রাজধানীর মিরপুরে চিড়িয়াখানার সামনে থেকে কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিমকে আটক করেছে শাহ আলী থানা পুলিশ। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। রোববার (২৯ মার্চ) বিকেল ৪টার দিকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, বিকেল ৪টার দিকে চিড়িয়াখানার সামনে থেকে জনতা কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিমকে […]
বিগত অন্তর্বর্তী সরকার বিদায় বেলায় তড়িঘড়ি করে একসঙ্গে ১ হাজার ৭১৯টি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির তোড়জোড় শুরু করেছিল। মাত্র আট দিনে সাড়ে ৩ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে যোগ্য বিবেচিত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা করেছিল শিক্ষা মন্ত্রণালয়। গত ৫ ফেব্রুয়ারি তা অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে পাঠানো হয়। তবে এমপিওভুক্তির প্রক্রিয়ায় অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগ […]
ওয়েস্টমিনস্টার ধাঁচের (যুক্তরাজ্যভিত্তিক) গণতন্ত্র চর্চা করে একটি শক্তিশালী গণতান্ত্রিক জাতি গঠনের সফলতা অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। একইসঙ্গে গুম, খুন, আয়নাঘর ও ফাঁসির মঞ্চ পেরিয়ে আসা বর্তমান জাতীয় সংসদকে বিশ্বের ইতিহাসে ‘বিরল’ বলে আখ্যায়িত করেছেন তিনি। রোববার (২৯ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠকে তিনি এসব […]
ঢাকাসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ ঝড় হতে পারে। তাই সেসব এলাকার নদীবন্দরে তোলা হয়েছে এক নম্বর সংকেত। রোববার (২৯ মার্চ) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে […]
রাজবাড়ীর দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার কারণ অনুসন্ধান ও দায়ী ব্যক্তিদের শনাক্তকরণে গঠিত নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। রোববার ( ২৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় তদন্ত কমিটির আহ্বায়ক নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম অন্য পাঁচ সদস্যকে সঙ্গে নিয়ে দুর্ঘটনাস্থল […]
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৩ দিন বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আবার শুরু হয়েছে। রোববার (২৯ মার্চ) বিকেলে তিনটায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এর আগে ১২ মার্চ শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত চলে সংসদের অধিবেশন। মুলতবির এই সময়ের মধ্যে ১৩৩ অধ্যাদেশ নিয়ে বিশেষ কমিটির দুটি বৈঠক হয়েছে। এর […]
‘কৃষক কার্ড’ চালুর বিষয়ে বিশেষ কমিটির সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৯ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে কৃষিমন্ত্রী আমিনুর রশিদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালুর বিষয়ে গঠিত কমিটির কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করা হয়। গেলো ১০ মার্চ দেশের ৩৭ হাজার পরিবারের প্রধান […]
গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম। রবিবার (২৯ মার্চ) দুপুর ১২টায় মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে এ মানববন্ধন শুরু হয়। এ সময় ফোরামের সদস্যরা নিজেদের দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, তারা কোনও রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত […]
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১২৬৬ মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। শনিবার (২৮ মার্চ) রাজধানীর বিভিন্ন স্থানে পরিচালিত এ অভিযানে এসব মামলা করা হয় বলে ডিএমপি মিডিয়া নিশ্চিত করেছে। ডিএমপির ট্রাফিক সূত্র থেকে পাওয়া তথ্যে বিভাগভিত্তিক মামলার চিত্র হলো—ট্রাফিক-রমনা বিভাগে দুটি বাস, দুটি কাভার্ডভ্যান, ছয়টি সিএনজি ও ১৪টি মোটরসাইকেলসহ মোট […]
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) ডিএমপির সদরদফতর ও প্রশাসন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এই রদবদল করা হয়। পদায়নকৃত কর্মকর্তারা হলেন- এন এম নাসিরুদ্দিন। তাকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (পরিবহন বিভাগ) থেকে উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক […]