দেশের বিভিন্ন অঞ্চলে লোডশেডিংয়ের প্রবণতা দেখা দিয়েছে। জ্বালানি সংকটের কারণে গরম বাড়ার সঙ্গে সঙ্গে দেশে বিদ্যুৎ ঘাটতির শঙ্কা তৈরি হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জানিয়েছে, এবারের গরমের মৌসুমে লোডশেডিং বাড়বে। এমন দুঃসংবাদের পাশাপাশি বকেয়া বিল না পাওয়ায় ফার্নেস অয়েলের মজুত কমে এসেছে। ফার্নেস অয়েলভিত্তিক বেসরকারি বিদ্যুৎকেন্দ্র (আইপিপি) এবার বিদ্যুৎ উৎপাদনে রেশনিং শুরু করেছে। বিদ্যুৎ খাতের […]
ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অতীতের সমীকরণ বদলানোর ইঙ্গিত দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্কের অধ্যায় শেষ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এখন থেকে দুই দেশের মানুষের স্বার্থ, মর্যাদা এবং পারস্পরিক শ্রদ্ধাকে প্রাধান্য দিয়ে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে। উপদেষ্টা মনে করেন, দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক বজায় থাকলে সীমান্ত হত্যাসহ দীর্ঘদিনের অনেক […]
ইউরোপে যাওয়ার পথে লিবিয়ার উপকূলে ভয়াবহ নৌযানডুবির ঘটনায় অন্তত ৭০ জন অভিবাসী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় বাংলাদেশিসহ ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং দু’জনের মরদেহ পাওয়া গেছে। ইতালির কোস্ট গার্ডের মুখপাত্র রবার্তো ডি’আরিগো জানিয়েছেন, উদ্ধার হওয়া ব্যক্তিরা পাকিস্তান, বাংলাদেশ ও মিশরের নাগরিক। জার্মান উদ্ধার সংস্থা সি ওয়াচ জানায়, শনিবার তাদের একটি বিমান ভূমধ্যসাগরের কেন্দ্রে […]
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী মঙ্গলবার (৭ এপ্রিল) তিন দিনের সফরে দিল্লি যাচ্ছেন। দিল্লি থেকে তিনি ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে মরিশাস যাবেন। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম কোনো মন্ত্রী দিল্লি সফরে যাচ্ছেন। মরিশাসের রাজধানী পোর্ট লুইসে আগামী ১০-১২ এপ্রিল ইন্ডিয়ান ওশান কনফারেন্স অনুষ্ঠিত হবে। এতে যোগ দেবেন ড. খলিলুর রহমান। তবে এই […]
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে শিরোপা জেতা বাংলাদেশ যুব ফুটবল দলকে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দিয়েছে সরকার। আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে দলের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় দলের পক্ষ থেকে বিশেষ ইচ্ছার কথা জানান অধিনায়ক মিঠু চৌধুরী। সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে […]
আগামী ৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সরকার জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে সোমবার (৭ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুও উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, ইলিশের টেকসই ও স্থায়িত্বশীল […]
বিএনপি সরকার গঠনের পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে সচিবালয়ে। সোমবার (০৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ের সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। রেওয়াজ অনুযায়ী, উন্নয়ন প্রকল্প নির্ধারণ, ব্যয় কাটছাঁট আর উন্নয়নের গতিপ্রকৃতির দিশা ঠিক করতে সরকারের শীর্ষ পর্যায়ের এই কমিটির […]
মধ্যপ্রাচ্য যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিদগ্ধ হয়ে সৌদি আরবে নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ দেশে এসে পৌঁছেছে। সোমবার (৬ এপ্রিল) মরদেহ বহনকারী সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট নং-SV806 বিমানটি সকাল ৯টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সকালে আব্দুল্লাহ আল মামুনের মরদেহ দেশে পৌঁছালে পরিবারের কাছে হস্তান্তর করেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এসময় […]
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে নতুন করে আরও ২৪ শিশু ভর্তি হয়েছে। গতকাল রোববার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন ৭২ শিশু। হাসপাতাল সূত্রে জানা যায়, ১৭ মার্চ সোমবার সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে মোট […]
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যারাইভাল ইমিগ্রেশন বিভাগের সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৫ এপ্রিল) রাত ১১টা ৩৫মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে সার্ভার রুম ক্ষতিগ্রস্ত হলেও ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। বিমানবন্দর সূত্রে জানা যায়, বিমানবন্দরের অ্যারাইভাল […]