ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমকে গতিশীল করতে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠকে অধিবেশন চলাকালীন অডিও তথা শব্দ বিভ্রাট ইস্যু ও সংসদ সদস্যদের আবাসন বরাদ্দ নিয়ে আলোচনা হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে আগামী ১০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের আবাসন বরাদ্দ দেওয়া হবে। অডিও বিভ্রাটের বিষয় তদন্ত হবে বলেও জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি। শনিবার (২৮ […]
দেশের বাজারে এক দিনে দুদফা সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে দুদফায় সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি বেড়ে দুই লাখ ৪১ হাজার ৪৪৫ টাকায় উঠেছে। গতকাল (শুক্রবার) ছিল দুই লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকায়। শনিবার (২৮ মার্চ ) […]
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল গভীর শোক প্রকাশ করেছেন। শনিবার (২৮ মার্চ) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সিঙ্গাপুর স্থানীয় সময় দুপুর দেড়টায় চিকিৎসাধীন অবস্থান তিনি […]
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, বর্তমান সময়ে স্টার্টআপ ব্যবসায় উদ্যোক্তাদের শুধু ওয়েব পেজ নির্ভরশীল থাকলে চলবে না; তাদের মোবাইল অ্যাপভিত্তিক প্ল্যাটফর্মে দক্ষ হয়ে উঠতে হবে। অন্যথায় প্রতিযোগিতামূলক এই বাজারে পিছিয়ে পড়ার ঝুঁকি তৈরি হবে। শুক্রবার বিকেল সোয়া ৫টায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) আয়োজিত […]
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৮ বছর বয়সে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহী ওয়া ইন্না লিল্লাইহী রাজিউন)। বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, সিঙ্গাপুর স্থানীয় সময় দুপুর দেড়টায় তিনি মারা যান। তার মরদেহ আগামীকাল সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসা হবে। মৃত্যুকালে স্বামী […]
জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং মজুত ও বিপণনে শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে দেশের বিভিন্ন ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি এবং অননুমোদিত মজুতের প্রচেষ্টা রোধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ […]
দেশের সব পেট্রোল পাম্পের জন্য ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে শুক্রবার (২৭ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সিদ্ধান্তে বলা হয়, দেশের সব পেট্রোল পাম্পের জন্য একজন ট্যাগ অফিসার নিয়োগ […]
পবিত্র ঈদুল ফিতরের লম্বা ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ। ঈদের নির্ধারিত ছুটি আরও আগেই শেষ হলেও গত ২৪ ও ২৫ সেপ্টেম্বর অতিরিক্ত ছুটি নিয়েছেন অনেকে। ফলে ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ২৭ মার্চ শুক্রবার এবং পরদিন শনিবারও বন্ধ পেয়েছেন অনেকে। এই লম্বা ছুটি শেষে আজই ঢাকামুখী যাত্রীদের ভিড় সবচেয়ে বেশি। তবে ঈদের এ যাত্রায় কমলাপুর রেলওয়ে […]
নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ শপথ গ্রহণের পরদিনই গ্রেপ্তার করা হলো প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে। শনিবার (২৮ মার্চ) ভোরের দিকে রাজধানী কাঠমান্ডুর ভক্তপুর এলাকায় নিজ নিজ বাসভবন থেকে তাদের গ্রেপ্তার করেছে নেপালের আইনশৃঙ্খলা বাহিনীর রাজধানী শাখা কাঠমান্ডু ভ্যালি পুলিশ। কাঠমান্ডু ভ্যালি পুলিশের মুখপাত্র ওম অধিকারী সাংবাদিকদের এ তথ্য […]
সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, চার সপ্তাহ আগে ইরানের সঙ্গে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত আহত মার্কিন সেনাসদস্যের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। শুক্রবার মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, আহত ৩০০ সেনার […]