ইতালির কোস্ট গার্ডের মুখপাত্র রবার্তো ডি’আরিগো জানিয়েছেন, উদ্ধার হওয়া ব্যক্তিরা পাকিস্তান, বাংলাদেশ ও মিশরের নাগরিক।
জার্মান উদ্ধার সংস্থা সি ওয়াচ জানায়, শনিবার তাদের একটি বিমান ভূমধ্যসাগরের কেন্দ্রে বিপদগ্রস্ত একটি নৌযানের সন্ধান পায়।
উল্লেখ্য, চলতি বছরেই ভূমধ্যসাগরের মধ্যাঞ্চলে শত শত অভিবাসী নিখোঁজ হয়েছেন, যা এই রুটের ঝুঁকিপূর্ণ পরিস্থিতিকে আবারও সামনে নিয়ে এসেছে।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস
সন্ধানী বার্তা/জেএন