প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস। রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত। সাক্ষাতে তাদের আলোচনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি, উন্নয়ন সহযোগিতা এবং রোহিঙ্গাদের মানবিক সহায়তাসহ পারস্পরিক স্বার্থের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন। সন্ধানী বার্তা/ইএম
হামের প্রাদুর্ভাব বাড়ছে দেশে। চাহিদার অনুপাতে টিকা মজুত না থাকা, নিরবচ্ছিন্ন সরবরাহ সংকট, জনবল ঘাটতি, কর্মসূচিতে নজরদারির অভাব, টিকাদান কর্মীদের মধ্যে অসন্তোষ এবং নিয়মিত ক্যাম্পেইন না হওয়া-এসব কারণে দেশে হঠাৎ করে ছোঁয়াচে রোগ হাম ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ৯ মাসের কম বয়সিদের শরীরে হাম সংক্রমিত হওয়ায় অভিভাবক-স্বজনদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিভিন্ন জেলায় অর্ধ শতাধিক হামে […]
জ্বালানি সংকটের বিপদ এড়াতে সম্প্রতি নির্ধারিত দোকানপাট ও শপিংমল বন্ধের সময়সীমা এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করা হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। রোববার (৫ এপ্রিল) এক ব্রিফিংয়ে তিনি বলেন, ব্যবসায়ীদের দাবি ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে দেশের সব দোকানপাট ও শপিংমল এখন থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। […]
বলিউড অভিনেতা রণবীর সিংয়ের স্পাই থ্রিলার ‘ধুরন্ধর ২’ মুক্তির ১৭ দিনেও বক্স অফিসে দাপট অব্যাহত রেখেছে। স্যাকনিল্কের সর্বশেষ তথ্য অনুযায়ী, মুক্তির তৃতীয় শনিবারে ছবিটি প্রায় ২৫.৬৫ কোটি টাকা আয় করেছে। বক্স অফিসের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ছবিটি প্রথম সপ্তাহ শেষ করেছিল ৬৭৪.১৭ কোটি টাকার বিশাল কালেকশন নিয়ে। দ্বিতীয় সপ্তাহে সংগ্রহের ঝুলিতে যোগ হয় আরও ২৬৩.৬৫ […]
এ বছর পহেলা বৈশাখের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা ইনস্টিটিউট থেকে বের হওয়া শোভাযাত্রা ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপনের বিভিন্ন কর্মসূচি বিষয়ে বৈঠকের পর সংবাদ […]
বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (৫ এপ্রিল) সকালে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে এ পরামর্শ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আশঙ্কার কথা জানান। জ্বালানি ও সামগ্রিক সংকট প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতি শুধু জ্বালানির মধ্যে সীমাবদ্ধ […]
বাংলাদেশের ক্রিকেটে একটি বিতর্কিত অধ্যায়ের পর্দা উঠছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে দীর্ঘদিনের ধোঁয়াশা কাটিয়ে এবার সরাসরি কথা বললেন বিসিবি পরিচালকরা। গতকাল শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তাঁরা স্পষ্ট করে জানিয়েছেন, ক্রিকেটার ও বোর্ড দুই পক্ষই বিশ্বকাপে অংশ নিতে চেয়েছিলেন, কিন্তু তৎকালীন অন্তর্বর্তী সরকারের রাষ্ট্রীয় সিদ্ধান্ত তাঁদের হাত-পা বেঁধে […]
দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় আগামী ৩ মে থেকে সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এর আগে আগামী রোববার থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ দুই সিটি ও দুই জেলার বিভিন্ন এলাকায় এই কার্যক্রম চালু করা হবে। রোববার (৫ এপ্রিল) ঢাকার নবাবগঞ্জে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী রোববার […]
জধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করেছেন নাসা গ্রুপের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। রোববার (৫ এপ্রিল) সকালে কয়েক’শ শ্রমিক সড়কে অবস্থান নেওয়ায় মহাখালী ও তেজগাঁওমুখী গুরুত্বপূর্ণ রুটে প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা পৌনে ১১টার দিকে মহাখালী ও নাবিস্কোর মাঝামাঝি তেজগাঁও লিংক রোডে নাসা […]
জুলাই জাতীয় সনদে ‘নোট অব ডিসেন্ট’ আমলে নিয়ে রাষ্ট্র সংস্কারে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিএনপি সরকার তা বাস্তবায়ন করবে। একইসঙ্গে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে যাচাই-বাছাই করে বেশ কয়েকটি সংযোজন ও বিয়োজন করবে। সরকার গঠনের পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ আলোচনা হয়। শনিবার (৪ এপ্রিল) রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে […]