ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) ডিএমপির সদরদফতর ও প্রশাসন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এই রদবদল করা হয়।
পদায়নকৃত কর্মকর্তারা হলেন- এন এম নাসিরুদ্দিন। তাকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (পরিবহন বিভাগ) থেকে উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগ) এ পদায়ন করা হয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে উপ-পুলিশ কমিশনার (পরিবহন বিভাগ) এবং উপ-পুলিশ কমিশনার (পিঅ্যান্ডআর বিভাগ) এর মো. ওয়ালিউল ইসলামকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-উত্তর) পদায়ন করা হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তার নামের পার্শ্বে উল্লিখিত স্থানে পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সন্ধানী বার্তা/জেএন