইট বিজি ৩৪৮-এর কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেলের ভেতর থেকে ১৫৩ স্বর্ণের বার উদ্ধার করা হয়। রোববার (২৯ মার্চ) দুপুরে বিমানবন্দর কাস্টমস সূত্র […]
সরকারি সফরে আজ যুক্তরাষ্ট্র গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (২৮ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্র সফরে জর্জিয়া স্টেট ক্যাপিটল-এর উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ এবং সিনেট চেম্বারে একটি বিশেষ লেকচার অনুষ্ঠানে সেনাপ্রধান উপস্থিত থাকবেন। […]
অন্যান্য দিনের মতো ঈদের ছুটির পর সপ্তাহের প্রথম কর্মদিবসে সাতসকালে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিন গাড়ি থেকে নেমে নিজ দফতরে গেলেও আজ করেছেন উল্টোটা। সরাসরি চলে যান সচিবালয়ের ৬ নম্বর ভবনে। ভবনটিতে অবস্থিত একাধিক মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন শেষে নিজ দফতরে যান সরকারপ্রধান। প্রধানমন্ত্রীর এমন কাজে সচিবালয়ের অনেকে অবাক হয়ে যান। তারেক রহমান পায়ে হেঁটে […]
গত বছর আলু দামে ধস নামায় কৃষকরা ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়েন। এই ক্ষতি পুষিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের সময় কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয় দুটি প্রতিশ্রুতি দিয়েছিল। এর মধ্যে কৃষি মন্ত্রণালয় আলুচাষিদের জন্য নিয়মিত বরাদ্দের পাশাপাশি ১১০ কোটি টাকা ভর্তুকি প্রদানের সিদ্ধান্ত নেয়। কিন্তু কৃষক এই ভর্তুকির সুবিধা পায়নি। অথচ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা […]
তিনি সরকারের প্রতিমন্ত্রী। রাষ্ট্রীয় প্রটোকল তার জন্য স্বাভাবিক। কিন্তু তার রাজনৈতিক জীবন ছকে বাঁধা নয় মোটেও। সবার উর্ধ্বে দায়িত্ব ও মানবিকতাকে স্থান দিয়ে মন্ত্রীত্বের পুরাতন সব রীতি ভেঙে দিয়েছেন। চলাফেরায় নিরাপত্তার কড়াকড়ি নেই। একেবারেই ‘মাটির মানুষ’ হিসেবে মানুষের কাছাকাছি তিনি। প্রটোকলের চিরায়ত প্রথা ভেঙে এবার এক অনন্য মানবিক নজির স্থাপন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী […]
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছেছেন। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে তিনি কার্যালয়ে পৌঁছান। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম দলীয় কার্যালয়ে আসেন তারেক রহমান। এর আগে লন্ডন থেকে দেশে ফেরার পর একবার তিনি পল্টনের কার্যালয়ে গিয়েছিলেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিকেল […]
২০১০ সাল থেকে স্বল্প দূরত্বে উন্নত যাত্রীসেবার লক্ষ্যে ডেমু ট্রেনের উদ্যোগ নেয় রেলওয়ে। এরপর চীন থেকে কেনা হয় ২০টি ডেমু ট্রেন। এসব ট্রেনের ব্যয় ছিল ৬৫৪ কোটি টাকা। ২০১৩ সালের মাঝামাঝি ঢাকঢোল পিটিয়ে ডেমু ট্রেনের উদ্বোধন করা হয়। এসব ডেমু ট্রেন মাত্র ৬ মাসের মধ্যেই বিকল হতে শুরু করে। এরপর ১ মাস চালু থাকলে ২ […]
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি ও চোরাচালান রোধে স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। শনিবার (২৮ মার্চ) বিকেলে সংসদ ভবনে সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম। […]
চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (২৮ মার্চ) দুপুর ১২ টা ৫০ মিনিটে বঙ্গভবন থেকে হেলিকপ্টারযোগে পাবনা শহিদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়াম হেলিপ্যাডে এসে পৌঁছান তিনি। পরে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সহ সরকারি উচ্চ […]